এক্সপ্লোর

শনি শিঙ্গনাপুর মন্দিরে মেয়েরা ঢোকায় বাড়বে ধর্ষণ! বিতর্ক শঙ্করাচার্য স্বরূপানন্দের মন্তব্যে

দেহরাদুন: বিতর্কিত মন্তব্য শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দের। অনেক লড়াই, আন্দোলনের পর শনি শিঙ্গনাপুর মন্দিরে ঢোকার অধিকার পেয়েছে মেয়েরা। কিন্তু স্বরূপানন্দের বক্তব্য, মহারাষ্ট্রের শনি শিঙ্গনাপুর মন্দিরের গর্ভগৃহে ঢোকার ক্ষমতা পেয়ে মেয়েরা যেন নিজেদের বিজয়িনী বলে না ভাবে, নিজেদের ঢাক না পেটায়। শনির উপাসনা কিন্তু ওদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে। মহিলাদের বিরুদ্ধে ধর্ষণের মতো অপরাধ বেড়ে যেতে পারে। হরিদ্বারে সাংবাদিকদের সামনে এ কথা বলেছেন তিনি।   শনি পুজো করা মেয়েদের পক্ষে শুভ হয় না বলে অভিমত স্বরূপানন্দের। তিনি বলেছেন, শনি শিঙ্গনাপুর মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পেরে উল্লসিত না হয়ে মেয়েরা বরং এমন কিছু করতে পারত যা পুরুষদের মাদক জাতীয় উত্তেজনা সৃষ্টিকারী পদার্থ খেয়ে মেয়েদের ধর্ষণ  করা থেকে বিরত রাখতে পারে!   প্রত্যাশিতভাবেই দ্বারকা-সারদাপিঠের শঙ্করাচার্যের এহেন মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে। সিপিএম নেত্রী বৃন্দা কারাতের মত, ভারতের সংবিধান ও বাস্তবের সঙ্গে শঙ্করাচার্যের মতের বিস্তর ফারাক। অবশ্যই তা প্রত্যাখ্যান করা উচিত। বৃন্দার প্রশ্ন, শঙ্করাচার্য কি বলতে পারেন, এতগুলি বছর ধরে মন্দিরে পা রাখার অধিকার না থাকায় কি মেয়েরা কোনও সমস্যায় পড়েনি? কী করে উনি এ কথা বলতে পারলেন যে, মেয়েরা মন্দিরে গেলে ক্ষতি হবে ওদের? এত বছর ধরে মেয়েরা মন্দিরে যেতে পারেনি। কিন্তু অগনিত মেয়ে যে এত কঠিন সমস্যা, বিপদে পড়েছে!     প্রসঙ্গত, শনি শিঙ্গনাপুর মন্দিরে মেয়েদের ঢোকার ওপর গত ৪০০ বছরের নিষেধাজ্ঞা গত সপ্তাহে তুলে নেওয়া হয় ভূমাতা ব্রিগেড নামে মহিলা অধিকার আন্দোলন সংগঠনের লাগাতার আন্দোলনের ধাক্কায়। ভূমাতা ব্রিগেড লিঙ্গ বৈষম্য অবসানের দাবিতে যে আন্দোলন করছিল, তাকে স্বীকৃতি দিয়ে বম্বে হাইকোর্টও পুজোয় মহিলা, পুরুষের সমানাধিকারই বহাল রাখে।   এদিন আরও এক বিতর্কিত মন্তব্য করেন স্বরূপানন্দ। মহারাষ্ট্রের মন্দিরে সাঁইবাবার পূজো হয় বলেই রাজ্যে খরা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বলেছেন,  মহারাষ্ট্রের মন্দিরে সাঁইবাবাকে বসানো হয়েছে। তার পায়ের নীচে রাখা হয়েছে গণেশ, হনুমানকে! যাঁদের পুজো পাওয়ার কথা নয়, মন্দিরে যখন তাঁদেরই পুজো হয়, তখন খরা তো অনিবার্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget