এক্সপ্লোর

দীনদয়াল উপাধ্যায়ের নামে হবে চেয়ার, সম্মতি ইউজিসি-র

নয়াদিল্লি: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের একসময়ের বরিষ্ঠ নেতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নামে বিশ্ববিদ্যালয়গুলিতে চেয়ারের প্রস্তাবে সম্মতি দিল ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। এর মাধ্যমে গবেষকরা উপাধ্যায়ের কাজ ও আদর্শ নিয়ে পড়াশোনা করতে পারবেন। একইসঙ্গে এ দেশে ২০টি আন্তর্জাতিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের ব্যাপারে ইউজিসি সম্মতি দিয়েছে। ডিসেম্বরে ৫ সদস্যের বিশেষজ্ঞ কমিটি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নামে চেয়ার সৃষ্টির প্রস্তাব রাখে, যাতে তাঁর আর্থ-সামাজিক চিন্তাভাবনা ও অখণ্ড মানবতা বা ইনটিগ্রাল হিউম্যানিজম সম্পর্কিত তত্ত্ব নিয়ে পড়াশোনা করা যেতে পারে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলি পণ্ডিত উপাধ্যায়ের নামে চেয়ার সৃষ্টির প্রস্তাব ইউজিসি-তে পাঠাতে পারবে, উচ্চশিক্ষা সংক্রান্ত এই সংস্থা বিবেচনা করবে প্রস্তাবগুলি। বিশ্ববিদ্যালয়ে চেয়ার সৃষ্টির যোগ্য এমন ৩০জনের মত ব্যক্তিত্বের তালিকা রয়েছে। এই চেয়ার সৃষ্টিতে সম্মতিদান ও অর্থ বরাদ্দ করা- সবই ইউজিসি-র অধীনে। পাশাপাশি ইউজিসি যে ২০টি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় তৈরিতে সবুজ সংকেত দিয়েছে, সেই প্রস্তাব শিগগিরই যাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। এই বিশ্ববিদ্যালয়গুলির তৈরির ব্যাপারে চিন্তাভাবনা করছে নরেন্দ্র মোদী সরকার। ১০টি তৈরি হবে সরকারিভাবে, ১০টি বেসরকারিভাবে। সিলেবাস তৈরি, বেতন কাঠামো ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলি অনেক বেশি স্বশাসন পাবে। সরকারিভাবে তৈরি প্রতিষ্ঠানগুলির প্রতিটিকে ১০০০ কোটি টাকা আর্থিক সাহায্য করা হবে বলে খবর।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget