এক্সপ্লোর

US Israel Iran War News: খুলছে হরমুজ, ঘোষণার পরেই হুড়মুড়িয়ে নামল তেলের দাম ! কত হল ব্যারেল প্রতি?

Crude Oil Price : ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার জেরেই বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, ব্রেন্ট ও ক্রুড নেমে এল ১০০ ডলারের নিচে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই এল স্বস্তির খবর।  ডেডলাইন শেষ হওয়ার আগেই আমেরিকা ও ইরানের মধ্যে ২ সপ্তাহের জন্য সংঘর্ষবিরতি ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই কমে গেল। 

অপরিশোধিত তেলের দামে বড় পতন

বুধবার লেনদেনের শুরুতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বিরাট কমে যায়। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৩.৬% কমে ব্যারেল প্রতি এখন ৯৪.৪৩ ডলার। মার্কিন West Texas Intermediate (WTI) ক্রুডের দাম ১৪% এর বেশি কমে গিয়েছে। এখন দাম ৯৬.৮২ ডলার। অপরিশোধিত তেলের দামে এই পতন ঘটে ট্রাম্প ইরানের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতির কথা ঘোষণা করার পরপরই।  দাবি সংবাদসংস্থা রয়টার্স ( Reuters )সূত্রে। 

হরমুজ প্রণালী ঘিরে স্বস্তি

 তেহরান হরমুজ খুলবে, এই শর্তেই সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে আমেরিকা, দাবি করেছেন ট্রাম্প।  ইরানের তরফে জানানো হয়েছে, আগামী দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ থাকবে। এই ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক মহলে কিছুটা স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে, কারণ বিশ্ব তেল সরবরাহের বড় অংশই এই পথের উপর নির্ভরশীল।   ইরানের ১০ দফা দাবি নিয়েও এখন আলোচনায় রাজি আমেরিকা। বিশ্বের মোট অপরিশোধিত তেল সরবরাহের প্রায় ২০% এই পথ দিয়ে হয়, ফলে এখানে কোনও অস্থিরতা তৈরি হলেই বাজারে বড় প্রভাব পড়ে। যুদ্ধবিরতির ঘোষণার ফলে এই প্রণালী দিয়ে তেল সরবরাহে যে জট তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে যাবে বলে মনে করা হচ্ছে।  

কমছে তেলের দাম, চাঙ্গা বাজার 

সংঘর্ষবিরতির পরেই ১০০ ডলারের নীচে নেমেছে অপরিশোধিত তেলের দাম। জাপান থেকে দক্ষিণ কোরিয়া, সব জায়গায় তেজি হয়েছে শেয়ারবাজার। বাজার চাঙ্গা হওযার অপেক্ষায় রয়েছে ভারতেও।

ট্রাম্পের কড়া বার্তা

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Truth Social-এ একাধিক পোস্টে করেছেন ট্রাম্প । এই চুক্তিকে তিনি “দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি” হিসেবে উল্লেখ করেছেন। সঙ্গে  স্পষ্ট করে দিয়েছেন, এই যুদ্ধবিরতি শর্তসাপেক্ষ—
ইরানকে হরমুজ প্রণালীতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে। এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, শর্ত না মানলে “আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে”—যা পরিস্থিতির গুরুত্বই আরও বাড়িয়ে দেয়।

বাজারে দ্রুত প্রভাব

বিশেষজ্ঞদের মতে, ভূ-রাজনৈতিক উত্তেজনা কমার ইঙ্গিত পেতেই তেলের বাজার খুব দ্রুত প্রভাব পড়ে। এখন নজর থাকবে—এই সাময়িক যুদ্ধবিরতি কতটা স্থায়ী হয় এবং হরমুজ প্রণালী ঘিরে পরিস্থিতি কতটা স্থিতিশীল থাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: সংদস ভবন অভিযানের সকালে হাসপাতাল থেকে চিঠি পাঠালেন সোনম ওয়াংচুক! বেঁধে দিলেন ৩ কড়া শর্ত
সংদস ভবন অভিযানের সকালে হাসপাতাল থেকে চিঠি পাঠালেন সোনম ওয়াংচুক! বেঁধে দিলেন ৩ কড়া শর্ত
ABP Ananda Top 10, 20 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 20 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Sonam Wangchuk: আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?
আজই অনশন ভাঙতে পারেন সোনম ওয়াংচুক, তবে... রয়েছে কোন শর্ত? কী বললেন স্ত্রী?

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget