এক্সপ্লোর

New Criminal Laws: ভারতীয় দণ্ডবিধির জায়গায় নয়া অপরাধ আইন, কবে থেকে কার্যকর জানাল কেন্দ্র

Bharatiya Nyay Sanhita: ঔপনিবেশিক শাসনের বেড়াজাল থেকে মুক্ত হতে এই পরিবর্তন প্রয়োজন ছিল বলে জানিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।

নয়াদিল্লি: সংসদে পাশ হয়ে গিয়েছে, সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতিও। এবার নয়া অপরাধ আইন কার্যকর হতে চলেছে দেশে। তবে এখনই নয়, লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পর, এ বছর ১ জুলাই দেশে নয়া অপরাধ আইন কার্যকর হবে। শনিবার কেন্দ্রীয় সরকারের তরফে এই ঘোষণা করা হল। গত বছর ডিসেম্বরে নয়া অপরাধ আইন ছাড়পত্র পায়। এ বছরের মাঝামাঝি সময়ে কার্যকর হবে সেটি। (New Criminal Laws)

নয়া ভারতীয় অপরাধ আইন কার্যকর হলে, তার অন্তর্ভুক্ত ভারতীয় ন্যায় (দ্বিতীয়) সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা (দ্বিতীয়) এবং ভারতীয় সাক্ষ্য (দ্বিতীয়) বিল ১৮৬০ সালের ইন্ডিয়ান পিনাল কোড, ১৮৭৩ সালের কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এবং ১৮৭২ সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের জায়গা নেবে। (Bharatiya Nyay Sanhita)

ঔপনিবেশিক শাসনের বেড়াজাল থেকে মুক্ত হতে এই পরিবর্তন প্রয়োজন ছিল বলে জানিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সংসদে বলতে শোনা যায়, "নয়া আইন ভারতীয়ত্ব, ভারতী সংবিধান এবং ভারতের মানুষের কল্যাণসাধনের জন্যই আনা হয়েছে। নয়া আইনে প্রযুক্তির ব্যবহারে জোর দেওয়া হয়েছে। তদন্তে ফরেন্সিক সায়েন্সের ব্যবহার ত্বরাণ্বিত হবে। আইনি প্রক্রিয়া এবং বিচার ব্যবস্থা এতে উপকৃত হবে।"

আরও পড়ুন: National Medical Commission: হস্টেল নিতে বাধ্য করা যাবে না ডাক্তারি পড়ুয়াদের, অন্যথায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

সংসদে শাহ জানান, নয়া আইন কার্যকর হলে আগামী পাঁচ বছরে ভারতীয় বিচার ব্যবস্থা পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নততর হয়ে উঠবে। খুঁটিনাটি সবকিছু এই তিন আইনের আওতায় আসায় সুবিধা হবে সবদিক থেকে।

সংসদে উত্থাপিত হওয়ার পর থেকেই কেন্দ্রীয় সরকারের এই পরিবর্তনের বিরোধিতা করে আসছিল বিরোধী শিবির। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিরোধী শিবিরের অন্যদের তরফে সেই নিয়ে বার বার চিঠিও দেওয়া হয়েছে। বিরোধীদের সঙ্গে কোনও রকম আলোচনা না করে, কারও মতামত গ্রাহ্য না করে বিলগুলি পাস করানোর প্রচেষ্টায় মোদি সরকার রয়েছে বলে অভিযোগ ওঠে তাতে। এমনকি দেশের আইন বিশারদ থেকে বিচারপতি, আমলা, মানবাধিকার সংস্থা, কারও কোনও মতামতের ধার ধারা হয়নি বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, নয়া বিল এনে মোদি সরকার ঘুরপথে রাষ্ট্রদ্রোহ আইন ফেরাতে চাইছে, দেশের আইনশৃঙ্খলার খোলনলচে বদলে দিতে চাইছে বলেও বিরোধীরা দাবি করেন।

সংসদে আলোচনার সময় বিরোধীদের সেই আশঙ্কা সত্যি হয়। কারণ শাহকে বলতে শোনা যায়, "আগে রাজদ্রোহ আইন ছিল। আমরা সেটিকে দেশদ্রোহ আইন করলাম পাল্টে। কারণ রাজদ্রোহ বলতে ব্যক্তিবিশেষের বিরোধিতা বোঝায়, আমরা দেশকে যোগ করলাম। দাসত্বের চিহ্ন মুছে দিলেন নরেন্দ্র মোদি। যাঁরা দেশের ক্ষতি করবেন, কেউ নিস্তার পাবেন না।" কেন্দ্র সরকার জানিয়ছে, আগে CrPC-তে ৪৮৪টি ধারা ছিল, তা বাড়িয়ে ৫৩১ করা হয়েছে। ১৭৭টি ধারায় পরিবর্তন ঘটানো হয়েছে, যোগ করা হয়েছে ৯টি নতুন অনুচ্ছেদ। ৩৯টি উপধারাও যুক্ত করা হয়েছে। সেই সঙ্গে আনা হয়েছে ৪৪টি নতুন ধারাও।

সেরা শিরোনাম

TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget