এক্সপ্লোর

Opposition Unity : '২৪-এর আগে বিরোধী জোট গঠনে নয়া মোড়, মমতার অনুরোধে পাটনায় প্রথম বৈঠক

Mamata Banerjee Requested : পাটনায় বৈঠক ডাকতে নীতীশ-তেজস্বীকে আগেই অনুরোধ জানিয়েছিলেন মমতা

নয়া দিল্লি : ২০২৪-এর আগে বিরোধী জোট গঠনে নয়া মোড় । পাটনায় ১২ জুন হতে চলেছে বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক।
বৈঠকে তৃণমূলের (TMC) সঙ্গে থাকছে কংগ্রেস (Congress)। হাজির থাকবে আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি সহ অধিকাংশ বিরোধী দল। পাটনায় (Patna) বৈঠক ডাকতে নীতীশ-তেজস্বীকে আগেই অনুরোধ জানিয়েছিলেন মমতা। সেই অনুরোধ মেনেই বৈঠক ডাকলেন নীতীশ।

সম্প্রতি কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়জয়কার হয়েছে। দক্ষিণের কোনও রাজ্যেই আর ক্ষমতায় নেই গেরুয়া শিবির। পরে সেরাজ্যে মুখ্যমন্ত্রী পদে সিদ্দারামাইয়ার শপথ গ্রহণ অনুষ্ঠানে একাংশ বিরোধীকে একজোট হতে দেখা যায়। কিন্তু, বিরোধীদের সার্বিক ঐক্যের ছবি এখনও দেখা যায়নি। কারণ, বিভিন্ন রাজ্যে পৃথক সমীকরণের ভিত্তিতে টানাপোড়েন একটা রয়েইছে।

গত ২৪ এপ্রিল বিহারের মুখ্যমন্ত্রী (Bihar CM) তথা JDU নেতা নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী তথা RJD নেতা তেজস্বী যাদবের সঙ্গে নবান্নে বৈঠক করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তখনই, পাটনায় বৈঠক ডাকতে নীতীশ-তেজস্বীকে অনুরোধ জানিয়েছিলেন তৃণমূলনেত্রী। জানা গেছে, সেই মতোই এবার ১২ জুন বৈঠক ডাকলেন নীতীশ কুমার।

সম্প্রতি, মমতা-অখিলেশ (Mamata Banerjee and Akhilesh Yadav), মমতা-কুমারস্বামী, রাহুল-নীতীশ, তেজস্বী-রাহুল, রাহুল-শরদ পাওয়ার, মমতা-কেজরিওয়াল... গত কয়েক মাসে বিজেপি বিরোধী একাধিক দলের শীর্ষ নেতৃত্বকে এভাবেই বারবার বৈঠকে বসতে দেখা যাচ্ছে। যার জেরে প্রশ্ন উঠছিল, তাহলে কি ২০২৪-এর লোকসভা ভোটের জন্য় বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়ে গেল ? এরমধ্যেই, ২৩ মে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানকে পাশে বসিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, 'আর তো ৬ মাস, তার আগেও হতে পারে, কোনও মিরাকেল হতে পারে।' সেই সুরেই আজ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায় মন্তব্য করেন, "বিজেপির বিরুদ্ধে এককাট্টা হয়েই লড়বে বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁর যুক্তি স্পষ্ট করে দিয়েছেন। সেই পথে কংগ্রেস চললে বিরোধী জোট আরও শক্তিশালী হবে।"

যদিও প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, ‘পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই থামবে না।’ এই পরিস্থিতিতে বিরোধীদের উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপির বক্তব্য, প্রচারে থাকার জন্য এই ধরনের কর্মসূচি বেচে নিয়েছেন বিরোধীরা। কিন্তু তাঁদের কোনও জনভিত্তি নেই।

আরও পড়ুন ; "মোদিকে রুখতে চোরদের সিন্ডিকেট এক হয়েছে", শুভেন্দুর নিশানায় বিরোধীরা

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
IMD Update : একাদশী পর্যন্ত ঝেঁপে ঝেঁপে বৃষ্টি, উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে আবহাওয়ায় বড় বদল, কোথায় জারি সতর্কতা
একাদশী পর্যন্ত ঝেঁপে ঝেঁপে বৃষ্টি, উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে আবহাওয়ায় বড় বদল, কোথায় জারি সতর্কতা
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
রাশিয়ার থেকে তেল-গ্যাস কিনলেও ভারতের উপর শুল্ক চাপাবে না আমেরিকা, বড় ঘোষণা ট্রাম্পের
রাশিয়ার থেকে তেল-গ্যাস কিনলেও ভারতের উপর শুল্ক চাপাবে না আমেরিকা, বড় ঘোষণা ট্রাম্পের

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget