এক্সপ্লোর

Nepal Unrest : প্রসিদ্ধ পশুপতিনাথ মন্দিরেও আন্দোলনকারীদের তাণ্ডবের চেষ্টা! ভাঙচুরের চেষ্টা রুখল সেনা, কী পরিস্থিতি এখন

Pashupatinath Temple : মঙ্গলবার রাত ১০টা থেকে নিরাপত্তার দায়িত্ব নেয় সেনা। এখন মন্দিরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাহিনী।

কাঠমাণ্ডু : সেনার শাসনে নেপাল। ওলি সরকারের পতনের পরেও অশান্তির আগুন জ্বলছে প্রতিবেশী দেশে। আগেই পুড়িয়ে দেওয়া হয়েছে সংসদ ভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বাসভবন, দফতর, একাধিক মন্ত্রীর বাড়ি। এখনও প্রতিবেশী দেশজুড়ে চলছে চরম অরাজকতা। হিংসার তাণ্ডব থেকে বাঁচেনি কাঠমাণ্ডুর পশুপতিনাথ মন্দির।  সেখানেও চলেছে ভাঙচুর, লুঠপাটের চেষ্টা করা হয়। সেনাবাহিনী সতর্ক থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে যদিও। পশুপতিনাথ মন্দিরের দরজা বন্ধ করা হয়েছে ।  

মঙ্গলবার  বিক্ষোভকারীরা কমপ্লেক্সের ভেতরে আগুন লাগানোর চেষ্টা করে।  পশুপতিনাথ মন্দিরের গেটে ভাঙচুর করার চেষ্টা করা হয়। তারপর সেনাবাহিনী হস্তক্ষেপ করে। তারপর মঙ্গলবার রাত ১০টা থেকে নিরাপত্তার দায়িত্ব নেয় সেনা। এখন মন্দিরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেনা। মন্দির সংলগ্ন গোশালা চকেও সেনা মোতায়েন করা হয়েছে। দেশে লুঠপাট, ভাঙচুর চালালে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সেনা।

 শান্তি বজায় রাখার জন্য আন্দোলনকারীদের কাছে আবেদন জানিয়েছেন সেনা প্রধান অশোক রাজ সিগডেল। জাতীয় ঐক্য বজায় রাখার কথা বলে ন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি। আন্দোলনকারীরা মঙ্গলবার নেপাল সেনাবাহিনী ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করার পর বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয়। বিমান পরিষেবা আংশিকভাবে স্থগিত করা হয়।           

এদিকে নেপালে সেনা-শাসনেও হিংসার ঘটনা থামেনি। নৌবাস্তায় বাঁকে জেল ও জুভেনাইল হোমে সংঘর্ষ থামাতে পুলিশের গুলিতে ৫ বন্দির মৃত্যু হয়েছে। আহত অনেকে। গন্ডগোলের সুযোগে জেল থেকে পালিয়েছে ২০০-র বেশি কয়েদি। ১৪৯ জন সাজাপ্রাপ্ত আসামি ও ৭৬ জন বিচারাধীন বন্দি পলাতক। বাঁকে জুভেনাইল হোমে রাখা হয় নাবালকদের। তারাও অনেকে উধাও। বাঁকে জেলে সেনা মোতায়েন করা হয়েছে।                  

নেপালের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লুম্বিনীর গৌতম বুদ্ধ আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভকারীরা হামলা চালায়, পার্কিং এলাকায় থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। একটি স্থানীয় সংবাদমাধ্যকে বিমানবন্দরের জেনারেল ম্যানেজার প্রতাপ বাবু তিওয়ারি জানিয়েছেন, আন্দোলনকারীদের তাণ্ডবে পাঁচটি গাড়ি এবং দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।        

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
'অন্য কারও উপর নির্ভর করে থাকব না' স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদির, AI নিয়ে বড় ভাবনা
'অন্য কারও উপর নির্ভর করে থাকব না' স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদির, AI নিয়ে বড় ভাবনা
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget