এক্সপ্লোর

Oil Tanker Capsizes Off Oman: ওমান উপকূলের কাছে দুর্ঘটনা, সমুদ্রে উল্টে গেল তেলের ট্যাঙ্কার, নিখোঁজ ১৩ ভারতীয়

Maritime Security: যে তেলের ট্যাঙ্কারটি উল্টে গিয়েছে, তার নাম 'Prestige Falcon'.

নয়াদিল্লি: মাঝ সমুদ্রে তেলের ট্যাঙ্কার উল্টে বিপত্তি। ওমান উপকূলে এই দুর্ঘটনা ঘটেছে। ১৬ জন কর্মীকে নিয়ে উল্টে গিয়েছে তেলের ট্যাঙ্কার। দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ ওই ১৬ জন, যাঁদের মধ্যে ১৩ জনই ভারতীয়। বাকি তিন জন শ্রীলঙ্কার নাগরিক। নিখোঁজদের জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কারও খোঁজ মেলেনি। তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে ওমান উপকূল নিরাপত্তা বিভাগ। (Oil Tanker Capsizes Off Oman)

জানা গিয়েছে, যে তেলের ট্যাঙ্কারটি উল্টে গিয়েছে, তার নাম 'Prestige Falcon'. ভারত মহাসাগরে অবস্থিত কমোরোস দ্বীপুঞ্জের পতাকা লাগানো ছিল তাতে। ওমানের দুকম বন্দর থেকে দক্ষিণ-পূর্বে, উপকূলের ২৫ নটিক্যাল মাইল দূরত্বে তেলের ট্যাঙ্কারটি উল্টে যায় সোমবার। ইয়েমেনের এডেন বন্দরের দিয়ে এগোচ্ছিল তেলের ট্যাঙ্কারটি। (Maritime Security)

দুকম বন্দরটি ওমানের দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলে অবস্থিত। দেশের গুরুত্বপূর্ণ তেল এবং প্রাকৃতিক গ্যাসের খনিও ওই অঞ্চলেই অবস্থিত। দুকম শিল্পাঞ্চলের অংশ একটি তৈল শোধনাগারও, ওমানের অর্থনীতিতে যার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 'Prestige Falcon' নামের যে তেলের ট্যাঙ্কারটি উল্টে গিয়েছে, সেটি ১১৭ মিটার দীর্ঘ ছিল। ২০০৭ সালে তৈরি হয় ট্যাঙ্কারটি।

আরও পড়ুন: Donald Trump : ট্রাম্পের প্রাণরক্ষা করলেন জগন্নাথ? ইস্কনের সাধুর মুখে ৪৮ বছর আগের কথা

ওমানের মেরিটাইম সিকিওরিটি সেন্টারের তরফে জানানো হয়েছে, তেলের ট্যাঙ্কারটি সমুদ্রে উল্টে যায়। জলে সেটি পুরোপুরি ডুবে গিয়েছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।  কী করে এই দুর্ঘটনা ঘটল, ট্যাঙ্কার থেকে তেল চুঁইয়ে পড়ছিল কি না, তা জানা যায়নি এখনও পর্যন্ত। তবে যে তেলের ট্যাঙ্কারটি উল্টে গিয়েছে, তুলনামূলক ভাবে আকারে ছোট সেটি। স্বল্প দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রেই এই ধরনের তেলের ট্যাঙ্কার ব্যবহৃত হয়। 

যে সময় এই দুর্ঘটনা ঘটেছে, তাও গুরুত্বপূর্ণ। কারণ সোমবারই ওমানের শিয়া মসজিদে বন্দুকবাজ হামলা চলে, তাতেও এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। আহত হন একজন ভারতীয়। সবমিলিয়ে তিন জন হামলা চালায়। গুলিবিদ্ধ হয়ে মোট ন'জন মারা যান। মারা গিয়েছেন চার পাকিস্তানি নাগরিকও। পুলিশ-নিরাপত্তারক্ষী-সহ ২৮ জন আহত হন ওই ঘটনায়। 

সেরা শিরোনাম

SIR News : SIR ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি, BLO-দের বড় নির্দেশ দিল্লিতে
SIR News : SIR ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি, BLO-দের বড় নির্দেশ দিল্লিতে
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Dhruv Rathee News: ধ্রুব রাঠী গ্রেফতার? সরগরম সোশ্যাল মিডিয়া, ‘গুজব ছড়ালে…’, সতর্ক করল নয়ডা পুলিশ
ধ্রুব রাঠী গ্রেফতার? সরগরম সোশ্যাল মিডিয়া, ‘গুজব ছড়ালে…’, সতর্ক করল নয়ডা পুলিশ

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget