এক্সপ্লোর

আসন্ন পুরভোটেই প্রথম কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছেন যোগী আদিত্যনাথ

লখনউ: উত্তরপ্রদেশে আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনই যোগী আদিত্যনাথের প্রথম কঠিন পরীক্ষা হতে চলেছে। তাঁর ও বিজেপি-র জনপ্রিয়তা একইরকম আছে কি না, তার প্রমাণ মিলতে পারে এই নির্বাচনে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশের মানুষের মনের ভাবেরও আঁচ পাওয়া যেতে পঞ্চায়েত ও পুরসভার নির্বাচনের মাধ্যমে। ফলে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। হিন্দুত্বের অ্যাজেন্ডাকে সামনে রেখে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে লড়াই করে তিন-চতুর্থাংশ আসন পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। ৪৫ বছর বয়সি আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার পঞ্চায়েত ও পুরসভা নির্বাচন তাঁর কাছে জনপ্রিয়তা ধরে রাখার লড়াই। নভেম্বর-ডিসেম্বর হবে এই নির্বাচন। এ মাসের শেষেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হতে পারে। এ বছরের জুন-জুলাইয়েই উত্তরপ্রদেশে পঞ্চায়েত ও পুরসভা নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন সংক্রান্ত কিছু প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় এই নির্বাচন স্থগিত রাখা হয়। আসন্ন নির্বাচন প্রসঙ্গে শিক্ষাবিদ ও রাজনৈতিক পর্যবেক্ষক মঞ্জুলা উপাধ্যায় বলেছেন, ‘এই নির্বাচনের মাধ্যমে বিজেপি নিজেদের দল ও সরকারের কাজকর্ম ও নীতির ত্রুটি-বিচ্যুতি সংশোধনের সুযোগ পাবে।’ সমাজবাদী পার্টির বিধায়ক রাজপাল কাশ্যপ বলেছেন, ‘যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম সরাসরি কোনও নির্বাচনের মোকাবিলা করবেন। স্থানীয় ইস্যুর ভিত্তিতেই স্থানীয় প্রশাসনের নির্বাচন হয়। পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট দেন মানুষ। এই নির্বাচনের মাধ্যমে মানুষ জন-বিরোধী বিজেপি সরকারের প্রতি নিজেদের অসন্তোষ প্রকাশ করতে পারবেন।’ এই নির্বাচনে অবশ্য বিরোধী ভোট ভাগ হওয়ার সুযোগ পুরোমাত্রায় পেতে পারে বিজেপি। কারণ, বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও সমাজবাদী পার্টি জোট বেঁধে লড়াই করলেও, এবার দু’দল আলাদা লড়াই করবে। সপা প্রধান অখিলেশ যাদব জানিয়ে দিয়েছেন, পুর ও পঞ্চায়েত নির্বাচনে তাঁরা কোনও দলের সঙ্গে জোট গড়বেন না। সপা-র সব প্রার্থীই সাইকেল চিহ্ন নিয়ে লড়াই করবেন। সপা মুখপাত্র সুনীল সিংহ সজন বলেছেন, ‘বিধানসভা নির্বাচনের আগে আমরা জোট করেছিলাম। তার মানে এই নয় যে পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও আমরা জোট করব।’ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদও বলে দিয়েছেন, তাঁরা আসন্ন নির্বাচনে আলাদা লড়বেন। মায়াবতীর বহুজন সমাজ পার্টিও আলাদা লড়াই করবে। আম আদমি পার্টিও এই নির্বাচনে লড়াই করবে। দলীয় নেতা সঞ্জয় সিংহ বলেছেন, ‘আমাদের যেখানে সাংগঠনিক শক্তি আছে বলে মনে হবে, সেখানেই আমরা প্রার্থী দেব।’ লখনউ পুরসভা নির্বাচনে ১৯ জন প্রার্থীর নামও ঘোষণা করেছে আম আদমি পার্টি। বিরোধী দলগুলি আলাদাভাবে লড়াই করার কথা বলায় বিজেপি-বিরোধী ভোট ভাগ হওয়ার আশায় উজ্জীবিত গেরুয়া শিবির। বিজেপি মুখপাত্র শালাভমণি ত্রিপাঠি বলেছেন, ‘বিজেপি বিকাশপর্ব শুরু করেছে। গত সাড়ে তিন বছরে কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরা হচ্ছে। গত ৬ মাসে যোগী আদিত্যনাথ সরকারের উন্নয়নমূলক কাজকর্মের বিষয়েও মানুষকে অবহিত করা হচ্ছে।’ অখিলেশ অবশ্য বলছেন, এই নির্বাচনে তাঁরা ভাল ফল করতে পারলে শুধু ২০১৯-ই নয়, ২০২২ সালের বিধানসভা ভোটের জন্যও ভাল বার্তা যাবে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget