এক্সপ্লোর

Pahalgam News : ফেব্রুয়ারিতেই তৈরি হয়েছিল হামলার ছক, নেপথ্যে লস্কর-ডেপুটি-চিফ সৈফুল্লাহ্ই ! চাঞ্চল্যকর তথ্য সূত্রে

তার নির্দেশেই বৈসরনে নিরীহ পর্যটকদের উপর হামলা চালানো হয়। নাম, পরিচয়, ধর্ম জেনে বেছে বেছে খুন করা হয় হিন্দু পর্যটকদের।

শ্রীনগর:  পহেলগাঁওয়ে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হিসাবে সৈফুল্লাহর এর নাম সামনে এসেছে। লস্কর ঘনিষ্ঠ এই জঙ্গিই পুরো ঘটনার পিছনে আছে বলেও দাবি করা হয়েছে বিভিন্ন সূত্রে। যদিও ভারতের বার্তার পর একটি ভিডিও প্রকাশ করেছে লস্কর জঙ্গি সৈফুল্লাহ । এতে তাকে  এই হামলার নিন্দা করতেই শোনা যায়। বলা হয়, এর জন্য দায়ী নয় তার সংগঠন বা সে। বরং ভারতের দিকেই সেই ভিডিওয় আঙুল তোলা হয়। কিন্তু এবার ভারতের গোয়েন্দা সূত্র বলছে, এই হামলার ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন সৈফুল্লাহই। আর তা তৈরি হয়েছিল মীরপুরে। 

বৈসরন উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ঘটনার তদন্তে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, পহেলগাঁওয়ে জঙ্গি হানার নেপথ্যে রয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ডেপুটি চিফ সৈফুল্লাহ্। তার নির্দেশেই বৈসরনে নিরীহ পর্যটকদের উপর হামলা চালানো হয়। নাম, পরিচয়, ধর্ম জেনে বেছে বেছে খুন করা হয় হিন্দু পর্যটকদের।

সূত্রের খবর, লস্করের ডেপুটি চিফের নির্দেশে ৫ জন জঙ্গি নিয়ে হামলার পরিকল্পনা করা হয়। পহেলগাঁওয়ে হামলা চালাতে ফেব্রুয়ারি মাসেই পরিকল্পনা সেরে ফেলে সৈফুল্লাহ্। তারপর পরিকল্পনা অনুসারে এগোচ্ছিল কাজ।  সূত্রের খবর,  মীরপুরে বসে পহেলগাঁও হামলার ব্লু   প্রিন্ট তৈরি করা হয়। মার্চ মাসে মীরপুরে ওই বৈঠক করে পহেলগাঁও হামলায় অভিযুক্ত জঙ্গিরা।   

প্রসঙ্গত উল্লেখ্য সূত্রের খবর, গত ফেব্রুয়ারি মাসে  লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদ পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে হামাসের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছিল। গত ৫ ফেব্রুয়ারি, পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে 'কাশ্মীর সংহতি দিবস', 'আল আকসা বন্যা' দিবস পালিত হয়। ইজরায়েল ও ভারত বিরোধী শক্তিগুলিকে আরও সংগঠিত করা এবং নিজেদের মধ্যে যোগসূত্র তৈরি করাই ছিল এই সম্মেলন আয়োজনের অন্যতম কারণ৷  সেখান থেকে ভারতের উদ্দেশে হুমকিও দেওয়া হয়। তখন থেকেই কি ঠিক হয়ে গিয়েছিল নৃশংস এই হামলার ছক? 

'কাশ্মীর আমাদের গলার শিরা ছিল এবং আছে। আমরা কখনই ভারতের দখলদারি বিরুদ্ধে বিপ্লবী সংগ্রামে কাশ্মীরি ভাইদের ত্যাগ করতে পারব না। গত ১৬ এপ্রিল কাশ্মীর নিয়ে এমনই উস্কানিমূলক কথা বলেছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। তারপর এই আঘাত। এই ঘটনার শিকড় যে অতি গভীরে, তা স্পষ্ট।                   

 

সেরা শিরোনাম

Modi-Smit Machchar: মোদি-স্মিত মচ্ছরের ভিডিও কলে কথা, কেঁদে ফেললেন ভারতীয় পাইলট, 'কোনও যাত্রীকে মরতে দিতে পারতাম না'
মোদি-স্মিত মচ্ছরের ভিডিও কলে কথা, কেঁদে ফেললেন ভারতীয় পাইলট, 'কোনও যাত্রীকে মরতে দিতে পারতাম না'
Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
Kolkata News : লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Road Accident : মাঝরাতে হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রে, মৃত ৭, আহত ১৯
মাঝরাতে হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রে, মৃত ৭, আহত ১৯

ভিডিও

Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget