এক্সপ্লোর

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মতো চিনের বিরুদ্ধেও সার্জিক্যাল স্ট্রাইক কবে, কেন্দ্রকে প্রশ্ন শিবসেনার

মুম্বই: পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে যেভাবে নিয়ন্ত্রণ রেখা টপকে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে, ঠিক সেভাবেই কবে চিনের বিরুদ্ধেও অভিযান চালাবে ভারতীয় সেনাবাহিনী, জানতে চাইল শিবসেনা। কেন্দ্রে ক্ষমতাসীন এনডিএ শরিক দলটি বলেছে, আজকাল জনসভায় পাকিস্তানের বিরুদ্ধে কথা বললেই হাততালি পড়ছে। কিন্তু এই হাততালি কুড়োনোর মানসিকতা ঝেড়ে ফেলে ভারতীয় ভূখণ্ডে চিনের আগ্রাসনের দিকে গুরুত্ব সহকারে নজর দেওয়ার সময় হয়েছে। লাদাখ থেকে শুরু করে অরুণাচল প্রদেশ, সিকিমে বছরের পর বছর ধরে অবাধে চিনা অনুপ্রবেশ হয়েই চলেছে। চিনকে ঠেকাবে কে, সেটাই আসল কথা। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চালানো সার্জিক্যাল স্ট্রাইকের মতো একই ধরনের অভিযানের মাধ্যমেই চিনকে, মুখের মতো জবাব দেওয়া যায়। এমন অভিযান হবে কি? বুধবার থেকে লাদাখের ডেমচক এলাকায় ভারতীয় ও চিনা সেনারা পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে, সেখানে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জওয়ানরা নিয়ন্ত্রণ রেখার কাছে এমএনআরইজিএ প্রকল্পে জলসেচের নালা তৈরির কাজ বন্ধ করে দিয়েছে বলে খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে উদ্ধব ঠাকরের দলের মুখপাত্র সামনা-য়। তাতে বলা হয়েছে, প্রায় ৬০ জন চিনা জওয়ান আমাদের ভূখণ্ডে ঢুকে উন্নয়নের কাজ বন্ধ করে দিয়েছে। এ থেকে আমাদের কী বুঝে  নিতে হবে। সামনা-র সম্পাদকীয়তে মনোহর পর্রীকরকে কটাক্ষ করে বলা হয়েছে, লম্বাচওড়া কথা বলা আমাদের প্রতিরক্ষামন্ত্রী জানান, চিনা বাহিনীর বিরুদ্ধে আমাদের জওয়ানরা কী পদক্ষেপ করেছে? শিবসেনার সংযোজন, পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়াই যথেষ্ট নয়। চিন সীমান্ত সুরক্ষিত রাখাও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget