এক্সপ্লোর

Israel Attacks Iran: ১০০ যুদ্ধবিমান থেকে মুহুর্মুহু রকেট বর্ষণ, গভীর রাতে ইরানে হামলা চালাল ইজরায়েল

Iran-Israel Conflict: মোট তিন দফায় ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল। তারা এই অভিযানের নাম রাখে Operation days of Repentance.

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় এবার মুখোমুখি দুই মহাশক্তিধর রাষ্ট্র। গাজা এবং লেবাননে লাগাতার আক্রমণের জেরে গত ১ অক্টোবর ইজরায়েলকে রক্ষ্য করে রকেট ছুড়েছিল ইরান। শনিবার সেই হামলার জবাব দিল ইজরায়েলও। ইরানের সামরিক শিবির লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালাল তারা। আত্মরক্ষার্থে এই হামলা বলে দাবি করেছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF). এই মুহূর্তে ইরানের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আন্তর্জাতিক মহল। (Israel Attacks Iran)

মোট তিন দফায় ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল। তারা এই অভিযানের নাম রাখে Operation days of Repentance. যুদ্ধবিমান F-35, F-151 এবং F-161 ব্যবহার করে ইরানে হামলা চালানো হয়েছে। দীর্ঘ পাল্লার ওই যুদ্ধবিমান থেকে প্রায় ২০০০ কিলোমিটার জায়গা জুড়ে বোমা বর্ষণ করেছে ইজরায়েল।  দীর্ঘ পাল্লার আকাশ থেকে ভূমিতে আঘাত হানার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মূলত ইরানের সামরিক শিবিরগুলিকে নিশানা করা হয়েছে। (Iran-Israel Conflict)

এখনও পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী, ইরানের সামরিক শিবিরগুলিতেই মূলত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সংঘাত যাতে বিরাট আকার ধারণ না করে, তার জন্য ইরানের পরমাণু কেন্দ্র, তেলের ঘাঁটিগুলি এড়িয়ে গিয়েছে ইজরায়েল। সবমিলিয়ে ১০০টি যুদ্ধবিমান থেকে রকেট নিক্ষেপ করা হয়। তিনটি ধাপে ইরানের ২০টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শিবিরে হামলা চলেছে। হামলা চালানো হয় ইরানের বায়ুসেনার শিবিরেও। 🇮🇷 IRANIAN attack on ISRAEL


VS

🇮🇱 ISRAELI attack on IRAN pic.twitter.com/bhgc3ycrx3

— Legitimate Targets (@LegitTargets) October 26, 2024

তিন দফায় ২৫-৩০টি করে যুদ্ধবিমান নামায় ইজরায়েল। ১০টি যুদ্ধবিমান থেকে লাগাতার ক্ষেপণাস্ত্র বর্ষণ করা হয়। বাকি যুদ্ধবিমানগুলির কিছু আক্রমণকারী যুদ্ধবিমানগুলিকে রক্ষা করছিল এবং ইরানকে ঠেকাচ্ছিল। ইরানের তরফ থেকে পাল্টা আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত ছিল ইজরায়েল এবং আমেরিকার বায়ুসেনাও। IDF মুখপাত্র ড্যানিয়েল হেগারি জানিয়েছেন, আত্মরক্ষার্থেই ইরানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি, ইজরায়েলি নাগরিকদের সজাগ এবং সতর্ক থাকতে বলেছেন তিনি। 

ইরান জানিয়েছে, ইজরায়েল পাল্টা হামলা চালিয়েছে বটে। কিন্তু তারা সফল ভাবে তা প্রতিহত করেছে। ক্ষয়ক্ষতি তেমন হয়ইনি। দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, তেহরান সংলগ্ন সেনশিবিরগুলি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। রাত ২টো নাগাদ করাজের কাছেও বিস্ফোরণ ঘটে। প্রথম দফায় পর পর ১১টি বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইজরায়েলকে এর জবাব দেওয়া হবে, ইরানের তরফে এমন বার্তাও উঠে এসেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। তবে সরকারি ভাবে ফের ইজরায়েলে হামলা চালানোর কোনও ঘোষণা করেনি তেহরান। 

ইরানে এই হামলার পর ইজরায়েলের তীব্র নিন্দা করেছে সৌদি আরব। এভাবে চলতে থাকলে আন্তর্জাতিক ভূরাজনৈতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি, পশ্চিম এশিয়ার মানুষেক জীবনে ভয়ঙ্কর প্রভাব পড়বে বলে মত তাদের। সব পক্ষকে সংযত থাকতে আর্জি জানিয়েছে তারা। মালয়েশিয়াও ইজরায়েলের নিন্দা করেছে। আমেরিকার হোয়াইট হাউসের তরফে বলা হয়, সরাসরি সংঘাতে যাওয়া উচিত নয় দুই দেশেরই। পাশাপাশি, ইরান যদি ফের ইজরায়েলে হামলা চালায়, তার ফল ভাল হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে জো বাইডেনের সরকার। তবে এই হামলায় তাদের কোনও ভূমিকা নেই বলে দাবি করেছে আমেরিকা।

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Man Shot Dead: গাড়ি রাখা নিয়ে বচসা, সিঙ্গাপুর থেকে আত্মীয়ের বিয়েতে আসা ব্যবসায়ীর উপর গুলি চালাল প্রতিবেশী
গাড়ি রাখা নিয়ে বচসা, সিঙ্গাপুর থেকে আত্মীয়ের বিয়েতে আসা ব্যবসায়ীর উপর গুলি চালাল প্রতিবেশী
India-Bangladesh Relations: শুধু PoK নয়, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালি পুনর্দখলের ডাক দিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, বিঁধলেন নেহরুকে
শুধু PoK নয়, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালি পুনর্দখলের ডাক দিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, বিঁধলেন নেহরুকে
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...

ভিডিও

Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো
Kali Puja 2026 | ৫৯ তম বর্ষে সরশুনা বাঘাযতীন ক্লাবের কালীপুজোর এবারের ভাবনা
Kali Puja 2026 | ৫৮ তম বর্ষে প্রতাপাদিত্য প্লেস শ্যামা পুজোয় এবারের ভাবনা কী ?
Kalipuja 2026 | ১৯ তম বর্ষে দমদম পাল্লালোক শ্য়ামাপুজোর এবারের ভাবনা-পদ্মে ভক্তি মায়ের মাঝেই শক্তি
Kalipuja 2026 | সোমনাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে লেক টাউন ব্লক বি সর্বজনীনের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget