এক্সপ্লোর

New COVID Variant: ডেল্টার মতোই শক্তিশালী! কমপক্ষে ৩০ বার চরিত্রবদল, ছয় দেশে করোনার নয়া রূপের সন্ধান মিলল

COVID Pirola Strain: ঠিক কতটা সংক্রামক করোনার এই Pirola রূপ, এখনও পর্যন্ত সেই সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়নি।

নয়াদিল্লি: বেশ খানিকটা সময় পেরিয়ে গেলেও, অতিমারির ভয়াবহতা এখনও কাটেনি। তার মধ্যেই নোভেল করোনাভাইরাসের নিত্য-নতুন রূপের কথা সামনে আসছে। এবার BA.2.86 নামের করোনার নয়া রূপের সন্ধান মিলল, সংক্ষেপে যাকে Pirola বলছেন গবেষকরা। Yale Medicine Report-এর প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী, বিশ্বের একাধিক দেশে ইতিমধ্যেই করোনার Pirola রূপের সন্ধান মিলেছে। (New COVID Variant)

ঠিক কতটা সংক্রামক করোনার এই Pirola রূপ, এখনও পর্যন্ত সেই সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়নি। তবে করোনার আগের যে কয়েকটি রূপ সামনে এসেছে, তার থেকে যদি সামান্য মাত্রায়ও বেশি সংক্রামক হয় Pirola, তাহলে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করছেন গবেষকরা। তাই সময় থাকতে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত বলে মত তাঁদের। (COVID Pirola Strain)

Yale Medicine Report-এর প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী, করোনার ওমিক্রনের XBB.1.5 রূপের সঙ্গেও যদি তুলনা করা হয়, সেই নিরিখেও Pirola-র স্পাইক প্রোটিন কমপক্ষে ৩০ বার চরিত্র বদল করেছে। XBB.1.5 এর আগে আমেরিকায় দাপট দেখিয়েছে। তাই করোনার Pirola রূপকে ঘিরেও উদ্বেগ দেখা দিয়েছে ইতিমধ্যেই। 

আরও পড়ুন: Karnataka Teacher: পঞ্চম শ্রেণির সংখ্যালঘু পড়ুয়াদের উপর রুষ্ট শিক্ষিকা, নিদান দিলেন পাকিস্তান চলে যাওয়ার

এখনও পর্যন্ত আমেরিকা, ব্রিটেন-সহ বেশ কিছু দেশে করোনার Pirola রূপ থেকে সংক্রমণ ধরা পড়েছে। Yale Medicine-এর সংক্রামক রোগ বিশেষজ্ঞ স্কটচ রবার্টস জানিয়েছেন, এত বার চরিত্র বদল হয়েছে যে, বিষয়টি সকলকেই ভাবিয়ে তুলেছে। ২০২১ সালের শীতে করোনার ডেল্টা রূপের ক্ষেত্রেও এমন বারং বার চরিত্রবদলের প্রমাণ মেলে। ডেল্টা গোটা বিশ্ব জুড়ে দাপট দেখিয়েছিল। তাই Pirola-ও চিন্তা জাগাচ্ছে।

স্কট জানিয়েছেন, শ্বাসযন্ত্রে থাবা বসায় যে সমস্ত ভাইরাস, এক থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়ায় সেগুলি। সময়ের সঙ্গে চরিত্রও বদল করে। কিন্তু করোনার ডেল্টা থেকে ওমিক্রন পর্যন্ত যেমন পরিবর্তন চোখে পড়েছিল, এবারও তেমনই ইঙ্গিত মিলছে। এখনও পর্যন্ত কমপক্ষে ছ'টি দেশে Pirola-র সংক্রমণ ধরা পড়েছে। রোগীদের পরস্পরের মধ্যে কোনও সংযোগ ধরা পড়েনি। তাই করোনা পুরোপুরি নির্মূল হওয়া তো দূর, বরং চরিত্র বদল করে, শক্তি বাড়িয়ে আবারও ভয়াবহ আকার ধারণ করে ফিরতে পারে বলে আশঙ্কা দেখা দিয়ে এসেছে। এই মুহূর্তে করোনা পরীক্ষা নিয়েও আগের মতো বিধি-নিষেধ নেই, যা আরও ভয় ধরাচ্ছে।

এখনও পর্যন্ত Pirola রূপে আক্রান্ত হয়ে কেউ মারা গিয়েছেন বলে খবর নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। গত সপ্তাহে ইউরোপে এক বৃদ্ধের শরীরে Pirola সংক্রমণ পাওয়া যায়। কয়েক সপ্তাহ আগে আমেরিকায় নতুন করে করোনা রোগীর সংখ্যা বাড়ছিল। তবে তার নেপথ্যে ছিল করোনার এরিস রূপ।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা বোলেরোর, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা বোলেরোর, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু
ABP Ananda Top 10, 7 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 7 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Pradhan Mantri Poshan Shakti Nirman: শিশুদের পুষ্টির ঘাটতি কমানো ও তাদের শিক্ষার ভিত মজবুত করতে কেন্দ্রের প্রকল্প পিএম পোষণ
শিশুদের পুষ্টির ঘাটতি কমানো ও তাদের শিক্ষার ভিত মজবুত করতে কেন্দ্রের প্রকল্প পিএম পোষণ
Earthquake Hits Delhi : কেঁপে উঠল ঘর-বাড়ি, ভূমিকম্পের আতঙ্কে রাস্তায় বেরিয়ে এলেন বহু মানুষ
কেঁপে উঠল ঘর-বাড়ি, ভূমিকম্পের আতঙ্কে রাস্তায় বেরিয়ে এলেন বহু মানুষ

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget