এক্সপ্লোর

Israel Palestine War: খাবার নেই ঘরে, জল নেই কলে, গাজায় বোমার শব্দে ঢাকা পড়ে যাচ্ছে শিশুর কান্না

Israel Palestine Conflict: শুক্রবার গাজার উত্তরের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইজরায়েল সরকার।

নয়াদিল্লি: রাতভর অভিযান চালিয়ে কার্যত খুঁড়ে ফেলা হয়েছে গাজা। শনিবারও দিনভর সামরিক অভিযান চালিয়ে গিয়েছে ইজরায়েলি সেনা। সেই আবহেও এখনও গাজায় মাটি কামড়ে পড়ে রয়েছেন নিরীহ নাগরিকরা (Israel Palestine Conflict)। কিন্তু কতক্ষণ ভিটেমাটি আঁকড়ে পড়ে থাকবেন, ধন্দে রয়েছেন নিজেরাই। কারণ বিদ্যুৎ পরিষেবা আগেই বন্ধ করে দিয়েছে ইজরায়েল। টান ধরতে শুরু করেছে পেটেও। বাড়িতে মজুত করা খাবার-দাবার ফুরিয়ে গিয়েছে আগেই। দোকান বাজারেও ফুরিয়ে আসছে পাউরুটি। পানীয় জলের সরবরাহও বন্ধ। তাই বোমা-গুলি থেকে বাঁচলেও, অনাহারে না মরতে হয়, সেই চিন্তাই তাড়িয়ে বেড়াচ্ছে তাঁদের। (Israel Palestine War)

শুক্রবার গাজার উত্তরের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইজরায়েল সরকার। ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল, তার পরই ওই এলাকা গুঁড়িয়ে দেওয়া হবে বলে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। তার পর দলে দলে মানুষজন দক্ষিণের অংশে এসে উঠেছেন। তাতে খাবার-দাবারের চাহিদা বাড়লেও, জোগানে টান পড়েছে। শনিবার সকাল থেকে একদিকে মুহুর্মুহু বোমাবাজি, আর অন্য দিকে মাথা বাঁচিয়ে দোকানের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মানুষকে। কিনম্তু দোকানের সামনে পৌঁছনোর আগেই খালিহাতে ফিরে আসতে হয় বহু মানুষকে। কারণ ততক্ষণে পাউরুটি সব শেষ হয়ে গিয়েছে।

আবার বহু মানুষ গাজা ছেড়ে বেরিয়ে গিয়েছেন যেমন, অনেকে এখনও মাটি আঁকড়ে পড়ে রয়েছেন। যাঁরা বেরিয়ে গিয়েছেন, তাঁরা নিরাপদে এগোতে পারলেন কিনা, সেই খোঁজ খবরও নিতে পারছেন না থেকে যাওয়া লোকজন। কারণ বিদ্যুৎ সংযোগ না থাকায়, চার্জ দিতে পারেননি মোবাইল ফোনে। সব বন্ধ পড়ে রয়েছে। তাই প্রিয়জন আদৌ বেঁচে রয়েছেন কিনা, কোনও বিপদ হল কিনা, তা জানারও উপায় খুঁজে পাচ্ছেন না।

আরও পড়ুন: Israel Palestine War: প্রকাশ্যে শত্রুতা, আড়ালে সমর্থন হামাসকে, নেতানইয়াহুই কি যুদ্ধ ডেকে আনলেন? প্রশ্ন ইজরায়েলেই

সব মিলিয়ে গাজায় ২৩ লক্ষ মানুষের বসবাস। ২৪ ঘণ্টার মধ্যে সকলকে পুনর্বাসন দেওয়া সম্ভব নয়, কোনও ভাবেই সকলকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে আগেই জানিয়েছিল রাষ্ট্রপুঞ্জ। তার পরও ইজরায়েল সুর নরম করেনি। বরং গাজাকে চারিদিক থেকে অবরুদ্ধ করে রেখেছে। খাবার, বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ ভাবে বন্ধ। একই ভাবে, গাজার বাসিন্দাদের অনেকেও মাটি ছেড়ে নড়েননি। এমনিতেই বছরের পর বছর মরণশীল অবস্থায় বেঁচে রয়েছেন, তাই মৃত্যুভয় আর নেই বলে পরিষ্কার জানিয়ে দেন তাঁরা। 

সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয় এক বাসিন্দা বলেন, "চাল, আটা, ডিম, যা পাওয়া যায়, তার খোঁজে বেরিয়েছিলাম। বাচ্চার জন্য দুধ খুঁজছিলাম। কিন্তু কিচ্ছু পেলাম না। এভাবে আমাদের সঙ্গে লড়ছে ইজরায়েল। আমাদের বাচ্চাদের অনাহারে রেখে মারছে। হয় বোমা মেরে, না হয় ভাতে মেরে আমাদের শেষ করে দিতে চাইছে।"

প্যালেস্তাইন কর্তৃপক্ষ জানিয়েছেন, শনিবার সকাল থেকে গাজার উত্তরে ৭০ জন সাধারণ মানুষ মারা গিয়েছেন। আহতের সংখ্যা ২০০। গাড়িতে চেপে পালাচ্ছিলেন যাঁরা, তাঁদের উপরও বোমা ফেলেছে ইজরায়েলি সেনা। গত শনিবার থেকে এখনও পর্যন্ত দুই তরফে যুদ্ধে প্রাণ গিয়েছে ৩ হাজার ২০০ জনের। আহতের সংখ্যা ১০ হাজারের বেশি। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Jantar Mantar Quota Protest : জাত দেখে কোটা কেন? আর্থিক অবস্থা দেখে দেওয়া হোক সুবিধে, আবার বিক্ষোভ যন্তরমন্তরে
জাত দেখে কোটা কেন? আর্থিক অবস্থা দেখে দেওয়া হোক সুবিধে, আবার বিক্ষোভ যন্তরমন্তরে
Maharashtra News: আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget