এক্সপ্লোর

Netaji 125th Birthday Anniversary: নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপনে উচ্চপর্যায়ের কমিটি গঠন কেন্দ্রের, আছেন মমতা, বুদ্ধদেব

সংস্কৃতি মন্ত্রক বিবৃতি জারি করে জানিয়েছে, চলতি বছর ২৩ জানুয়ারি থেকেই কর্মসূচির সূচনা হবে। বছরভর কীভাবে নেতাজির জন্মজয়ন্তী পালন হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে।

নয়াদিল্লি: নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপনের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করল কেন্দ্রীয় সরকার। এই কমিটির শীর্ষে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কীভাবে উদযাপন করা হবে নেতাজির জন্মজয়ন্তী, সারা বছরের সেই পরিকল্পনা করবেন কমিটির সদস্যরা। শনিবার এই কথা জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সংস্কৃতি মন্ত্রক বিবৃতি জারি করে জানিয়েছে, চলতি বছর ২৩ জানুয়ারি থেকেই কর্মসূচির সূচনা হবে। বছরভর কীভাবে নেতাজির জন্মজয়ন্তী পালন হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে। ৮৫ জনের কমিটিতে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একইসঙ্গে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের মতো  কেন্দ্রীয় মন্ত্রীরা। আছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীররঞ্জন চৌধুরী, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ বাংলার বিজেপি সাংসদরাও এই কমিটিতে আছেন। এছাড়াও আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কমিটিতে আছেন মিঠুন চক্রবর্তী। থাকবেন এ আর রহমান, কৌশিক গঙ্গোপাধ্যায়রা। কমিটিতে রাখা হয়েছে জেনারেল শঙ্কর রায়চৌধুরী, অরূপ রাহাদের। পাশাপাশি কমিটিতে আছেন নেতাজির পরিবারের সদস্যরাও। একইসঙ্গে আছেন আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যুক্ত ব্যাক্তিরা। দিল্লি, কলকাতা সহ নেতাজির সঙ্গে সম্পর্কিত জায়গায় কীভাবে তাঁর স্মরণে অনুষ্ঠান করা যায় সেই বিষয়ে গাইডলাইন মানবে এই কমিটি। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উদ্‌যাপন নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। ২৩ জানুয়ারি আগেই জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ‘দেশনায়ক দিবস’ হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গত সোমবারই নবান্নে ভার্চুয়াল বৈঠকে নেতাজির জন্মজয়ন্তী উদ্‌যাপন নিয়ে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। , ‘আজাদ হিন্দ বাহিনী’ মনুমেন্ট তৈরি ও নেতাজির নামে জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধানসভা ভোটের আগে এবার নেতাজির জন্মজয়ন্তী উদ্‌যাপন নিয়ে আসরে নামল কেন্দ্রও। কমিটি গঠনের পাশাপাশি কলকাতাতেও আসতে পারেন মোদি। শোনা যাচ্ছে, নেতাজির জন্মদিবস উপলক্ষ্যে কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, আগামী ২৩ জানুয়ারি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী মোদি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Ritabrata TMC: বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
BJP News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget