এক্সপ্লোর

Train Service Disrupted : এলোপাথাড়ি হাওয়া, তুমুল বৃষ্টি, বিদ্যুতের স্তম্ভ পড়ল ভেঙে ! প্রবল ঝড়ে বিপর্যস্ত রেল পরিষেবা

Weather News : ঝড়ের গতি ছিল এতটাই যে উপরে যায় গাছ। ভেঙে পড়ে বিদ্যুতের স্তম্ভ। প্রবল বৃষ্টির জেরে রেল চলাচল বিপর্যস্ত হয়। 

কলকাতা : মে মাস মাসেই প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস বঙ্গোপসাগরের উপকূলে। বারবার এই মাসেই বিপর্যস্ত হয়েছে ওড়িশা, বাংলা ও বাংলাদেশের উপকূলীয় জেলাগুলি। তাই এই সময়টা সাইক্লোনের জন্য একপ্রকার তৈরিই থাকে দেশের পূর্বের রাজ্যগুলি। এবার সাইক্লোনের চোখরাঙানি থাকলেও, এখনও পর্যন্ত তার ভূত-ভবিষ্যৎ সম্পর্কে বলা যাচ্ছে না। তবে সোমবার সন্ধেয় উথালপাথাল হল ওড়িশার উপকূলীয় এলাকা। বিশেষত পুরী সংলগ্ন খুরদা রোডে সন্ধে নাগাদ প্রবল ঝড়বৃষ্টি হয়। ঝড়ের গতি ছিল এতটাই যে উপরে যায় গাছ। ভেঙে পড়ে বিদ্যুতের স্তম্ভ। প্রবল বৃষ্টির জেরে রেল চলাচল বিপর্যস্ত হয়। 

ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ার পর, রেলওয়ের তরফে  এডিআরএম খুরদা ডিভিশন, প্রদীপ কুমার বেহরা জানান, প্রায় সাড়ে সাতটা নাগাদ প্রবল বাতাস বইতে শুরু করে। নামে প্রবল বৃষ্টি।  বৈদ্যুতিক টাওয়ারটি ভেঙে পড়ে। এর ফলে, আপ এবং ডাউন পরিষেবা ব্যাহত হয়। রেলওয়ের আশ্বার, শীঘ্রই সমস্ত লাইনে বাধা সরিয়ে, পরিষেবা স্বাভাবিক করা হবে। 

এবার আবহাওয়া দফতর জানাচ্ছে, বর্ষা ঢুকবে আগেভাগেই। অনুমান ভারতের মূল ভূখণ্ডে আগামী ২৭ মে বর্ষা ঢুকবে ভারতের মূল ভূখণ্ড কেরলে। এর আগে ভারতের মৌসম ভবন জানিয়েছিল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে ১৩ই মে। তবে এরই মধ্যে সাইক্লোনও দানা বাঁধবে কিনা, বলা যাচ্ছে না। 

আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ , অসম, মেঘালয়, ছত্তীসগঢ়, রাজস্থান, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লী, জম্মু-কাশ্মীর, লাদাখ, কেরল, মাহে, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, পাঞ্জাব, তেলঙ্গানা , মধ্যপ্রদেশ এবং বাংলাতে। এই রাজ্যগুলিতে প্রতি ঘন্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে মধ্যপ্রদেশ, গুজরাত, হিমাচল প্রদেশ, কর্ণাটক, ঝাড়খন্ড, তামিলনাড়ু, পদুচেরি আর বিদর্ভতে।

পাশাপাশি তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বিহার, বাংলা এবং সিকিমে। গরম এবং অস্বস্তিকার আবহাওয়া থাকবে ঝাড়খন্ড , কেরল, মাহে, তামিলনাড়ু, পদুচেরি রাজ্যে।                  

সেরা শিরোনাম

Maharashtra News: ভয়ঙ্কর ঘটনা, ডেটে নিয়ে গিয়ে প্রেমিকাকে ধাক্কা মেরে খাদে ফেললেন যুবক, তারপর পুলিশকে বললেন...
ভয়ঙ্কর ঘটনা, ডেটে নিয়ে গিয়ে প্রেমিকাকে ধাক্কা মেরে খাদে ফেললেন যুবক, তারপর পুলিশকে বললেন...
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget