এক্সপ্লোর

Nipah in Kerala: আতঙ্ক বাড়াচ্ছে নিপা, কোভিডকালের মতো বেড়া দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে একের পর এক কনটেনমেন্ট জোন

Nipah Virus: নিপায় আক্রান্ত হলে প্রাণনাশের ঝুঁকি অত্যন্ত বেশি। নিপায় আক্রান্ত হলে ৭৫ শতাংশ মানুষ বাঁচে না।  

কোজ়িকোড় : থাবা চওড়া হচ্ছে ভয়ঙ্কর নিপা ভাইরাসের। কেরলে ( Kerala ) ২০১৮ সাল থেকে বেশ কয়েকবার এই ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে। হিসেব বলছে ২০১৮ র পর এই নিয়ে ৪ বার নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ল এই রাজ্যে । চিন্তার বিষয় হল, এই ভাইরাসের কোনও প্রতিষেধক নেই। আর এতে আক্রান্ত হলে প্রাণনাশের ঝুঁকি অত্যন্ত বেশি। নিপায় আক্রান্ত হলে ৭৫ শতাংশ মানুষ বাঁচে না।  

কেরলের কোজিকোড়ে ( Kerala's Kozhikode ) এবার নিপা ভাইরাস সংক্রমিত হয়েছে। এরপরই তড়িঘড়ি কোভিডকালের মতো কনটেইনমেন্ট জ়োন গুলি চিহ্নিত করে ঘিরে দিয়েছে প্রশাসন। ৯ টি পঞ্চায়েত এলাকায় এইরকম কনটেইনমেন্ট জ়োন করা হয়েছে। নিপা সরাসরি মস্তিষ্কের ক্ষতি সাধন করে। ইতিমধ্যেই দক্ষিণের রাজ্যে এর প্রকোপে প্রাণ গিয়েছে ২ জনের। তারপরই প্রশাসন সেই দুই ব্যক্তির সংস্পর্শে আসা সব মানুষকে চিহ্নিতকরণের কাজ শুরু করেছে। 

Nipah virus এ আক্রান্ত হলে মস্তিষ্কের ক্ষতি হয়। তারপর শুরু হয় শ্বাসকষ্ট ও এনসেফেলাইটিস  (encephalitis )। জানা গিয়েছে, আরও ৫ জন এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। Nipah virus - সংক্রান্ত যে তথ্যগুলি পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত। 

  • যে দুজন নিপা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তাদের বাড়িকে কেন্দ্র করে ৫ কিলোমিটার ব্যাসার্ধ ধরে কনটেনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে। গত ৩০ অগাস্ট, ১১ সেপ্টেম্বর নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু ঘটে। 
  • প্রশাসনের তরফে পরীক্ষার জন্য National Institute of Virology তে পাঠানো হয়েছে আরও ১১ টি নমুনা। 
  • যদিও পিটিআই সূত্রে খবর, সেই নমুনাগুলি নেগেটিভ এসেছে। 
  • PTI সূত্রে খবর, high-risk contact list থেকে ১৫ টি নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।
  • .National Centre for Disease Control এর ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ দল সেখানে রয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। 
  • এরই মধ্যে Indian Council of Medical Research (ICMR) এর তরফে রাজ্যে পাঠানো হয়েছে বিশেষ অ্যান্টিবডি monoclonal antibody । সেই রাজ্যের অনুরোধে এই মারণ ভাইরাসের সঙ্গে লড়তে এই অ্যান্টিবডি পাঠিয়েছে আইসিএমআর। যদিও এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু বলা যায়নি এখনও। 
  • কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ ( Kerala health minister Veena George ) জানিয়েছেন, এই অ্যান্টিভাইরাসের কার্যকারিতা নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে central expert committeeর সঙ্গে। 
  • এছাড়া সংক্রমিত এলাকায় একটি মোবাইল ল্যাবরেটরি পাঠানো হয়েছে নমুনা পরীক্ষার জন্য । 
  • কেরল সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বেশি ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। 
  • কেরলের পরিস্থিতি দেখে চিকিৎসকদের সতর্ক থাকতে বলেছে রাজস্থান সরকারও। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget