এক্সপ্লোর

Pakistan Drone : জম্মু-কাশ্মীরে LoC বরাবর ফের এক ঝাঁক ড্রোন, দেখামাত্রই পাল্টা দাওয়াই সেনার

রবিবার নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর বারবারে বেশ কয়েকটি সন্দেহজনক ড্রোনের গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী।

নয়াদিল্লি  : জম্মু কাশ্মীরে পাক সীমান্তে সন্দেহজনক ড্রোন। অপারেশন সিঁদুরের পর বারবার অস্ত্রবাহী ড্রোন ঢুকিয়ে ভারতের ক্ষতি করতে চেয়েছে পাকিস্তান। আবারও রবিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের সাম্বা, রাজৌরি এবং পুঞ্চ জেলায় LoC বরাবর আকাশে দেখা গেল আলোর ঝলকানি। 

কাছেই ভারত -পাক আন্তর্জাতিক সীমান্ত । রবিবার নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর বারবারে বেশ কয়েকটি সন্দেহজনক ড্রোনের গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী।

সেই সব সম্ভাব্য ড্রোনগুলি পাকিস্তানের দিক থেকে ভারতের দিকে আসছিল বলেই মনে করা হচ্ছে । বেশ কয়েক মিনিট ভারতের আকাশ সীমায় ঢুকেছিল ড্রোনগুলি। তারপর তারা ফিরেও যায়। তাহলে কী উদ্দেশে ড্রোনের আনাগোনা ফের? আবার কি কোনও নাশকতার ছক করছে প্রতিবেশী দেশ ?   

রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে এলওসির কাছে গানিয়া-কালসিয়ান গ্রামের উপরে সন্ধ্যা প্রায় ৬:৩৫ মিনিটে ড্রোন উড়তে দেখা যায়। প্রশাসন সূত্রে খবর, ড্রোন দেখা মাত্রই সেনাবাহিনীর জওয়ানরা গুলি চালায়। তেরিয়াথ এবং কালাকোট এলাকাতেও ড্রোন একই সময়ে রাজৌরি জেলার তেরিয়াথ অঞ্চলের খাব্বার গ্রামেও আরেকটি ড্রোন দেখা যাওয়ার খবর পাওয়া যায় এই ড্রোনটি কালাকোটের ধরমশাল গ্রামের দিক থেকে আসছিল। এরপর ভরখের দিকে চলে যায়। ড্রোনে ব্লিংকিং লাইট ছিল, যা রাতের আকাশ নজর কাড়ে।

সাম্বার রামগড় সেক্টরে কয়েক মিনিট ধরে ঘোরাঘুরি করে ড্রোন সাম্বা জেলার রামগড় সেক্টরের চক বাবরাল গ্রামের উপরে সন্ধ্যা প্রায় ৭:১৫ মিনিটে একটি ড্রোন-এর মতো উড়ন্ত ডিভাইস কয়েক মিনিট ধরে ঘোরাঘুরি করতে থাকে। এর পরে সেটি পাকিস্তানের দিকে ফিরে যায়। জম্মু-কাশ্মীরের সাম্বা, রাজৌরি এবং পুঞ্চ জেলাগুলিতে রবিবার সন্ধ্যায় আন্তর্জাতিক সীমান্ত (আইবি) এবং নিয়ন্ত্রণ রেখা (এলওসি)-র কাছাকাছি বেশ কয়েকটি অঞ্চলে নিরাপত্তা বাহিনী সন্দেহজনক ড্রোন কার্যকলাপ লক্ষ্য করেছে।

এর আগে শুক্রবার রাতে সাম্বা জেলার ঘাগওয়াল এলাকার পলৌরা গ্রামে নিরাপত্তা বাহিনী একটি ড্রোন-এর মাধ্যমে বহু অস্ত্রভাণ্ডার উদ্ধার করে। কর্মকর্তাদের মতে, এই ড্রোনটিও পাকিস্তান থেকে এসেছিল। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১৬টি কার্তুজ এবং একটি গ্রেনেড। নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক অবস্থায় ড্রোনগুলির লাগাতার কার্যকলাপের কারণে নিরাপত্তা সংস্থাগুলি হাই অ্যালার্টে রয়েছে। সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে এবং ড্রোন থেকে ফেলা হওয়া সম্ভাব্য জিনিসপত্র বা অনুপ্রবেশের যে কোনও আশঙ্কা, সেগুলির তদন্ত করা হচ্ছে।                  

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget