এক্সপ্লোর

NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?

গোটা পরিস্থিতি নিয়ে একটি বিস্তারিত ও সামগ্রিক রিপোর্ট (Holistic View) আদালতে জমা দেওয়ার জন্য আরও কিছুটা সময় চায় সরকার।

নয়াদিল্লি :  NEET-UG পরীক্ষার একাধিক ত্রুটি নিয়ে এবার কেন্দ্রকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট।  অন্যদিকে প্রশ্নফাঁস মামলায় সুপ্রিম কোর্টে শুনানিতে বড় আশ্বাস দিল কেন্দ্র।

বিচারপতি পিএস নরসিমা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ জানায়, NEET ইস্যুটি আদালত "খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ" করছে এবং নিয়মিত এই বিষয়ে নজর রাখা হবে। আদালত জানতে চায়, অনলাইন পরীক্ষার ব্যবস্থায় যাওয়ার ক্ষেত্রে কী পরিকল্পনা নেওয়া হয়েছে এবং পরীক্ষার্থীদের তথ্যের সুরক্ষা কীভাবে নিশ্চিত করা হবে। সুপ্রিম কোর্টের প্রশ্ন, কম্পিউটারভিত্তিক পরীক্ষায় ডেটা সুরক্ষা কীভাবে নিশ্চিত করা হবে এবং গোটা প্রক্রিয়াকে কীভাবে ত্রুটিমুক্ত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। কেন্দ্রের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি আদালতকে জানান, পড়ুয়াদের স্বার্থে সরকার প্রয়োজনের চেয়েও বেশি পদক্ষেপ করছে। পাশাপাশি গোটা পরিস্থিতি নিয়ে একটি বিস্তারিত ও সামগ্রিক রিপোর্ট (Holistic View) আদালতে জমা দেওয়ার জন্য আরও কিছুটা সময় চান তিনি।

আদালতে সলিসিটর জেনারেল জানান, প্রশ্নফাঁস রুখতে সরকার ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিচ্ছে এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শীঘ্রই ঘোষণা করা হবে। আদালতে কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়, "ছাত্রছাত্রীদের স্বার্থের ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন। রাধাকৃষ্ণন কমিটির সুপারিশগুলি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তবে শুধু এটুকুই নয়, সরকার আরও কিছু পদক্ষেপ নিতে চলেছে। দয়া করে আমাদের এক সপ্তাহ সময় দিন। আমরা পরবর্তী শুনানিতে আদালতকে বিস্তারিত তথ্য জানাব।"

কেন্দ্রের বক্তব্যের পর সুপ্রিম কোর্টও জানায়, "আমরাও চাই গোটা পরীক্ষা ব্যবস্থা যেন সম্পূর্ণ ত্রুটিমুক্ত হয়।" আদালত স্পষ্ট করে দেয়, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও ছাত্রছাত্রীদের স্বার্থই সর্বোচ্চ গুরুত্ব পাবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩ অগাস্ট নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট। প্রশ্নফাঁস মামলার শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছে, পরীক্ষার ব্যবস্থায় যে ধারাবাহিক ভুল সামনে এসেছে, তা দ্রুত বন্ধ করতে হবে। পাশাপাশি NEET-UG-কে কম্পিউটারভিত্তিক পরীক্ষায় (Computer-Based Testing) নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েও কেন্দ্রের কাছে বিস্তারিত জানতে চেয়েছে আদালত। 

এদিকে, রাজধানীর নিরাপত্তা রক্ষায়, শুক্রবারও ১৭টি গুরুত্বপূর্ণ স্টেশন বন্ধ  রাখল দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে
লোক কল্যাণ মার্গ, রাজীব চৌক, প্যাটেল চৌক, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও দিল্লি গেটের মতো
গুরুত্বপূর্ণ স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। অশান্তি ঠেকাতে যন্তরমন্তরে বন্ধ রাখা হয় ইন্টারনেট পরিষেবা।

আরও পড়ুন : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
Sonam Wangchuk: স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Advertisement

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget