এক্সপ্লোর

Noida Techie Died: ৭০ ফুট গভীর কুয়োতে পড়া ইঞ্জিনিয়ারকে বাঁচানোর মরিয়া চেষ্টা করেছিলেন ডেলিভারি এজেন্ট, কিন্তু শেষরক্ষা হয়নি

Dense Fog Noida Car Accident: কুয়োর ভিতর থেকে যুবরাজের 'বাঁচাও, বাঁচাও' আর্তি শুনতেও পেয়েছিলেন এক ডেলিভারি এজেন্ট। সেই সময় ওই এলাকা দিয়েই যাচ্ছিলেন তিনি। এই ডেলিভারি এজেন্টের নাম মনিন্দর।

Noida Techie Died: নয়ডায় মৃত্যু হয়েছে তরুণ ইঞ্জিনিয়ারের। ৫ ঘণ্টা ধরে উদ্ধারকাজ চললেও, প্রাণে বাঁচানো যায়নি ২৭ বছরের ওই যুবককে। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন যুবরাজ মেহতা। শুক্রবার রাতে নয়ডার সেক্টর ১৫০- তে তাঁর গাড়িই পড়ে যায় প্রায় ৭০ ফুট গভীর কুয়োতে। ভাল পরিমাণেই জলও ছিল এই কুয়োতে। সাঁতার জানতেন না যুবরাজ। জলে ডুবেই মৃত্যু হয়েছে তাঁর। 

তবে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন যুবরাজ। গাড়ি কুয়োতে পড়ে গেলেও, কোনওভাবে ভিতর থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন তিনি। তারপর গাড়ির ছাদে দাঁড়িয়েই চিৎকার করে নিজের উপস্থিতি জানানোর চেষ্টা করেছিলেন ওই যুবক। উদ্দেশ্য একটাই, যদি কারও কানে তাঁর কণ্ঠস্বর পৌঁছয় তাহলে তিনি হয়তো তাঁকে বাঁচানোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। 

কুয়োর ভিতর থেকে যুবরাজের 'বাঁচাও, বাঁচাও' আর্তি শুনতেও পেয়েছিলেন এক ডেলিভারি এজেন্ট। সেই সময় ওই এলাকা দিয়েই যাচ্ছিলেন তিনি। এই ডেলিভারি এজেন্টের নাম মনিন্দর। কুয়োর ভিতর থেকে একজনের গলার আওয়াজ শোনা গেলেও ঘন কুয়াশার কারণে তাঁকে ঠিকভাবে দেখতে পাচ্ছিলেন না মনিন্দর। তবে হাল ছাড়েননি ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ওই ডেলিভারি এজেন্ট। 

মনিন্দরের কথায়, তিনি যখন প্রথম আওয়াজ শুনেছিলেন তখন গাড়ির ভিতর থেকেই হাতে টর্চ জ্বালিয়ে সাহায্যের জন্য আর্তি জানাচ্ছিলেন যুবরাজ। ওই ডেলিভারি এজেন্ট এও অভিযোগ করেছেন যে, দমকলকর্মীদের জলে নামার বিশেষ ইচ্ছে ছিল না ওই রাতে। কিন্তু মনিন্দর বুঝতে পারেন যে যুবরাজের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সব বাধা কাটিয়ে নিজের কোমরে দড়ি বেঁধে মনিন্দরই নেমে পড়েন গভীর কুয়োতে। চেষ্টা করেন যুবরাজকে বাঁচানোর। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি ওই ইঞ্জিনিয়ারকে। কারণ মনিন্দর যতক্ষণে নীচে নেমেছিলেন ততক্ষণে মৃত্যু হয়ে গিয়েছে যুবরাজ মেহতার। 

জানা গিয়েছে, জল ভর্তি এই গভীর কুয়ো সম্ভবত নয়ডার একটি নির্মীয়মাণ মলের বেসমেন্ট এলাকা। ডেলিভারি এজেন্ট অভিযোগ করেছেন, কর্তৃপক্ষ কোনও ব্যবস্থাই নেয়নি। এমনকি দিন ১০ আগে ওই গর্তে একটি লরিও পড়ে গিয়েছিল। স্থানীয়দের মধ্যেও এই ঘটনা যথেষ্ট আতঙ্ক জাগিয়েছে। স্থানীয়েদের একাংশের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও কাজ চলা ওই অংশে কোনও ব্যারিকেড, সাবধান চিহ্ন, আলো - কিচ্ছুই দেওয়া হয়নি। আর একটি রাস্তার বাঁক ঘোরার মুখেই রয়েছে এই গভীর গর্ত। ঘন কুয়াশা ছিল। পাশাপাশি ছিল না কোনও চিহ্ন। তাই যুবরাজ গাড়ি নিয়ে যাওয়ার সময় টেরই পাননি যে সামনেই রয়েছে মৃত্যুফাঁদ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget