এক্সপ্লোর

মেয়াদ বাড়াল স্বরাষ্টমন্ত্রক, আরও এক বছর ভারতে থাকতে পারবেন তসলিমা

এই লেখিকা একাধিকবার জানিয়েছেন, ভারত থেকে তাঁকে বিতাড়িত করা হলে তিনি আশ্রয়হীন হয়ে পড়বেন এবং তাঁর ‘পরিচিতি সঙ্কট’ তৈরি হবে।

নয়াদিল্লি: বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের আবেদনে সাড়া দিল ভারত। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে তসলিমাকে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁকে আরও একবছর ভারতে থাকার অনুমতি দিল সরকার।

প্রসঙ্গত, ভারতে থাকার মেয়াদ বাড়ানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন করেছিলেন লেখিকা তসলিমা নাসরিন। ৫ বছরের জন্য আবেদন করেছিলেন তিনি। ভারত সরকার প্রথমে তিন মাসের জন্য তাঁকে ভারতে থাকার অনুমতি দেয়। পরবর্তীতে ট্যুইটারে গোটা বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র নজরে আনার চেষ্টা করেন তসলিমা। তারপরই মেয়াদ বাড়িয়ে ১ বছর করা হয়। মাইক্রো ব্লগিং সাইটে সুইডেনের নাগিরকত্ব পাওয়া লেখিকা লেখেন, “মাননীয় অমিত শাহজি, আমার রেসিডেন্সিয়াল পারমিটের মেয়াদ বৃদ্ধির জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু, কেবল তিন মাসের অনুমোদনে আমি হতবাক। ৫ বছরের জন্য আবেদন করেও আমি এক বছরেরই অনুমোদন পাই। সম্মানীয় রাজনাথজি (সিংহ) আমাকে ৫০ বছরের অনুমোদন দেওয়ার কথা বলেছিলেন। ভারত আমার আশ্রয়। আমি নিশ্চিত, আপনি আমার সঙ্কটে পাশে দাঁড়াবেন।” ট্যুইটারে অমিত শাহ-র কাছে তাসলিমার আবেদন, “প্রত্যেকবার আমি ৫ বছরের আবাসিক অনুমোদনের জন্য আবেদন করি এবং ১ বছরের অমুমোদন পাই। এবারও সেই ৫ বছরের জন্য আবেদন করে কেবলমাত্র ৩ মাসের অনুমোদন পেয়েছি। আমাকে অন্তত ১ বছরের অনুমোদন দেওয়া হোক।”

এই ট্যুইটের পরই তাসলিমার ভারতে থাকার মেয়াদ বাড়িয়ে দেয় কেন্দ্র। যদিও তাঁকে পাকাপাকিভাবে ভারতে বসবাস করার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি ভারত সরকার।

৫৬ বছরের এই লেখিকার জন্ম বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। সেখানে 'ইসলাম বিরোধী' লেখালেখির জন্য তিনি মৌলবাদীদের হুমকির মুখে পড়েন। তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এরপরই নিজের মাতৃভূমি ছাড়তে বাধ্য হন তসলিমা। চলে আসেন কলকাতায়। এখানেও ২০০৭ সালে তাঁর বিরুদ্ধে কট্টরপন্থীদের একাংশ বিক্ষোভ শুরু করে। যার ফলে কলকাতায়ও বেশিদিন থাকতে পারেননি তিনি। পরে সুইডেনের নাগরিকত্ব নেন তসলিমা। অতীতে এই লেখিকা একাধিকবার জানিয়েছেন, ভারত থেকে তাঁকে বিতাড়িত করা হলে তিনি আশ্রয়হীন হয়ে পড়বেন এবং তাঁর ‘পরিচিতি সঙ্কট’ তৈরি হবে।

সেরা শিরোনাম

২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget