এক্সপ্লোর

Delhi cold wave : ১.৪ ডিগ্রিতে নামল দিল্লির পারদ, রাজধানীতে জারি হলুদ সতর্কতা, তীব্র শৈত্যপ্রবাহ এই রাজ্যগুলিতে

উত্তর ভারতজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা। দিল্লিতে  হলুদ সতর্কতা জারি ।পারদ ঘোরাফেরা করবে ৩ ডিগ্রির আশপাশে।

নয়াদিল্লি : উত্তর ভারতজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা। শুক্রবার পর্যন্ত দিল্লি ( Delhi ) ও NCR-এর শৈত্যপ্রবাহের ( Cold wave )  হলুদ সতর্কতা ( yellow alert )  জারি হয়েছে। বুধবার পর্যন্ত জাতীয় রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের বেশ কিছু অংশে শৈত্যপ্রবাহ তীব্র থেকে তীব্রতর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১.৪ ডিগ্রি

সোমবার সকালের দিকে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। দিল্লির জন্য এইরকম  কম তাপমাত্রা নিঃসন্দেহে একটি 'গুরুতর' শৈত্যপ্রবাহ। যেহেতু সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের কম, তাই এই অবস্থাকে  ‘severe’ বলা হচ্ছে । রবিবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা মরসুমের গড় তাপমাত্রার থেকে তিন ডিগ্রি কম।

দোসর হয়েছে ঘন কুয়াশা
সোম ও মঙ্গলবার পারদ ঘোরাফেরা করবে ৩ ডিগ্রির আশপাশে। শীতের দোসর হয়েছে ঘন কুয়াশা। তার জেরে নর্দার্ন রেলের ১৩টি ট্রেন দেরিতে চলছে। অন্যদিকে, জম্মু কাশ্মীরের কূপওয়াড়ায় তুষারধসের সতর্কতা জারি হয়েছে। 

পশ্চিমী ঝঞ্ঝা
রবিবার প্রকাশিত IMD-এর বুলেটিন অনুসারে, ১৮ জানুয়ারি রাতে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয় অঞ্চলকে প্রভাবিত করতে পারে। এর ফলে  জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা তুষারপাত ঘটতে পারে।  Western Disturbance বা পশ্চিমী ঝঞ্ঝার ফলে  ভারতীয় উপমহাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টি অথবা তুষারপাতের পরিস্থিতি তৈরি হয়ে থাকে।                                                         

আগামী পাঁচ দিন পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তর প্রদেশের কিছু অংশে ভোরবেলা ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। ১৭ তারিখ পর্যন্ত পূর্ব ভারতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩  ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং ১৮ থেকে ২১ জানুয়ারির মধ্যে ২-৩  ধীরে ধীরে বৃদ্ধি পাবে, খবর আইএমডি সূত্রে। পশ্চিমী ঝঞ্ঝা ২১ থেকে ২৩ জানুয়ারী অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টি বা তুষারপাত ঘটাতে পারে। 
https://city.imd.gov.in/ এর দেওয়া তথ্য অনুয়ারে আগামী কয়েকদিন দিল্লির তাপমাত্রা  : 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
16-Jan 1.0 18.0 Delhi cold wave : ১.৪ ডিগ্রিতে নামল দিল্লির পারদ, রাজধানীতে জারি হলুদ সতর্কতা, তীব্র শৈত্যপ্রবাহ এই রাজ্যগুলিতে Mainly Clear sky
17-Jan 2.0 19.0 Delhi cold wave : ১.৪ ডিগ্রিতে নামল দিল্লির পারদ, রাজধানীতে জারি হলুদ সতর্কতা, তীব্র শৈত্যপ্রবাহ এই রাজ্যগুলিতে Cold Wave
18-Jan 2.0 19.0 Delhi cold wave : ১.৪ ডিগ্রিতে নামল দিল্লির পারদ, রাজধানীতে জারি হলুদ সতর্কতা, তীব্র শৈত্যপ্রবাহ এই রাজ্যগুলিতে Cold Wave
19-Jan 5.0 20.0 Delhi cold wave : ১.৪ ডিগ্রিতে নামল দিল্লির পারদ, রাজধানীতে জারি হলুদ সতর্কতা, তীব্র শৈত্যপ্রবাহ এই রাজ্যগুলিতে Dense Fog
20-Jan 7.0 21.0 Delhi cold wave : ১.৪ ডিগ্রিতে নামল দিল্লির পারদ, রাজধানীতে জারি হলুদ সতর্কতা, তীব্র শৈত্যপ্রবাহ এই রাজ্যগুলিতে Dense Fog
21-Jan 7.0 22.0 Delhi cold wave : ১.৪ ডিগ্রিতে নামল দিল্লির পারদ, রাজধানীতে জারি হলুদ সতর্কতা, তীব্র শৈত্যপ্রবাহ এই রাজ্যগুলিতে Fog
22-Jan 7.0 22.0 Delhi cold wave : ১.৪ ডিগ্রিতে নামল দিল্লির পারদ, রাজধানীতে জারি হলুদ সতর্কতা, তীব্র শৈত্যপ্রবাহ এই রাজ্যগুলিতে Fog

                                          

সেরা শিরোনাম

TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Raiganj Encounter: কুলিক অভয়ারণ্য থেকে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে অভিযুক্তকে গুলি, নিহত যুবক
Shantipur Bamakali immersion : শান্তিপুরে নিরঞ্জন পর্ব, প্রচুর মানুষের ঢল | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget