এক্সপ্লোর

Suvendu on Opposition Unity : "মোদিকে রুখতে চোরদের সিন্ডিকেট এক হয়েছে", শুভেন্দুর নিশানায় বিরোধীরা

Opposition Meeting in Patna : পাটনায় ১২ জুন হতে চলেছে বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক

কলকাতা : "একজন নরেন্দ্র মোদিকে (Narendra Modi) রুখতে সমস্ত চোরেদের সিন্ডিকেট এক হয়েছে।" পাটনায় ১২ জুন বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠকের আয়োজনকে এই ভাষাতেই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

২০২৪-এর আগে বিরোধী জোট গঠনে নয়া মোড় । পাটনায় ১২ জুন হতে চলেছে বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক। বৈঠকে তৃণমূলের (TMC) সঙ্গে থাকছে কংগ্রেস (Congress)। হাজির থাকবে আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি সহ অধিকাংশ বিরোধী দল। পাটনায় বৈঠক ডাকতে নীতীশ-তেজস্বীকে আগেই অনুরোধ জানিয়েছিলেন মমতা। সেই অনুরোধ মেনেই বৈঠক ডাকলেন নীতীশ।

এপ্রসঙ্গে বিরোধীদের একহাত নিয়ে শুভেন্দু বলেন, "সব ভোটের আগে করে। তারপর হেরে ঘর যায়। একজন নরেন্দ্র মোদিকে রুখতে সমস্ত চোরেদের সিন্ডিকেট এক হয়েছে। কিছু করতে পারবে না। মোদিজির সঙ্গে দেশবাসী আছে। ভারত মাতার সন্তানরা আছে।" 

গত ২৪ এপ্রিল বিহারের মুখ্যমন্ত্রী তথা JDU নেতা নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী তথা RJD নেতা তেজস্বী যাদবের সঙ্গে নবান্নে বৈঠক করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তখনই, পাটনায় বৈঠক ডাকতে নীতীশ-তেজস্বীকে অনুরোধ জানিয়েছিলেন তৃণমূলনেত্রী। জানা গেছে, সেই মতোই এবার ১২ জুন বৈঠক ডাকলেন নীতীশ কুমার।

সম্প্রতি, মমতা-অখিলেশ, মমতা-কুমারস্বামী, রাহুল-নীতীশ, তেজস্বী-রাহুল, রাহুল-শরদ পাওয়ার, মমতা-কেজরিওয়াল... গত কয়েক মাসে বিজেপি বিরোধী একাধিক দলের শীর্ষ নেতৃত্বকে এভাবেই বারবার বৈঠকে বসতে দেখা যাচ্ছে। যার জেরে প্রশ্ন উঠছিল, তাহলে কি ২০২৪-এর লোকসভা ভোটের জন্য় বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়ে গেল ? এরমধ্যেই, ২৩ মে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানকে পাশে বসিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, 'আর তো ৬ মাস, তার আগেও হতে পারে, কোনও মিরাকেল হতে পারে।' সেই সুরেই আজ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায় মন্তব্য করেন, "বিজেপির বিরুদ্ধে এককাট্টা হয়েই লড়বে বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁর যুক্তি স্পষ্ট করে দিয়েছেন। সেই পথে কংগ্রেস চললে বিরোধী জোট আরও শক্তিশালী হবে।"

যদিও প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, ‘পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই থামবে না।’ এই পরিস্থিতিতে বিরোধীদের উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপির বক্তব্য, প্রচারে থাকার জন্য এই ধরনের কর্মসূচি বেচে নিয়েছেন বিরোধীরা। কিন্তু তাঁদের কোনও জনভিত্তি নেই।

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget