এক্সপ্লোর

TMC Rally at Kanthi: শুভেন্দুর আক্রমণের পাল্টা বুধবার কাঁথিতে সভা করবেন ফিরহাদ, সৌগতরা

শনিবার শুভেন্দু যখন মেদিনীপুরে বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন, তখন কাঁথির শান্তিকুঞ্জের বাড়িতেই ছিলেন বাবা শিশির ও দুই ভাই দিব্যেন্দু-সৌম্যেন্দু।

কলকাতা: গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতির যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বিদ্রোহী শুভেন্দু অধিকারী অপেক্ষায় ইতি টেনে শেষ পর্যন্ত শনিবার বিজেপিতে যোগ দিলেন। একা নয়, শাসকদলের একঝাঁক বিধায়ক-সাংসদও তাঁর সঙ্গেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সামনে গেরুয়া শিবিরে গেলেন। বিরোধী বাম শিবির ও কংগ্রেস থেকেও যথাক্রমে ২ ও ১ জন বিধায়ক নাম লেখালেন পদ্ম শিবিরে। প্রত্যাশামতোই নাম না করে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে ‘ভাইপো হঠাও’ স্লোগান তোলার পাশাপাশি ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের ভবিষ্যদ্বাণী করেছেন শুভেন্দু। তবে চুপ করে বসে নেই তৃণমূলও। ২ বারের সাংসদ, ২ বারের বিধায়ক, ৩টি দফতরের মন্ত্রী, দীর্ঘদিনের কাউন্সিলর শুভেন্দুর আক্রমণের জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম, কল্য়াণ বন্দ্য়োপাধ্যায়, সুব্রত বক্সীরা। সম্প্রতি মেদিনীপুরের এই কলেজ মাঠে দাঁড়িয়েই নাম না করে শুভেন্দুর উদ্দেশে বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার জবাব ফিরিয়ে দিয়েছেন শুভেন্দু। মমতা বলেছিলেন, তৃণমূল কংগ্রেস আমরা যখন তৈরি করেছিলাম, আমার মনে আছে অখিল গিরি প্রথমবার লড়াই করেছিল, পূর্ব মেদিনীপুরের কাঁথির ওই আসন থেকে, আমার মনে আছে, সেদিন আমরা হয়তো জিততে পারিনি। কিন্তু আমরা দ্বিতীয় হয়ে গিয়েছিলাম। মাত্র ২২ দিনের জায়গায়। সুতরাং এটা মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস অত দুর্বল নয়। পাল্টা শুভেন্দু আজ বলেছেন, দিনকয়েক আগে এই মাঠে তৃণমূলনেত্রী বলে গিয়েছেন যে কাঁথিতে দ্বিতীয় হয়েছিলেন। অধিকারীদের মুছে ফেলার চেষ্টা করেছিলেন। এবারও দ্বিতীয় হবেন। প্রথম হবে ভারতীয় জনতা পার্টি। শনিবার শুভেন্দু যখন মেদিনীপুরে বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন, তখন কাঁথির শান্তিকুঞ্জের বাড়িতেই ছিলেন বাবা শিশির ও দুই ভাই দিব্যেন্দু-সৌম্যেন্দু। তমলুকের সাংসদ তথা শুভেন্দুর ভাইয়ের দাবি, তাঁদের তৃণমূল ছাড়ার কোনও প্রশ্নই নেই। এরই মধ্যে বুধবার শুভেন্দুর গড় কাঁথিতে সভা করতে চলেছেন ফিরহাদ হাকিম-সৌগত রায়। সেখানে পূর্ব মেদিনীপুরের জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী কিংবা তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু হাজির থাকেন কি না, সেটাও দেখার। সেই মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কী বার্তা দেয়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। এদিকে দলবদলের পর নিজের অবস্থানও স্পষ্ট করেই জানিয়েছেন শুভেন্দু। বুঝিয়ে দিয়েছেন, দু’দশক তৃণমূলে কাটানোর পর এখন গেরুয়া শিবিরের হয়ে গলা ফাটাতে তাঁর কোনও অসুবিধা নেই। বলেন, তৃণমূলের এক পুরনো বন্ধু আমায় ভিডিও ক্লিপিংস পাঠাল, যাতে আমি বলছি বিজেপি হঠাও দেশ বাঁচাও। তাঁকে আমি বললাম আমি যা বলি, নিষ্ঠার সাথে বলি। আজ মেদিনীপুরে গিয়ে বলব...তৃণমূল হঠাও দেশ বাঁচাও!

সেরা শিরোনাম

Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
ABP Ananda Top 10, 27 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 27 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Madhya Pradesh News: বারান্দা থেকে ঝুঁকে গুটখার পিক ফেলতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি প্রৌঢ়ের, চোখের নিমেষে শেষ হলেন তিনি
বারান্দা থেকে ঝুঁকে গুটখার পিক ফেলতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি প্রৌঢ়ের, চোখের নিমেষে শেষ হলেন তিনি
Uttar Pradesh News: হোটেলের ঘরে ঢোকার পরই দরজার সামনে পড়ে গেলেন তরুণী, তারপরেই মৃত্যু, স্বামীর বিরুদ্ধে কী অভিযোগ ?
হোটেলের ঘরে ঢোকার পরই দরজার সামনে পড়ে গেলেন তরুণী, তারপরেই মৃত্যু, স্বামীর বিরুদ্ধে কী অভিযোগ ?

ভিডিও

TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget