এক্সপ্লোর

PM Modi On Niti Aayog: নীতি আয়োগের বৈঠকে উন্নয়নের সওয়াল প্রধানমন্ত্রীর, 'কেন্দ্র ও সব রাজ্য একসঙ্গে কাজ করলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়..'

PM Narendra Modi On Niti Aayog : নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠকে কী বার্তা মোদির ?

নয়াদিল্লি: নীতি আয়োগের বৈঠকে উন্নয়নের সওয়াল প্রধানমন্ত্রী মোদির। তিনি বলেন, ‘উন্নয়নের গতি বাড়াতে বাড়াতে হবে। কেন্দ্র ও সব রাজ্য একসঙ্গে টিম ইন্ডিয়ার মতো কাজ করলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়।' 

আরও পড়ুন, 'সন্ত্রাসবাদ পাগলা কুকুর হলে, পাকিস্তান তার লালনকারী..' ! জাপানে গিয়ে ইসলামাবাদকে নিশানা অভিষেকের

'কেন্দ্র ও সব রাজ্য একসঙ্গে টিম ইন্ডিয়ার মতো কাজ করলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়..'

নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠকে মোদি বলেন, প্রত্যেক ভারতীয়রই লক্ষ্য উন্নত ভারত। প্রত্যেক রাজ্য উন্নত হলে ভারত উন্নত হবে। এটাই ১৪০ কোটি ভারতবাসীর আশা।' পাশাপাশি প্রধানমন্ত্রীর সংযোজন,' রাজ্য সরকারদের উচিত, তাঁদের রাজ্যের অন্তত একটা পর্যটনস্থল, যাবতীয় সুযোগ-সুবিধা-সহ আন্তর্জাতিক মানের করা। এক রাজ্য : এক বিশ্বব্যাপী গন্তব্য (One State : One Global Destination). পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, এটি প্রতিবেশী শহরগুলিকে পর্যটন কেন্দ্র হিসেবেও আরও ত্বরাণ্বিত করবে।'

নীতি আয়োগের বৈঠকে গেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠকে গেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী-সহ অনুপস্থিত রইলেন NDA শাসিত দুই রাজ্য এবং বিরোধী মিলিয়ে মোট ৫ রাজ্যের মুখ্যমন্ত্রী। সব রাজ্যের সরকার এক হয়ে 'টিম ইন্ডিয়া'র মতো কাজ করলে কোনও লক্ষ্যপূরণই অসম্ভব নয়। বৈঠকের শুরুতে বলেন নরেন্দ্র মোদি। গত বছর বক্তব্য রাখার সময় মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে বৈঠকের মাঝপথেই বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়।  প্রাক্তন কংগ্রেস সাংসদ  অধীর চৌধুরী বলেন, এটা মুখ ভার করার সময় নয়। উনি দাবি নবান্নে সাংবাদিকদের সামনে বলবেন না দিল্লিতে গিয়ে সরকারের কাছে বলবেন? ওনার তো দাবি দাওয়া দিল্লিতে গিয়ে ছিনিয়ে আনার কথা ছিল। কখনও মুখ ভার করছেন, কখনও হাসছেন।' 

রবিবার NDA শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন নরেন্দ্র মোদি 

দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক অনুপস্থিত রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বৈঠকে এলেন না, বামশাসিত কেরলের মুখ্যমন্ত্রী ও কংগ্রেসশাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বৈঠকে অনুপস্থিত ছিলেন আরও একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। তার মধ্যে অন্যতম বিজেপির জোট শরিক ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। NDA শাসিত পুদুচেরির মুখ্যমন্ত্রী N রঙ্গাস্বামীও সেইসময় বৈঠকে উপস্থিত ছিলেন না।সূত্রের খবর, রবিবার NDA শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে নরেন্দ্র মোদি বৈঠক করবেন। সেই বৈঠকে উপস্থিত থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মহীশূরে পূর্বঘোষিত কর্মসূচি থাকায় এদিনের বৈঠকে থাকতে পারেননি কংগ্রেসশাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

 

সেরা শিরোনাম

West Bengal News Live : আজ নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
আজ নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Bangladesh News : বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; হলের পিছন দিয়ে বেরিয়ে গেলেন সাংসদ
বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; হলের পিছন দিয়ে বেরিয়ে গেলেন সাংসদ
Cyclone Akvan অতি প্রবল ঘূর্ণিঝড় হতে চলেছে 'আকভান', মানবে না কোনও বাধা? কমলা সতর্কতা জারি কোথায় কোথায়?
অতি প্রবল ঘূর্ণিঝড় হতে চলেছে 'আকভান', মানবে না কোনও বাধা? কমলা সতর্কতা জারি কোথায় কোথায়?
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?

ভিডিও

SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের
Hanuman Chalisa: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ১: ৬ মাসে ৫ বার! ফের এনকাউন্টার ঘিরে তোলপাড় রাজ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget