এক্সপ্লোর

কুলভূষণকে আটকে রাখা হয়েছে ‘বেআইনি ভাবে’, অবিলম্বে মুক্তি দিয়ে ভারতে পাঠাক পাকিস্তান, রাজ্যসভায় বিদেশমন্ত্রী জয়শঙ্কর

রাজ্যসভায় আজ বিবৃতি দিয়ে জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক ন্যয় আদালতের রায় একা কূলভূষণ নন, আইনের শাসনে বিশ্বাসী, এমন সকলকেই সঠিক বলে প্রতিষ্ঠা করল।

নয়াদিল্লি: পাকিস্তান ‘ভারতের চর’ সন্দেহে কুলভূষণ যাদবকে সাজানো অভিযোগে বেআইনি ভাবে আটকে রেখেছে বলে অভিযোগ করে অবিলম্বে তাঁর মুক্তি চাইলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁকে ভারতে পাঠাতে ইসলামাবাদকে আবেদন করেছেন তিনি। গতকালই কুলভূষণকে বিরাট স্বস্তি দিয়ে পাকিস্তানের সামরিক আদালতে তাঁর বিচারকে কার্যত প্রহসন বলেছে আন্তর্জাতিক ন্যায় আদালত (আইসিজে)। পাক সামরিক আদালত প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর অফিসারকে ‘চরবৃত্তি ও সন্ত্রাসবাদে’ দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। আইসিজে গতকাল রায় দেয়, মৃত্যুদণ্ডের রায় পাকিস্তানকে অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে। রাজ্যসভায় আজ বিবৃতি দিয়ে জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক ন্যয় আদালতের রায় একা কূলভূষণ নন, আইনের শাসনে বিশ্বাসী, এমন সকলকেই সঠিক বলে প্রতিষ্ঠা করল। গতকাল ন্যয় বিচার আদালতের প্রধান বিচারক আবদুলকাউই আহমেদ ইউসুফের নেতৃত্বাধীন বেঞ্চ ‘কুলভূষণ সুধীর যাদবকে দোষী সাব্যস্ত করে দেওয়া রায় ও সাজা ঘোষণার কার্যকরী রিভিউ ও পুনর্বিবেচনার নির্দেশ দেয়’। কুলভূষণের গ্রেফতারির পর ভারতীয় কনস্যুলেটকে তাঁর সঙ্গে দেখা করার অধিকারও পাকিস্তান লঙ্ঘন করেছে বলে ১৫-১ ভোটে জানিয়েছে ন্যয় বিচার আদালত। বিচারকরা বলেছেন, আটক অবস্থায় কুলভূষণের সঙ্গে দেখা করা, তাঁকে আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থা করার অধিকার থেকেও ভারতীয় কনস্যুলেটকে বঞ্চিত করেছে পাকিস্তান। কিন্তু পাকিস্তানের ভিয়েনা কনভেনশনের চলতি রীতি অনুসারে পাকিস্তানের দায়িত্ব ছিল কুলভূষণের ধরা পড়া, তাঁকে আটকে রাখার ব্যাপারে ভারতকে অবহিত করা।

সেরা শিরোনাম

Accident News: দ্রুত গতিতে ধেয়ে আসছে ট্রাক, হাইওয়ে পারাপারের সময় ভয়ঙ্কর দুর্ঘটনা, অবলা প্রাণীর পালকে পিষে দিল চোখের নিমেষে
দ্রুত গতিতে ধেয়ে আসছে ট্রাক, হাইওয়ে পারাপারের সময় ভয়ঙ্কর দুর্ঘটনা, অবলা প্রাণীর পালকে পিষে দিল চোখের নিমেষে
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Plague Outbreak: প্লেগের প্রাদুর্ভাব কি নতুন মহামারীতে পরিণত হবে ? এটি কতটা বিপজ্জনক ? প্রতিরোধের উপায় কী ?
প্লেগের প্রাদুর্ভাব কি নতুন মহামারীতে পরিণত হবে ? এটি কতটা বিপজ্জনক ? প্রতিরোধের উপায় কী ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget