এক্সপ্লোর

Nitin Gadkari: ‘ওঁর কাছে ঋণী থাকবে দেশ’, মোদির মন্ত্রীর মুখে মনমোহন প্রশস্তি

Manmohan Singh: উদার অর্থনীতির পক্ষে সওয়াল করতে গিয়েই গডকরীকে মনমোহনের প্রশংসা করতে শোনা যায়।

নয়াদিল্লি: কখনও 'মৌন মোহন' বলে কটাক্ষ করা হয়েছে। কখনও আবার বিদ্ধ হয়েছেন 'গাঁধী পরিবারের হাতের পুতুল' কটাক্ষে। কিন্তু বিজেপি-তে (BJP) থেকেও, দলের তুলনায় সম্পূর্ণ উল্টো অবস্থান নিতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরীকে (Nitin Gadkari)। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে (Manmohan Singh) প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি। জানালেন, মনমোহনের হাতে যে অর্থনৈতিক সংস্কার (Economic Reforms) ঘটেছে, তার জন্য় ওঁর কাছে চিরকাল ঋণী থাকবে দেশ। 

নিতিন গডকরীর মুখে মনমোহন সিংহের প্রশংসা

মঙ্গলবার একটি অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে এমন মন্তব্য করেন গডকরী। সেখানে উদার অর্থনীতির পক্ষে সওয়াল করেন তিনি। জানান, দরিদ্র মানুষের সুবিধার্থে উদার অর্থনীতিই বেছে নেওয়া উচিত ভারতের। ১৯৯১ সালে তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিংহ এই অর্থনৈতিক সংস্কারের কাজ শুরু করেন। ভারতকে উদার অর্থনীতির রাস্তা দেখান তিনিই। 

উদার অর্থনীতির (Liberal Economy) পক্ষে সওয়াল করতে গিয়েই গডকরীকে মনমোহনের প্রশংসা করতে শোনা যায়। তিনি বলেন, "উদার অর্থনীতিই ভারতকে নতুন রাস্তা দেখিয়েছে। তার জন্য গোটা দেশ মনমোহন সিংহের কাছে ঋণী।"

আরও পড়ুন: Demonetisation Anniversary: ছিল ১৭.৭, বেড়ে হল ৩০.৮৮ লক্ষ কোটি, নোটবন্দির ছ’বছরে রেকর্ড বৃদ্ধি নগদের

শুধু মনমোহনই নন, পড়শি দেশ চিনকে দেখে শেখার কথাও বলতে শোনা যায় গডকরীকে। তাঁর মতে, উদার অর্থনীতির উপর ভর করে যে উন্নতির শিখরে পৌঁছনো যায়, তার সবচেয়ে বড় উদাহরণ চিন। অর্থনীতির গতি বৃদ্ধি করতে হলে ভারতকেও ব্যয় বাড়াতে হবে। 

এর উদাহরণ দিতে গিয়ে, নয়ের দশকের প্রসঙ্গ টেনে আনেন গডকরী। জানান, নয়ের দশকের মাঝামাঝি সময় মহারাষ্ট্রে মন্ত্রী ছিলেন তিনি। মনমোহনের অর্থনৈতিক সংস্কারের সুফল পেয়েছিল মহারাষ্ট্রও। সেই সময় রাস্তা নির্মাণে টাকা তুলতে সক্ষম হয়েছিলেন তিনি। কৃষক এবং দরিদ্র মানুষকে টেনে তুলতেই উদার অর্থনীতি প্রয়োজন বলে মত গডকরীর। 

উদার অর্থনীতি নিয়ে মনমোহনকে প্রশংসা ভরিয়ে দিলেন গডকরী

এণই মুহূর্তে সড়ক ও পরিবহণ মন্ত্রকের দায়িত্বে রয়েছেন গডকরী। তিনি জানিয়েছেন, জাতীয় সড়ক নির্মাণের টাকাও সাধারণ মানুষের কাছ থেকেই উঠে আসছে। ওই টাকাতেই ২৬টি গ্রিন এক্সপ্রেস তৈরি করছে তাঁর মন্ত্রক। টাকায় কোনও ঘাটতিও পড়ছে না। বরং ২০২৪ শেষ হতে হতে তাঁর মন্ত্রকের রাজস্ব বাবদ আয় বর্তমানের ৪০ হাজার কোটি থেকে ১.৪০ লক্ষ কোটি টাকায় পৌঁছে যাবে বলেও আশাবাদী তিনি। 

সেরা শিরোনাম

দিকে দিকে CJP বিক্ষোভ, সরকার বিরোধী স্লোগানের মধ্যেই নির্বাচনে বড় জয় বিজেপির, অনেক পিছনে বিরোধীরা
দিকে দিকে CJP বিক্ষোভ, সরকার বিরোধী স্লোগানের মধ্যেই নির্বাচনে বড় জয় বিজেপির, অনেক পিছনে বিরোধীরা
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
Minor Girl Molested: মন্দিরের ভিতরেই যৌন হেনস্থার শিকার নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত, POCSO অ্যাক্টে রুজু হয়েছে মামলা
মন্দিরের ভিতরেই যৌন হেনস্থার শিকার নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত, POCSO অ্যাক্টে রুজু হয়েছে মামলা
ABP Ananda Top 10, 14 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 14 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget