এক্সপ্লোর

Opposition Alliance : বিজেপি বিরোধী জোটের নাম হবে কি পিডিএ ? সিপিআই প্রেস রিলিজে শুরু জল্পনা

patriotic democratic alliance : জানা যাচ্ছে, ১২ থেকে ১৪ জুলাই সিমলায় হবে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক। বিরোধীদের দুদিনের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা।

নয়াদিল্লি : নজরে চব্বিশের নির্বাচন। বিজেপির (BJP) বিরুদ্ধে জোট বাঁধার কাজ শুরু করেছে বিরোধীরা। কয়েকদিন আগেই পটনায় নীতীশ কুমারের ডাকে হয়েছে বৈঠক। যেখানে ঐক্যের বার্তা দিয়েছেন রাহুল গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিছুদিন পরে সিমলায় বিরোধী জোটের পরবর্তী বৈঠক। এর মাঝেই জল্পনায় বিরোধী জোটের নাম। বিজেপি বিরোধী জোটের নাম হবে কী পিডিএ (PDA) ?

জানা যাচ্ছে, পিডিএ অর্থাৎ পেট্রিয়োটিক ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (patriotic democratic alliance)। সিমলায় বৈঠকে দেওয়া হবে সিলমোহর, সিপিআই-এর (CPI) তরফে প্রেস রিলিজ সূত্রে খবর। নতুন নাম নিয়ে সম্ভাবনা খারিজ না করলেও এখনও কোনও নাম চূড়ান্ত হয়নি, কংগ্রেস (Congress) সূত্রে খবর। তবে এই নামের হিন্দি অনুবাদ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সিপিআই-এর তরফে দাবি বিরোধী জোটের নতুন নাম হবে 'দেশভক্ত লোকতান্ত্রিক জোট'। 

জানা যাচ্ছে, ১২ থেকে ১৪ জুলাই সিমলায় হবে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক। বিরোধীদের দুদিনের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা। যেখানে সিলমোহর পড়তে পারে বিরোধী জোটের নামেও। এদিকে, পাটনায় বিরোধীদের বৈঠক নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায়কে একসারিতে বসিয়ে আক্রমণ। সিপিএমকে ভোট দেওয়া মানেই পরোক্ষে তৃণমূলকেই ভোট। চুরির তদন্ত বন্ধ করাই তৃণমূলের লক্ষ্য। তোপ বিরোধী দলনেতার। শুভেন্দুর আক্রমণ, 'দিল্লিতে যদি মোদিজি না থাকে তবে সমস্ত দুর্নীতির তদন্ত বন্ধ হবে। দিল্লি থেকে সরকার বদল করে পশ্চিমবাংলায় সিবিআই, ইডি, এনআইএ, চুরির তদন্ত বন্ধ করতে চায়। সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। তৃণমূলকে ভোট দেওয়া মানে চুরির তদন্ত বন্ধ হওয়া।'

এদিকে, পঞ্চায়েত ভোটের প্রচারের শুরুতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম-কংগ্রেস-বিজেপিকে নিশানা করেছেন। 'সিপিএম-কংগ্রেস-বিজেপি একজোট হয়েছে, আমরা দিল্লিতে বিজেপির বিরুদ্ধে মহাজোটের চেষ্টা করছি। আর এখানে সিপিএম-কংগ্রেস-বিজেপি মহাঘোঁট করছে। মহাঘোঁট ভেঙে দেব, দিল্লিতে মহাজোটই হবে। অনেক অত্যাচার করেছে, সিপিএমকে আর ফেরাবেন না।' কংগ্রেস বিজেপির দোসর, ওদের ভোট নয়, কোচবিহারের সভায় আক্রমণ মমতার।                       

আরও পড়ুন- 'যদি কেউ দুষ্টুমি করে, দুটো চড় মারবেন' পঞ্চায়েতের প্রচারে তৃণমূল কর্মীদের শাসনের বার্তা মমতার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Delhi Police: হেফাজতে ঠাকুমার মৃত্যুর খবর পেয়েছিলেন অভিজিৎ দীপকে, ভিডিও প্রকাশ করে জানাল দিল্লি পুলিশ, গর্জে উঠলেন CJP নেতা
হেফাজতে ঠাকুমার মৃত্যুর খবর পেয়েছিলেন অভিজিৎ দীপকে, ভিডিও প্রকাশ করে জানাল দিল্লি পুলিশ, গর্জে উঠলেন CJP নেতা
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget