এক্সপ্লোর

Nipah Virus Death: আজ থেকেই ফের মাস্ক বাধ্যতামূলক দেশের এই রাজ্যে, কারণ গুরুতর

Nipah Virus Mask Rule: স্বাস্থ্য আধিকারিকরা এও নিশ্চিত করতে চাইছেন ওই ব্যক্তি আর কোথায় কোথায় গিয়েছিলেন, কারা কারা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছেন। 

কেরল: ফের বাড়ছে নিপা ভাইরাসের আতঙ্ক। নিপা সংক্রমণের ফলে এবার প্রাণ হারিয়েছেন ২৩ বছরের এক যুবক। এরপরই মাস্ক নিয়ম জারি করল কেরল সরকার। পরবর্তী ঘোষণার আগে পর্যন্ত মাস্ক পরতে হবে। আজ থেকেই জারি হয়েছে এই নিয়ম। 


স্বাস্থ্য আধিকারিকরা এও নিশ্চিত করতে চাইছেন ওই ব্যক্তি আর কোথায় কোথায় গিয়েছিলেন, কারা কারা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছেন। 

রবিবার পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (এনআইভি) এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বেশ কিছু দিন সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই যুবক। উল্লেখ্য, এর আগে গত জুলাইতে নিপা আক্রান্ত হয়ে মৃত্যু হয় ১৪ বছরের এক কিশোরীর। 

জানা যাচ্ছে, মৃত ওই যুবক বেঙ্গালুরুতে থাকতেন পড়াশোনা সূত্রে। সম্প্রতি ওই যুবক এনকেফালাইটিসের উপসর্গ নিয়ে মলপ্পুরমের এক হাসপাতালে ভর্তি হন। কিন্তু তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। গত ৯ সেপ্টেম্বর মৃত্যু হয় ওই যুবকের। এরপর ওই যুবকের রক্তের নমুনা পরীক্ষার জন্য কোঝিকোড়ের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভাইরোলজি ল্যাবে পাঠানো হয়। প্রাথমিক ভাবে নিপা ভাইরাসের উপস্থিতি টের পাওয়া যায়। 


রবিবার এই বিষয়টি নিশ্চিত করেছে পুণের এনআইভিও। এবিষয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ সংবাদমাধ্যমকে বলেছেন, “যুবকের সংক্রমণের বিষয়টি সুনিশ্চিত করেছে এনআইভি। মলপ্পুরমের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছি। প্রোটোকল মেনে সমস্ত রকম পদক্ষেপ করা হয়েছে। নিপা সংক্রমণ রোধে ১৬টি কমিটিও তৈরি করা হয়েছে।” তিনি আরও জানিয়েছেন, ওই যুবকের সংস্পর্শে আসা আরও পাঁচ জনের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই পাঁচটি ওয়ার্ডের স্থানীয় নাট্যমঞ্চ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে এবং না খুলতে বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৩ জুলাই নিপা ভাইরাসে কেরালার মলপ্পুরমের পান্ডিক্কারে  মৃত্যু হয় ১৪ বছরের এক কিশোরীর। এরপরেই রাজ্য জুড়ে জারি করা হয় একাধিক সতর্কতা। সকলকে মাস্ক পরার অনুরোধ জানানো হয়। এছাড়া কোনও রকম উপসর্গ দেখলেই নিভৃতবাসে থাকার পরামর্শ দেয় স্বাস্থ্য দফতর। 

প্রসঙ্গত, গত পাঁচ বছরে নিপা ভাইরাসের কারণে কেরালায় মৃত্যু হয়েছে বহু মানুষের। ২০১৮ সালে সেরাজ্যে প্রথম নিপা সংক্রমণ প্রকাশ্যে আসে। সেবার এই ভাইরাসের ফলে প্রাণ হারিয়েছিলেন ১৭ জন। এরপর ২০১৯ সালে ফের এর্নাকুলাম থেকে সংক্রমণের খবর আসে। তারপর ২০২১ এ নিপা-সংক্রমণে মারা যায় ১২ বছরের এক কিশোর। ২০২৩ এও নিপার কারণে দু’জনের মৃত্যু হয়েছিল। চলতি বছরেও আতঙ্ক ছড়াচ্ছে এই ভাইরাস। এখনও পর্যন্ত দু'জনের মৃত্যু হয়েছে এর ফলে।

WHO-এর মতে, ‘ফ্রুট ব্যাট’ নামক বিশেষ এক প্রজাতির বাদুড়ের থেকে অন্যান্য প্রাণী, এমনকি মানুষের মধ্যেও এই নিপা ভাইরাস ছড়িয়ে পড়ে। মানুষের মধ্যে এই ভাইরাস সংক্রমণের লক্ষণগুলি হল শ্বাসকষ্ট, জ্বর, মাথা ব্যথা, পেশিতে ব্যথা, মাথা ঘোরা এবং বমি বমি ভাব।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget