এক্সপ্লোর

Pakistan Blast: থানার মধ্যেই তীব্র বিস্ফোরণ, পাকিস্তানে মৃত্যু ১২ জনের, আহত কমপক্ষে ৬০

Pakistan News:সোয়াট পুলিশের মুখপাত্র জানান, থানার অস্ত্রভাণ্ডারে আগুন ধরে যায়। শর্ট সার্কিট থেকেই আগুন ধরেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান।

লাহৌর: ফের ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানে। এ বার বিস্ফোরণ থানার মধ্যেই (Pakistan Blast)। তাতে কমপক্ষে ১২ জন মারা গিয়েছেন। আহতের সংখ্যা কমপক্ষে ৬০। তবে এই বিস্ফোরণের নেপথ্যে সন্ত্রাসযোগ দেখছেন না সে দেশের গোয়েন্দারা। বরং থানার ভিতর অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দেশের সন্ত্রাসদমন বিভাগও। রয়েছেন ফরেনসিক দল। বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে ৯Pakistan News)। 

সোয়াট উপত্যকার একটি থানায়, সোমবার রাতে এই বিস্ফোরণ ঘটেছে

পাকিস্তানের উত্তর-পশ্চিমের সোয়াট উপত্যকার একটি থানায়, সোমবার রাতে এই বিস্ফোরণ ঘটেছে। ২০০৯ সাল পর্যন্ত দীর্ঘ দিন ওই এলাকা সন্ত্রাসবাদীদের দখলে ছিল। সেনা অভিযানে শেষ পর্যন্ত উদ্ধার করা হয় এলাকা। বর্তমানে সেখানেই পাকিস্তানের সন্ত্রাস দমন বিভাগের সদর দফতর। বিস্ফোরণের তীব্রতায় সন্ত্রাস দমন বিভাগের সদর দফতরও কেঁপে ওঠে বলে জানিয়েছেন সোয়াট উপত্যকার পুলিশ প্রধান আখতার হায়াত।

সোয়াট পুলিশের মুখপাত্র জানান, থানার অস্ত্রভাণ্ডারে আগুন ধরে যায়। শর্ট সার্কিট থেকেই আগুন ধরেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। বাইরে থেকে হামলা চালানোর সপক্ষে কোনও প্রমাণ মেলেনি এখনও পর্যন্ত। পাকিস্তান পুলিশ এবং সেনাও ঘটনাস্থলে মজুত রয়েছে বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগেই লক্কি মারওয়াতে সেনা অভিযানে তিন জঙ্গির মৃত্যু হয়। তাই বিস্ফোরণের নেপথ্যে সন্ত্রাসযোগের সম্ভাবনা দেখা দেয়। তবে পুলিশের তরফে সেই সম্ভাবনা খারিজ করা হয়েছে।

আরও পড়ুন: Kedarnath Opens Door : ফুল-তুষারপাত সহযোগে হর্ষের রেশ, কপাট খুলল কেদারনাথের

বিস্ফোরণস্থলে এখনও উদ্ধারকার্য চলছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকে রয়েছেন বলে খবর। থনার অন্দরে একটি মসজিদও রয়েছে। সেখানেও আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের তীব্রতায় থানার ছাদ উড়ে গিয়েছে। তার নিচে কমপক্ষে ২০ জন পুলিশ কর্মী আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। বিস্ফোরণে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের অধিকাংশই সন্ত্রাসদমন বিভাগের আধিকারিক বলে জানা গিয়েছে। বিস্ফোরণের সময় থানার সামনে দিয়ে সন্তানকে নিয়ে যাচ্ছিলেন এক মহিলা। তাঁদেরও মৃত্যু হয়েছে।

সোয়াট উপত্যকাতেই সন্ত্রাসবাদীদের হামলার শিকার হন নোবেলজয়ী মালালা ইউসফজাই

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সোয়াট উপত্যকাতেই সন্ত্রাসবাদীদের হামলার শিকার হন নোবেলজয়ী মালালা ইউসফজাই। পাকিস্তান তালিবানের প্রাক্তন প্রধান মোল্লা ফজলুল্লার জন্মস্থল এই সোয়াট উপত্যকা। ২০১৮ সালে রকেট হামলায় আফগানিস্তানে মৃত্যু হয় তাঁর। মেয়েদের স্কুলে পাঠানোয় উদ্যোগী মালালার উপর হামলা চালায় তালিবান জঙ্গিরা। তাতে কোনও রকমে প্রাণে বাঁচেন মালালা। তার পর থেকে পাকিস্তানের বাইরে তিনি। সম্প্রতি দেশে ফের পা রেখেছিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget