এক্সপ্লোর

দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টেও প্রশ্ন, চাপ দেওয়ার অভিযোগ নিহত গ্যাংস্টারের পরিবারের

দ্বিতীয়বার ময়নাতদন্তের রিপোর্ট দেখে এই প্রশ্নই তুলছে, নিউটাউনে এনকাউন্টারে নিহত গ্যাংস্টার জয়পাল ভুল্লারের পরিবার।

কলকাতা: পঞ্জাব হাইকোর্টের নির্দেশে নিউটাউন শ্যুটআউটে নিহত গ্যাংস্টার জয়পাল ভুল্লারের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত হলো। এরপরও ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলছে জয়পালের পরিবার। তাদের প্রশ্ন, রিপোর্টে লেখা হয়েছে নিহত গ্যাংস্টারের দেহে ২২টা আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু ওই রিপোর্টের শেষে উল্লেখ করা হয়েছে, কোনও শারীরিক অত্যাচার হয়নি।

রিপোর্ট একটাই। অথচ তার এক জায়গায় লেখা, শরীরে ২২টি আঘাতের চিহ্ন মিলেছে। অন্য জায়গায় উল্লেখ, কোনও শারীরিক অত্যাচার হয়নি। কিন্তু কেন? দ্বিতীয়বার ময়নাতদন্তের রিপোর্ট দেখে এই প্রশ্নই তুলছে, নিউটাউনে এনকাউন্টারে নিহত গ্যাংস্টার জয়পাল ভুল্লারের পরিবার। নিহত জয়পাল ভুল্লারের বাবা ভূপিন্দর সিং ভুল্লার বলেন, একদিকে বলা হচ্ছে কোনও টরচার হয়নি। আবার লেখা রয়েছে ২২টি ইনজিওরি মার্কস। কীভাবে? সেই প্রশ্নই তুলছেন পঞ্জাব পুলিশের অবসরপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর।

৯ জুন, নিউটাউনে সাপুরজির সুখবৃষ্টি আবাসনে, এসটিএফ-এর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল পঞ্জাবের গ্যাংস্টার জয়পাল ভুল্লার ও তাঁর শাগরেদ যশপ্রীত সিং খাড়ারের। পরের দিন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত হয় দু’জনের।  আগেই ভুয়ো এনকাউন্টারে জয়পালকে হত্যার অভিযোগ তোলে তার পরিবার। এরপর নিহত জয়পালের মৃতদেহ পঞ্জাবে নিয়ে যায় তাঁর পরিবার। কিন্তু প্রথম ময়নাতদন্তের রিপোর্টে সন্তুষ্ট না হওয়ায়, ফের ময়নাতদন্তের দাবি জানিয়ে পঞ্জাব হাইকোর্টের দ্বারস্থ হয় ভুল্লারের পরিবার। হাইকোর্ট রাজি না হলে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শেষে সর্বোচ্চ আদালতের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় পঞ্জাব হাইকোর্ট।

কিন্তু সেই রিপোর্ট হাতে পেয়েও সন্তুষ্ট হতে পারেনি নিহত গ্যাংস্টারের পরিবার। ময়নাতদন্তের রিপোর্ট চাপ দিয়ে তৈরি করানো হয়েছে বলে অভিযোগ ভূপিন্দর সিং ভুল্লারের। তিনি বলেন, সিস্টেমে চাপের মধ্যে দিয়ে রিপোর্টটি করা হয়েছে। পঞ্জাবের ফিরোজপুরে আজই শেষকৃত্য হবে গ্যাংস্টার জয়পালের। অন্যদিকে, নিউটাউনে গ্যাংস্টারদের গুলিতে জখম এসটিএফের ইন্সপেক্টর কার্তিকমোহন ঘোষ ১৪ দিন পর আজ সল্টলেক আমরি থেকে ছাড়া পান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা

ভিডিও

Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget