এক্সপ্লোর

কাশ্মীরে সংঘর্ষ অব্যাহত, মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী

শ্রীনগর: উত্তপ্ত কাশ্মীর। আজ নতুন করে বেশ কিছু জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে। আহত দুই যুবক। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে সুবিচারের আশ্বাস দিয়েছেন মেহবুবা। তিনি বলেন, স্থানীয় মানুষ ও নিরাপত্তারক্ষীদের মধ্যে এই সংঘর্ষ অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক। পুলিশ-প্রশাসন সূত্রে খবর, এখনও বেশকিছু এলাকায় জারি রয়েছে কার্ফু। গোটা উপত্যকাতেই বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। সমস্ত নির্ধারিত পরীক্ষা স্থগিত করে দিয়েছে কাশ্মীর বিশ্ববিদ্যালয়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কুপওয়াড়া জেলায় পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে বিক্ষোভকারীরা। সেই সময় পুলিশের পাল্টা গুলিতে জখম হয় ইয়াওয়ার রশিদ ও গোওহর মাজিদ নামে দুই যুবক। শ্রীনগর হাসপাতালে ভর্তি রয়েছে তারা। তিনি আরও জানিয়েছেন, বারসু ও গন্দেরবাল জেলাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালাতে থাকে স্থানীয়রা। বান্দিপোরার নাইদখাইতে একটি পরিত্যক্ত ব্যারাকে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। প্রসঙ্গত, সেনা জওয়ানরা এক ছাত্রীর শ্লীলতাহানি করেছিল বলে অভিযোগ ওঠার পর থেকেই বিক্ষোভের আগুনে উত্তপ্ত হচ্ছিল কাশ্মীরের হান্দোয়ারা এলাকা। পরিস্থিতি সামলাতে গুলি ও কাঁদানে গ্যাসের গোলা ছোঁড়ে নিরাপত্তারক্ষীরা। এখনও পর্যন্ত পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে পাঁচজনের। আহত হন বেশ কয়েকজন। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন মেহবুবা। এই নিয়ে স্থানীয় আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তিনি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মুখ্যমন্ত্রী নির্মল সিংহ, গ্রাম উন্নয়ন মন্ত্রী আব্দুল হক খান, হান্দওয়ারার বিধায়ক সাজাদ লোনে, চিফ সেক্রেটারি বিআর শর্মা, ডিজিপি কে রাজেন্দ্র কুমার এবং সিনিয়র সেনা আধিকারিকেরা। কাশ্মীরের এহেন পরিস্থিতি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকরের সঙ্গেও কথা বলেন মেহবুবা। পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয়দের সহযোগিতার আর্জি জানান তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | প্রত্যেক মাসে কখন ঢুকবে Annapurna Yojna-এর টাকা? জানালেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget