এক্সপ্লোর

Bengaluru News: বেঙ্গালুরুতে 'আত্মঘাতী' স্ত্রী, ২ দিন পর নাগপুরের হোটেলে মিলল স্বামীর 'ঝুলন্ত দেহ', আত্মহত্যার চেষ্টা তাঁর মায়েরও

Newly Wed Couple: সুরজ শিবান্না, নাগপুরের এক হোটেলের ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে বেঙ্গালুরুর এই যুবকের দেহ। ২ দিন আগে সুরজের স্ত্রী গানভি 'আত্মহত্যা' করেছেন বেঙ্গালুরুতে।

Bengaluru News: বেঙ্গালুরু থেকে প্রায় এক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে নাগপুরে এসেছিলেন এক যুবক। উঠেছিলেন এক হোটেলে। সঙ্গে ছিলেন তাঁর মা। ওই হোটেল থেকেই উদ্ধার হয়েছে যুবকের দেহ। প্রসঙ্গত উল্লেখ্য, এই যুবকের স্ত্রী'র মৃত্যু হয়েছে মাত্র ২ দিন আগে। সূত্রের খবর, আত্মঘাতী হয়েছেন ওই তরুণী। এর পাশাপাশি এও অভিযোগ যে, আত্মঘাতী হয়েছেন বেঙ্গালুরু থেকে নাগপুরে আসা যুবকটি। এমনকি তাঁর মা-ও আত্মহত্যার চেষ্টা করেছেন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই মহিলা। শোনা যাচ্ছে, তাঁর অবস্থা যথেষ্ট সঙ্কটজনক।  

যুবকের নাম সুরজ শিবান্না। বয়স ৩৬ বছর। হোটেলের ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে তাঁর দেহ। ২ দিন আগে সুরজের স্ত্রী গানভির মৃত্যু হয়েছে বেঙ্গালুরুতে। আত্মহত্যা করেছেন ওই তরুণী, এমনটাই জানা গিয়েছে তাঁর মা-বাবার তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে। 

২৯ অক্টোবর বেঙ্গালুরুতে বিয়ে হয়েছিল সুরজ এবং গানভির। এরপর শ্রীলঙ্কায় মধুচন্দ্রিমায় গিয়েছিলেন নবদম্পতি। তবে পরিকল্পনা অনুযায়ী হানিমুন ট্রিপ হয়নি। অল্পদিনের মধ্যে বেঙ্গালুরু ফিরে আসেন সুরজ এবং গানভি। তাঁদের সম্পর্কে দেখা দিয়েছিল সমস্যা। গানভির পরিবারের দাবি, ২৬ বছরের মেয়েকে বাড়িতে ফিরিয়ে এনেছিলেন তাঁরা, কারণ গানভি বলেছিলেন বিয়ের পর থেকেই তিনি, তাঁর শ্বশুর-শাশুড়ির তরফে, বিয়ের পর থেকেই প্রত্যাখান এবং অপমান পাচ্ছিলেন। 

নিজের বাড়িতে ফেরার পর গত মঙ্গলবার আত্মহত্যার চেষ্টা করেন গানভি। তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে 'ব্রেন ডেড' বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ভেন্টিলেটরের সাপোর্টে রাখা হয় গানভিকে। এরপর বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর। মেয়ের মৃত্যুর পর বেঙ্গালুরুতে অভিযোগ দায়ের করে। সেখানে অভিযোগ করা হয় শিবান্না এবং তাঁর পরিবারের বিরুদ্ধে। পণের জন্য গানভিকে তাঁরা হয়রান করছিলেন বলে অভিযোগ করা হয় তরুণীর পরিবারের তরফে। শিবান্নার বাড়ির সামনেও বিক্ষোভ দেখায় গানভির পরিবার। তাঁদের গ্রেফতারির দাবিও জানান গানভির পরিবারের সদস্যরা। 

নিজের শহরে এ হেন বিক্ষোভের সম্মুখীন হয়ে বেঙ্গালুরু ছেড়ে মা জয়ন্তীকে নিয়ে নাগপুরে আসেন সুরজ। এরপরই হোটেল থেকে সুরজের দেহ উদ্ধার করে পুলিশ। সুরজের ভাই সঞ্জয় নাগপুর পুলিশকে খবর দেন যে ওয়ার্ধা রোডের হোটেলে তাঁর ভাই এবং মা আত্মহত্যার চেষ্টা করেছেন। ময়নাতদন্তে পাঠানো হয়েছে সুরজের দেহ। অন্যদিকে নাগপুরের হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন সুরজের মা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget