এক্সপ্লোর

Cloud Burst: দুর্যোগে বিপর্যস্ত, মেঘভাঙা বৃষ্টিতে সিঁদুরে মেঘ দেখছে কেদারনাথ-হিমাচলপ্রদেশ

Cloud Burst Rain Update: কেরলের ওয়েনাড থেকে হিমাচলের সিমলা, মান্ডি, উত্তরাখণ্ডের কেদারনাথ, বাংলার কালিম্পং...দুর্যোগে বিপর্যস্ত দেশের উত্তর থেকে দক্ষিণ। কোথাও ধসে মৃত্যুমিছিল, কোথাও মেঘফাটা বৃষ্টি।

কলকাতা: ভয়াবহ দুর্যোগের ছবি কেদারনাথ-হিমাচলপ্রদেশে। বুধবার রাত থেকে হিমাচলপ্রদেশের মান্ডিতে শুরু হয় মেঘভাঙা বৃষ্টি (Cloud Burst Rain)। মেঘভাঙা বৃষ্টিতে সিঁদুরে মেঘ দেখছে দেবভূমি। বুধবার রাত থেকে অবিরাম বৃষ্টি কেদারনাথ, সোনপ্রয়াগ, গৌরীকুন্ডে।

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: প্রবল জলের তোড়ে ভাসছে গ্রামের পর গ্রাম। ঘুমের মধ্যেই তলিয়ে যান অনেকে। গাছ উপড়ে বন্ধ রাস্তা। মান্ডির চৌহার উপত্যকার তেরং গ্রাম কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কুলুতে ভেসে গিয়েছে মালানা বাঁধ। ভেঙে পড়েছে একের পর এক বাড়ি। সিমলার রামপুরে হাইড্রো প্রকল্পের কাছেই মেঘ ফেটে যায়। সেখানে অন্তত ১৯ জনের খোঁজ নেই। হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেন, "রাতে মেঘ ভেঙেছে। ভোর ৪.৪০ হবে তখন। একই জায়গায় তিন থেকে পাঁচবার মেঘ ভেঙেছে। আগামী ৩৬ ঘণ্টায় অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ডেপুটি কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে। সকলেই ঘটনাস্থলে পৌঁছে গেছেন। SDRF, NDRF টিম পৌঁছে গেছে। সকলের সঙ্গে কথা হয়েছে।'' 

রাস্তা যেন খরস্রোতা নদী। মন্দাকিনীর স্রোত দুপার ছাপিয়ে ভাসিয়ে নিয়ে গেছে একের পর এক অস্থায়ী সেতু। কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে রাস্তাঘাট। ভেঙে পড়েছে দোকান। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর প্রশাসন সূত্রে। কেদারনাথ দর্শন করতে গিয়ে আটকে পড়েছেন বহু তীর্থযাত্রী। লাগাতার উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ, এসডিআরএফ। ইতিমধ্যেই হোটেল থেকে পর্যটকদের সরানো হয়েছে। পুলিশের তরফ থেকে সতর্ক করা হচ্ছে নদীপারের বাসিন্দাদের। উত্তরাখণ্ডের তেহরিতে জলের তোড়ে ভেসে গিয়েছে ঘরবাড়ি।  রুদ্রপ্রয়াগেও কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে কেদারনাথ যাত্রা। 

এদিকে ওয়েনাডে প্রবল বৃষ্টিতে ধসের জেরে মৃত্যুমিছিল। আহতের সংখ্যা কমপক্ষে ২০০। ধসের জেরে আস্ত রাস্তা গায়েব, তার জায়গায় বইছে নদী।  ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষের আটকে থাকার আশঙ্কা। উদ্ধারকাজ চালানোই আপাতত সেনাবাহিনী, বায়ুসেনা, NDRF-এর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। মাটি কাটার মেশিন নিয়ে যেতে তৈরি হচ্ছে অস্থায়ী ব্রিজ। চিকিৎসার জন্য কলেজ ও চার্চগুলিতে অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে। এজিন ওয়েনাডের যান রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী। অমিত শাহ-কে চিঠি লিখে ওয়েনাডের ধসকে ভয়ঙ্কর বিপর্যয় চিহ্নিত করে ঘোষণার দাবি জানান কংগ্রেস সাংসদ শশী তারুর।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Rachana Banerjee: বই হাতে পড়া ধরলেন ছাত্রদের, 'দিদিমণির' ভূমিকায় হুগলির স্কুলে সাংসদ

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
I.N.D.I.A Bloc: I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget