এক্সপ্লোর

Nirmala Sitharaman: ‘টমেটোর দাম কমছে, মুদ্রাস্ফীতিও কম, UPA সময় নষ্ট করেছে, আমরা কাজ করছি’, অনাস্থা প্রস্তাব নিয়ে লোকসভায় দাবি নির্মলার

No Confidence Motion: মণিপুর হিংসা নিয়ে লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন বিরোধীরা।

নয়াদিল্লি: অনাস্থা প্রস্তাব নিয়ে আজ লোকসভায় জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে বিরোধীদের, বিশেষ করে কংগ্রেসকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। কংগ্রেস নেতৃত্বাধীন পূর্বতন UPA সরকার একদশক নষ্ট করেছে বলে দাবি করলেন তিনি। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের কৃতিত্ব তুলে ধরতে গিয়ে নির্মলা জানালেন, হচ্ছে-হবেতে বিশ্বাস করে না বর্তমান সরকার। কাজে করে দেখিয়ে দিয়েছে।(Nirmala Sitharaman)

মণিপুর হিংসা নিয়ে লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন বিরোধীরা। বৃহস্পতিবার, আলোচনার তৃতীয় দিনে তা নিয়ে জবাব দেবেন প্রধানমন্ত্রী মোদি। তার আগে এদিন সংসদে বক্তৃতা করেন নির্মলা। সেখানেই পূর্বতন UPA সরকার এবং বিরোধীদের নিশানা করেন তিনি। (No Confidence Motion)

এদিন লোকসভায় নির্মলা যা বলেন-

১) মোদি সরকারের কৃতিত্ব গোনাতে গিয়ে নির্মলা বলেন, "UPA-র কোনও বিশ্বাসযোগ্যতাই ছিল না। নাম শুনলেই দুর্নীতি এবং স্বজনপোষণের কথা স্মরণ করেন মানুষ। তাই বিরোধী জোটের নাম পাল্টে INDIA করতে হয়েছে। একটি গোটা দশক নষ্ট করেছে UPA. যে সঙ্কট তৈরি করে গিয়েছিল তারা, বর্তমান সরকার তার সংস্কার করেছে। NDA সরকারের আমলেই সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে, নীচে নেমে গিয়েছে মুদ্রাস্ফীতি।"

২) বিরোধীদের জোট নিয়েও এদিন কটাক্ষ ছুড়ে দেন নির্মলা। তিনি বলেন, "অদ্ভুত সমীকরণ বিরোধীদের মধ্যে। পঞ্জাবে কংগ্রে-বিজেপি পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে। পশ্চিমবঙ্গে পরস্পরের বিরুদ্ধে লড়ছে তৃণমূল-বাং এবং কংগ্রেস। কেরলে কংগ্রেস এবং বামেরা লড়ছে। জম্মু ও কাশ্মীরে ন্য়াশনাল কনফারেন্স এবং পিডিপি-র মধ্যে লড়াউ চলছে। ২০১৪ এবং ২০১৯ সালে UPA-র বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন মানুষ। তাদের পরাজিত করেন। ২০২৪ সালেও তার পুনরাবৃত্তি ঘটবে। গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, UPA-র নাম পাল্টানোর দরকার কী ছিল? অসম্ভব ভাল ঐক্য রয়েছে। একসঙ্গে লড়াই করছেন, না পরস্পরের বিরুদ্ধে লড়ছেন, বোঝা মুশকিল।" 

৩) মোদি সরকার প্রতিশ্রুতি নয়, কাজে করে দেখানোয় বিশ্বাস করে বলেও দাবি করেন নির্মলা। তিনি বলেন, "কাজের মাধ্যমেই পরিবর্তন আসে। শুধু বড় বড় বুলিতে কাজ হয় না। আপনারা মানুষকে স্বপ্ন দেখান। আমরা সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাই। তুষ্টিকরণ নয়, সকলের হাত মজবুত করায় বিশ্বাস করি আমরা।"

৪) মূল্যবৃদ্ধই নিয়ে লাগাতার কেন্দ্রকে আক্রমণ করে আসছেন বিরোধীরা। কিন্তু এদিন নির্মলা বলেন, "ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন এখনও পর্যন্ত রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে ৮ লক্ষ ৮৪ হাজার ৬১২ কেজি টমেটো সরবরাহ করেছে। আগামী দিনে সরবরাহ আরও বাড়ানো হবে। অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকের মতো রাজ্যে পাইকারি বাজারে টমেটোর দামও ইতিমধ্যে ১০০-র নীচে নামতে শুরু করেছে।"

এদিন নির্মলার বক্তৃতা চলাকালীন লোকসভা থেকে ওয়াকআউট করেন বিরোধীরা। কংগ্রেস, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এবং ডিএমকে-র নেতারা ওয়াকআউট করেন। 

আরও পড়ুন: Rajya Sabha: নির্বাচন কমিশনার নিয়োগ কমিটি থেকে বাদ প্রধান বিচারপতি! রাজ্যসভায় নয়া বিল আনছে কেন্দ্র

সেরা শিরোনাম

Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Dushyant Gautam Appointed Governor: VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
Meerut Case: পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget