এক্সপ্লোর

New Bengali Serial: 'খুকুমণি'-এবার নতুন ভূমিকায়, ফ্যাশান ডিজাইনার হওয়ার স্বপ্ন সফরের গল্প বলবে 'তুঁতে'

New Bengali Serial: এর আগে 'খুকুমণি হোম ডেলিভারি' ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়েছিলেন দ্বীপান্বিতা। অন্যদিকে খেলাঘর ধারাবাহিকে মুখ্যভূমিকায়ে ছিলেন সৈয়দ।

কলকাতা: সূচ-সুতোয় বোনা হবে স্বপ্নের গল্প, ভালবাসার কথা। 'খুকুমণি'-র পরে, এবার 'তুঁতে'-র ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakhshit)-কে। অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে সৈয়দ আরেফিন (Syed Arefin)-কে। ছোটপর্দায় এই প্রথম জুটি হিসেবে দেখা যাবে এই দুই অভিনেতা অভিনেত্রীকে। 

এই ধারাবাহিকের গল্প তুঁতে নামের একটি গ্রামের মেয়েকে নিয়ে। গ্রামে থেকেই যে স্বপ্ন দেখে ফ্যাশান ডিজাইনার হওয়ার। কিন্তু তার সঙ্গে খারাপ ব্যবহার করে তার সৎ মা। তুঁতেকে মিথ্যে কথা বলে পাঠিয়ে দেওয়া হয় শহরে। সে বিশ্বাস করে, তাঁর ফ্যাশান ডিজাইনারের স্বপ্নপূরণ হতে চলেছে। কিন্তু শহরে বাড়িতে এসে তুঁতে জানতে পারে, সেলাইয়ের কাজ নয়, তাঁকে করতে হবে বাড়ির পরিচারিকার কাজ। 

মনখারাপ হয় যায় তুঁতের। শহরের যে বাড়িতে সে এসে ওঠে, সেখানে সবাই খারাপ ব্যবহার করে তাঁর সঙ্গে। লাহিড়ি বাড়ির সবাই তাকে হেয় করে, কিন্তু তার পাশে দাঁড়ায় গল্পের নায়ক সৈয়দ আরফিন। সে বলে, যাঁরা বাড়ির কাজ করেন, তাঁদের কি স্বপ্ন থাকতে নেই, ক্ষমতা থাকতে নেই অন্য কিছু করার? সেই থেকেই শুরু হয় তুঁতের লড়াইয়ের সফর। কোন পথে এগোবে তুঁতের জীবন, সেই উত্তর দেবে ধারাবাহিকের গল্প। 

প্রসঙ্গত, এর আগে 'খুকুমণি হোম ডেলিভারি' ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়েছিলেন দ্বীপান্বিতা। অন্যদিকে খেলাঘর ধারাবাহিকে মুখ্যভূমিকায়ে ছিলেন সৈয়দ। এবার দুই নায়ক নায়িকার রসায়ন কেমন হবে, সেটা দেখার অপেক্ষায় দর্শকেরা।                                                                               

অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের প্রযোজনায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। আগামী ৪ তারিখ থেকে স্টার জলসায় সন্ধে ৭টার সময় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো। নতুন গল্প দেখার অপেক্ষায় দর্শকেরা। 

আরও পড়ুন: Use of Rose petals: ত্বক ভাল রাখতে গোলাপের গুরুত্ব অপরিসীম, কীভাবে ব্য়বহার করবেন?

আরও পড়ুন: Hair care: চুলের যত্নে তেলের গুরুত্ব অপরিসীম, কীভাবে বাড়িতে বানাবেন এই তেল?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
ABP Ananda Top 10, 22 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 22 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী

ভিডিও

Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget