এক্সপ্লোর

Assam News: ভর সন্ধেয় সেনা ছাউনির কাছে বিকট শব্দ, বিস্ফোরণে আতঙ্ক অসমে

Assam News: সূত্রের খবর, যদিও বিস্ফোরণের তীব্রতা মারাত্মক ছিল না। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। 

নয়াদিল্লি: ভর সন্ধেয় কেঁপে উঠল অসমের জোরহাট। একেবারে জোরহাটের সেনা ছাউনির কাছেই এই ঘটনা ঘটেছে। যার জেরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সূত্রের খবর, যদিও বিস্ফোরণের তীব্রতা মারাত্মক ছিল না। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। 

কেঁপে উঠল অসমের জোরহাট: ২৪ ঘণ্টা ঘণ্টাও কাটতে পারল না। ফেরল বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর-পূর্বের রাজ্য। গতকালই গ্রেনেড বিস্ফোরণে কেঁপে উঠেছিল শিবসাগর জেলা। আর এবার একেবারে সেনা ক্যাম্পের বাইরেই ঘটল বিস্ফোরণের ঘটনা। প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছে, এদিন সন্ধেয় বিকট আওয়াজ হয় সেনা ছাউনির কাছেই। তীব্রতা তেমন না থাকলেও হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনার খবর সেখানে পৌঁছন উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।     

গতমাসে ভাগলপুর-দ্বারভাঙ্গা ইন্টারসিটি এক্সপ্রেসে যাত্রিবাহী ট্রেনের মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটে। পিটিআই সূত্রে খবর পাওয়া যায়, বিস্ফোরণের জেরে চার জন জখম হন। আহতদের মধ্যে এক মহিলাও ছিলেন। বিস্ফোরণের সময় সমস্তিপুর রেল স্টেশনের কাছে ছিল ট্রেনটি। সমস্তিপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বিনয় শ্রীবাস্তব জানিয়েছিলেন, যখন ভাগলপুর-দ্বারভাঙ্গা ইন্টারসিটি এক্সপ্রেস আউটার সিগনালে ছিল তখনই বিস্ফোরণ ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গেই ক্ষতিগ্রস্ত কামরায় পৌঁছয় আরপিএফ এবং জিআরপির টিম। পিটিআই সূত্রের খবর পাওয়া যায়, কামরার মধ্যে একটি আপার বার্থে একটি ব্যাগ রাখা ছিল। সেখান থেকেই ধোঁয়া বেরতে দেখা গিয়েছিল।

ঘটনার পর আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে ট্রেনটিকে দ্বারভাঙ্গা নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছনোর পরে ক্ষতিগ্রস্ত কামরা সব যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। PTI সূত্রের খবর মেলে, সমস্তিপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানিয়েছিলেন জিজ্ঞাসাবাদের জানা গিয়েছে, অরবিন্দ মণ্ডল এবং নবেন্দু মণ্ডল নামে মধুবনী জেলার বাসিন্দা দুই যাত্রী স্বীকার করেছেন যে তাঁরাই ওই ব্যাগের মালিক। ব্যাগে বারুদ ছিল হলে তাঁরা স্বীকার করেছেন জিজ্ঞাসাবাদে। কিন্তু ট্রেনে বারুদ কেন? সংবাদ সংস্থা সূত্রের খবর, তদন্তে জানা গিয়েছিল ওই দুইজন বাজি তৈরির সঙ্গে যুক্ত। ঘটনায় গ্রেফতার করা হয়েছিল অভিযুক্তদের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: PM Narendra Modi: সংসদে তাণ্ডব, গুরুত্ব দিয়ে বিষয়টি দেখার বার্তা প্রধানমন্ত্রীর

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Cockroach Janta Party: সকালে বিমান থেকে আটক, দিনভর মেলেনি হদিশ, অবশেষে জানা গেল অভিজিৎ দীপকদের কোথায় রেখেছে পুলিশ
সকালে বিমান থেকে আটক, দিনভর মেলেনি হদিশ, অবশেষে জানা গেল অভিজিৎ দীপকদের কোথায় রেখেছে পুলিশ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget