এক্সপ্লোর

Omicron Variant in Karnataka: সুস্থ ওমিক্রনে আক্রান্ত কর্ণাটকের এক রোগী, দ্বিতীয় জন কোয়ারেন্টিনে

Omicron Variant Cases in India: ওমিক্রনের হানা কি ভারতেও? গতকাল এই দুশ্চিন্তা বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকারের বিবৃতি। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর (Press Information Bureau) তরফে বিবৃতি দেওয়া হয়।

নয়াদিল্লি: ভারতেও (India) এবার করোনার নতুন প্রজাতি ওমিক্রন-হানা (Omicron)। কর্ণাটকে ২জনের শরীরে ওমিক্রনের ভাইরাস (Virus)। তবে তাঁদের মধ্যে একজন এরমধ্যেই নাকি সুস্থ হয়ে উঠেছেন। দ্বিতীয় জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় ব্যক্তিকে বেঙ্গালুরুর এক হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এই মুহূর্তে ২৯টি দেশে ৩৭৩জন ওমিক্রন-সংক্রমিত। কর্ণাটকের (Karntaka) ওমিক্রন আক্রান্ত ২জনের একজনের বয়স ৬৬। আরেকজনের বয়স ৪৬। 

ওমিক্রনের হানা কি ভারতেও? গতকাল এই দুশ্চিন্তা বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকারের বিবৃতি। বুধবার ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর (Press Information Bureau) তরফে একটি বিবৃতি দেওয়া হয়। তাতে জানানো হয়েছে,  লখনউ (Lucknow) বাদ দিয়ে দেশের অন্যান্য বিমানবন্দরে রাত ১২টা থেকে বিকেল ৪ পর্যন্ত ১১টি দেশ থেকে বিমান অবতরণ করে। মোট ৩ হাজার ৪৭৬ জন দেশে এসেছেন। প্রত্যেকের আরটিপিসিআর (RT-PCR) পরীক্ষা করা হয়। যার মধ্যে ৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে নমুনা। ১২৫ কোটি ভ্যাকসিনেশন হয়েছে বলে এদিনই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কু-তে এই তথ্য দিয়ে পোস্ট করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো। আর সেদিনই আশঙ্কা বাড়িয়ে দেশে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল।

কোভিডের নতুন প্রজাতি নিয়ে চিন্তা বেড়ে চলেছে বিশ্বে। এই আবহে দক্ষিণ আফ্রিকার গবেষকরা কিছুটা স্বস্তির আশ্বাস শোনাল। এই ওমিক্রনের বিরুদ্ধে ভ্যাকসিন কাজ না-ও করতে পারে, এমন জল্পনা শোনা গিয়েছিল। কিন্তু এ বিষয়ে আশ্বস্ত করেছে দক্ষিণ আফ্রিকার চিকিৎসক-গবেষকরা। বলা হয়েছে, এই ওমিক্রনের প্রভাবে দেহে প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে না এখনই। তবে এখনই এই ভাইরাসের সম্পর্ক খুব বেশি কিছু জানা যায়নি কারণ নভেম্বরের শেষ সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় প্রথম দেখা গিয়েছে। WHO-এর ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম গ্যাব্রিয়েসস জানিয়ে দিলেন, বিশ্বের মোট ২৩টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভ্যারিয়েন্ট। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

আরও পড়ুন: জ্বালানির উপর শুল্ক ছাড়ের ঘোষণা পঞ্জাব সরকারের

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget