এক্সপ্লোর

জাপানের প্রধানমন্ত্রীর সফর দিল্লির বদলে গুজরাতেই সীমাবদ্ধ কেন, প্রশ্ন তুলল কংগ্রেস

নয়াদিল্লি: ভারত সফরে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। কিন্তু তাঁর আতিথেয়তা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক-সবই হচ্ছে দেশের রাজধানী দিল্লিতে নয়, গুজরাতের রাজধানী আহমেদাবাদে। এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। এই সফরকে কোনওভাবেই গুজরাতের আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে না বলেও আশা প্রকাশ করেছে বিরোধী দল কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র মণীশ তিওয়ারি বলেছেন, জাপানের মতো একটি গুরুত্বপূর্ণ দেশের প্রধানমন্ত্রী ভারত সফরে এসেছেন। জাপানের সঙ্গে বহুক্ষেত্রেই ভারতের কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। কিন্তু এমন একটি দেশের প্রধানমন্ত্রীর আতিথেয়তা রাজধানী দিল্লিতে নয়, আহমেদাবাদে করা হচ্ছে। এটা খুবই ‘আশ্চর্যজনক’। জাপানের প্রধানমন্ত্রীর এই সফরকে গুজরাতের ভোটের কথা মাথায় রেখে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করা হবে না বলেও আশা প্রকাশ করেছেন তিওয়ারি। কংগ্রেস মুখপাত্র বলেছেন, যেহেতু গুজরাতের ভোট দোরগোড়ায় চলে এসেছে, তাই এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। তিওয়ারি বলেছেন, ভারতের সঙ্গে জাপানের দারুন সম্পর্ক রয়েছে। ইউপিএ সরকারের আমলেই এই সম্পর্কের ভিত্তি স্থাপিত হয় এবং তা সুদৃঢ় হয়। উল্লেখ্য, গতকাল দুদিনের ভারত সফরে আহমেদাবাদে পৌঁছছেন আবে। গতকাল বিমানবন্দর থেকে মোদীর সঙ্গে দীর্ঘ আটকিলোমিটার রোড শো করেন। আজ মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। রোহিঙ্গা ইস্যু মোদী সরকার যেভাবে মোকাবিলা করছে তারও সমালোচনা করেছেন তিওয়ারি। তিনি বলেছেন, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ যেভাবে ভারতের সমালোচনা করেছে তা ‘নজিরবিহীন’। ভারত এ ধরনের ‘বদনামে’র সম্মুখীন এর আগে হয়নি। রোহিঙ্গা ইস্যুতে যে অবস্থান সরকার গ্রহণ করেছে তা ভারতের ঐতিহ্যের পরিপন্থী। ভারত বরাবরই প্রতিবেশী দেশগুলির নিগৃহীতদের আশ্রয় দিয়ে এসেছে। এই প্রসঙ্গেই কংগ্রেস মুখপাত্র বলেছেন, এনডিএ-বিজেপি সরকারের আত্মসমীক্ষা করার সময় এসেছে যে, শুধুমাত্র ভাষণ ও অন্য দেশের নেতাদের সঙ্গে রোড শো কূটনীতির বিকল্প হতে পারে না।

সেরা শিরোনাম

Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget