এক্সপ্লোর

সামান্য একটা রসগোল্লার জন্য ভেঙে গেল বিয়ে!

লখনউ: বিয়ে মানে সাধারণত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান। দেদার খাওয়া-দাওয়া, ঝলমলে পোশাক-পরিচ্ছদ, গান-নাচ, আরও কত কিছু। কিন্তু সামান্য কারণেই এই জৌলুসে ভাঁটা পড়তে পারে। এমনও ঘটনা ঘটেছে, বর মদ্যপ হওয়ায় বিয়ের পিঁড়িতে বসতে রাজি হননি কনে। আবার দাবি মতো পণের টাকা না পেয়েও বরপক্ষের বিয়ে ভেঙে দেওয়ার মতো দুর্ভাগ্যজনক ঘটনাও নতুন নয়। এবার এমন একটা তুচ্ছ কারণে বিয়ে ভাঙল যা শুনলে বিশ্বাস করাটাই মুশকিল। হ্যাঁ, সামান্য  একটা রসগোল্লার জন্য বিয়ে ভেঙে গেল! সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, লখনউ থেকে ৭০ কিমি দূরে কুর্মাপুর গ্রামে গত ১৪ এপ্রিল এমনই আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। শিবকুমার নামে এক যুবকের সঙ্গে কাছের একটি গ্রামেরই কনের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ে বাড়ি তখন জমজমাট। প্রথা মেনে ঢোল ও নাগারা বাজিয়ে বরযাত্রী সহ বরও চলে এসেছে বিয়ের আসরে। বরযাত্রীদের আসতে একটু দেরীই হয়েছিল। সেজন্য কনের বাবা বরযাত্রীদের খাওয়াদাওয়া তাড়াতাড়ি সেরে নিতে বলেন। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু হঠাত্ বাঁধল গণ্ডগোল। কনের এক আত্মীয়র সঙ্গে বরের এক তুতো ভাই সঞ্জয়ের। জানা গেছে, খাওয়ার সময় সঞ্জয় দুটি রসগোল্লা চেয়েছিলেন। কিন্তু কনের আত্মীয় তা দিতে অস্বীকার করেন।কারণ, তাঁকে অতিথিদের একটি করেই রসগোল্লা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই নিয়ে তুচ্ছ বচসা চরম আকার ধারণ করল। বরপক্ষ ও কনেপক্ষর মধ্যে হাতাহাতিতে রণক্ষেত্র বেঁধে যায়। একে অপরকে লক্ষ্য করে খাবারের প্লেট ছুঁড়ে দেওয়ার ঘটনাও ঘটে। বর ও কনের বাবা ঘটনাস্থলে ছুটে আসেন।রাগে দিশেহারা মনোজ ও তাঁর সঙ্গীরা কনের বাবা ও অন্যান্য আত্মীয়দের গালিগালাজ ও মারধরও করতে শুরু করে। পরিস্থিতি সামলাতে পুলিশ পর্যন্ত ডাকা হয়। দুই পক্ষকে শান্ত করে পুলিশ। গ্রামের বয়স্করাও ঝামেলা মিটিয়ে বিয়ের কাজ সারতে উদ্যোগী হন। কিন্তু পুরো ঘটনা দেখে বিয়েতে বেঁকে বসেন কনে। সামান্য কারণে যারা এ ধরনের ব্যবহার করতে পারেন, তাঁদের পরিবারের ছেলেকে বিয়ে করতে করতে চাইলেন না তিনি। বারবার অনুরোধ করেও তাঁর সিদ্ধান্ত বদলানো যায়নি। শেষমেশ কনে বউ না নিয়েই ফিরতে হল বরকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget