এক্সপ্লোর

Operation Sindoor Live:'অপারেশন সিঁদুর' বদলা ! কোমর ভাঙা হল সন্ত্রাসবাদের, কত জঙ্গি ছিল ওইসব আস্তানায়?

২৬ জনকে খুনের বদলা নিতে পাক অধিকৃত কাশ্মীরে এয়ারস্ট্রাইক করে জঙ্গিদের ৯টি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হল। 

 

নয়াদিল্লি :  ১৫দিনের মাথায় পহেলগাঁওয়ে হিন্দু পর্যটক নিধনের বদলা নিল ভারত।  অপারেশন সিঁদুর-এ রাফাল দিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল বায়ুসেনা।  ২৬ জনকে খুনের বদলা নিতে পাক অধিকৃত কাশ্মীরে এয়ারস্ট্রাইক করে জঙ্গিদের ৯টি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হল। 

কোথায় কত জঙ্গি ছিল বলে খবর ?

ভারতীয়সেনার কাছে খবর ছিল, ওই সব জঙ্গি ঘাঁটিতে ৯০০-র কাছাকাছি জঙ্গি ছিল ওই ঘাঁটিগুলিতে । বাহাওয়ালপুরে ঘাঁটিতে ২৫০ জঙ্গি ছিল। মুরিদকেতে হাজির ছিল ১২০ জন জঙ্গি । মুজফফরাবাদ ও কোটলিতে ২০০ জঙ্গি হাজির ছিল। শিয়ালকোট, গুলপুর, ভিমবের, চক আমরুর ঘাঁটিতে হামলার সময় ৩০০-র উপর জঙ্গি ছিল। এই ঘাঁটিগুলিকে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে বলে খবর। আসলে কত জঙ্গি খতম হয়ে থাকতে পারে, তা এখনও পর্যন্ত সেনার তরফে জানানো হয়নি। 

ভারতের জবাব, মানল পাকিস্তান

এদিকে ভারতের এয়ারস্ট্রাইকের কথা স্বীকার করল পাকিস্তান। ৬টি জায়গায় ভারতের ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা বলে পাকিস্তান দাবি করেছে। পাক সেনার তরফে দাবি, ভারতের 'অপারেশন সিন্দুর' - এ  হামলায় ৮ জন নিহত, আহত হয়েছেন ৩৫ জন। ভারতের প্রত্যাঘাতের কথা স্বীকার করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। পাক অধিকৃত কাশ্মীরের কোটলিতে হিজবুলের ট্রেনিং সেন্টার ধ্বংস করে দেওয়া হয়েছে।  গুঁড়িয়ে দেওয়া হয়েছে মুজফ্ফরাবাদে লস্করের ট্রেনিং ক্যাম্প। 

সেনার ব্রিফিং 

ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, ‘কোনও পাকিস্তানি সামরিক ঘাঁটিকে টার্গেট করা হয়নি। টার্গেট স্থির এবং স্ট্রাইকের ক্ষেত্রে যথেষ্ট সংযম দেখিয়েছে ভারতীয় সেনা’।  সকাল ১০টায় প্রত্যাঘাত নিয়ে প্রেস ব্রিফিং করবে ভারতীয় সেনা।           

মঙ্গলবারই এবিপি নেটওয়ার্কের সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সরকারের নীতি এখন 'নেশন ফার্স্ট' অর্থাৎ দেশই প্রথম। দিল্লির ভারত মন্ডপমে এবিপি নেটওয়ার্কের সামিটে পূর্বতন সরকারের সমালোচনা করে মোদি বলেন, আগে ভোটব্যাঙ্কের কথা ভেবে বড় পদক্ষেপ নেওয়া হত না। মোদি সরকারের 'নেশন ফার্স্ট' দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এদিনের ভাষণে তিনি একবারও পাকিস্তানের নাম নেননি, বলেননি পহেলগাঁওয়ের কথাও। তবে ঠারে ঠোরে বুঝিয়ে দিয়েছিলেন দেশ ও দেশের মানুষের কথাই প্রথম ভাববে সরকার। আর সেদিনই মধ্যরাতে দেশের মানুষের প্রত্যাশিত প্রত্যাঘাত করল ভারতীয় সেনা। মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হল । 

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
India's Cleanest City : ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget