এক্সপ্লোর

পদ্ম তালিকায় দৃষ্টিহীনদের ক্রিকেট দলের অধিনায়ক থেকে শুরু করে ‘ডক্টর দাদি’

নয়াদিল্লি: প্রতি বছরের মতো এবারও প্রজাতন্ত্র দিবসের আগে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা হল। ভারতের দৃষ্টিহীনদের ক্রিকেট দলের অধিনায়ক শেখর নায়েক, ইন্দৌরের ‘ডক্টর দাদি’ ভক্তি যাদব সহ অখ্যাত অনেকেই এবারের পদ্ম প্রাপকদের তালিকায় আছেন। যাঁরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করা সত্ত্বেও সেভাবে প্রচারে আসেননি, তাঁদেরই কাজের স্বীকৃতিস্বরূপ পদ্ম পুরস্কার দেওয়া হল। নবতিপর ভক্তি ইন্দৌরের প্রথম মহিলা হিসেবে এমবিবিএস ডিগ্রি পান। গত ৬৮ বছর ধরে তিনি বিনামূল্যে চিকিৎসা করে চলেছেন। তাঁর হাতেই কয়েক হাজার বাচ্চার জন্ম হয়েছে। তিনি ‘ডক্টর দাদি’ হিসেবেই পরিচিত। এতদিন পরে মানবসেবার স্বীকৃতি পেলেন তিনি। শেখর ২০১২ সালে দৃষ্টিহীনদের প্রথম টি-২০ বিশ্বকাপ এবং ২০১৪ সালে একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। মাত্র ১২ বছর বয়সে বাবা-মাকে হারান শেখর। চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাতে হয়েছে তাঁকে। এর সঙ্গে দৃষ্টিহীন হওয়ার ফলে সমস্যা তো আছেই। তবে সেসব উপেক্ষা করেই সাফল্য পেয়েছেন তিনি। রিও প্যারালিম্পিকে হাইজাম্পে সোনাজয়ী মরিয়াপ্পান থঙ্গভেলু ছোট থেকেই লড়াই করছেন। এক মদ্যপ বাস চালক তাঁর ডান পায়ের উপর দিয়ে বাসের চাকা নিয়ে চলে যাওয়ার পর থেকেই সেই পা অক্ষম। ছোটবেলাতেই বাবা তাঁদের ছেড়ে চলে যান। শ্রমিকের কাজ করে তাঁকে মানুষ করেন মা। বেঁচে থাকার জন্য লড়াই করতে করতেই খেলার মাঠেও সাফল্য পেয়েছেন মরিয়াপ্পান। এছাড়াও এবার অখ্যাতদের মধ্যে পদ্ম পুরস্কার পাচ্ছেন ৫৮ বছর ধরে আদিবাসীদের লোকগান গেয়ে চলা কর্ণাটকের সুকরি বোম্মাগৌড়া। যিনি ‘নাইটিঙ্গেল অফ হলাক্কি’ নামেই বেশি পরিচিত। ওডিশায় রেকর্ড হওয়া সবচেয়ে জনপ্রিয় গান ‘রংবতী’-র গায়ক জিতেন্দ্র হরিপালও পদ্ম পুরস্কার পাচ্ছেন। ১৯৭০ থেকে উত্তর-পূর্ব ভারতে মহিলাদের জন্য একমাত্র পত্রিকা প্রকাশ করে চলা অসমের এলা আহমেদ, কেরলের ৭৬ বছর বয়সি মার্শাল আর্ট শিক্ষিকা মিনাক্ষী আম্মা, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে গত ৪০ বছর ধরে স্বেচ্ছায় দমকল কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে বিপীন গণত্র, জলপাইগুড়ির চা বাগানের ‘অ্যাম্বুলেন্স দাদা’ করিমুল হক, ‘হাইওয়ে মসিহা’ চিকিৎসক সুব্রত দাস সহ আরও অনেকেই এবার পুরস্কৃত হচ্ছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget