এক্সপ্লোর

Mamata Banerjee: বৈঠকের আগে লালু-সাক্ষাৎ মমতার! প্রণাম অভিষেকের

Opposition Meet in Patna:অভিষেককে নিয়ে বৈঠকে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৈঠকে থাকার কথা রাহুল গাঁধী, সীতারাম ইয়েচুরিরও।

কলকাতা: আজ পাটনায় বিজেপি-বিরোধী জোটের প্রথম বৈঠক। নীতিশ কুমারের ডাকে হতে চলেছে বৈঠক। অভিষেককে নিয়ে বৈঠকে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৈঠকে থাকার কথা রাহুল গাঁধী, সীতারাম ইয়েচুরিরও।

২২ জুনই পাটনায় পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাটনায় পৌঁছেই তিনি দেখা করলেন লালুপ্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর সঙ্গে। ছিলেন তেজস্বী যাদবও। তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, 'গঠনমূলক আলোচনা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আমাদের মতামত জানিয়েছি।' বিরোধী জোটের বৈঠক নিয়ে আশার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলগুলির মত বিনিময়ের জন্য এই মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এবং দেশবাসীর জন্য আরও ভাল কাজের রাস্তা তৈরি করার জন্য এই বৈঠক প্রয়োজন বলে মনে করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'ওঁরা ওঁদের মূল্যবান সময় দিয়েছেন বলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশবাসীর উন্নতির জন্য আমরা একসঙ্গে এমন কাজ চালিয়ে যেতে পারি।'

বিজেপি বিরোধী শিবিরকে একজোট করতে এর আগে নবান্নে এসেছিলেন খোদ নীতীশ কুমার। লালুপ্রসাদ যাদবের ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও নীতীশের সঙ্গে নবান্নে এসেছিলেন। বিরোধী জোটের কৌশল নিয়ে নবান্নেই বৈঠক হয় তাঁদের মধ্যে। তার পর একসঙ্গে সাংবাদিক বৈঠকও করেন সকলে। সেই সময় মমতাই পটনায় বিরোধী শিবিরের বৈঠকের প্রস্তাব দেন।

কর্নাটক বিধানসভা নির্বাচনের পরাজিত হওয়ার পর এই মুহূর্তে দেশের ১০ রাজ্যে একক ভাবে ক্ষমতায় রয়েছে বিজেপি। জোট সরকারে ক্ষমতায় রয়েছে আরও চার রাজ্যে। তাই ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃতীয় বারের জন্য বিজেপি-র ক্ষমতায় আসা আটকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিরোধী শিবির। তার জন্য কোন কোন কৌশল অবলম্বন করা হবে, সেই নিয়েই পটনায় বিশদ আলোচনা হবে।

মিটিং নিয়ে আগে একটা সমস্যা হয়েছিল। প্রথমে এই মিটিং ১২ জুন ডাকা হয়েছিল। কিন্তু সেই তারিখ নিয়ে আপত্তি জানায় কংগ্রেস। তারপরে ২৩ জুন দিনটি স্থির হয়।

সম্প্রতি কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, আপ নেতা রাঘব চাড্ডা এবং অতিশী মারলেনা। উপলক্ষ্য, দিল্লি সংক্রান্ত মোদি সরকারের অর্ডিন্যান্স জারির বিরোধিতা করা হলেও নজরে ২০২৪-এর লোকসভা নির্বাচন। সেই দিন প্রায় ১ ঘণ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আম আদমি পার্টির নেতৃত্বের কথা হয়। সূত্রের খবর, পাটনায় বৈঠক ডাকতে নীতীশ-তেজস্বীকে আগেই অনুরোধ জানিয়েছিলেন মমতা। সেই অনুরোধে সাড়া দিয়েই পাটনায় এই বৈঠক ডেকেছেন নীতীশ কুমার।

আরও পড়ুন: প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: জাতিগত শংসাপত্র যাচাইয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
জাতিগত শংসাপত্র যাচাইয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget