এক্সপ্লোর

Adani Row: আদানি ইস্যুতে আজ সংসদে কাটতে চলেছে অচলাবস্থা

বিতর্কের সময় আদানি প্রসঙ্গ তুলে ধরার কৌশল নিয়েছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। এদিনও মল্লিকার্জুন খাড়গের ডাকে বিরোধী দলগুলির বৈঠক হয়।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: আদানি (Gautam Adani) ইস্যুতে আজ সংসদে কাটতে চলেছে অচলাবস্থা। সূত্রের খবর, রাষ্ট্রপতির অভিভাষণের ওপরে ধন্যবাদজ্ঞাপন পর্বের আলোচনায় সম্মত হওয়ার ইঙ্গিত দিয়েছে বিরোধীরা। বিতর্কের সময় আদানি প্রসঙ্গ তুলে ধরার কৌশল নিয়েছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। এদিনও মল্লিকার্জুন খাড়গের ডাকে বিরোধী দলগুলির বৈঠক হয়। গতকালের মতোই বিরোধী-বৈঠকে গরহাজির ছিল তৃণমূল। তবে আজ দিল্লিতে আদানি ইস্যুতে LIC ও SBI অফিসের সামনে তৃণমূলের তরফে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।                                        

বিরোধী-বৈঠকে গরহাজির: আদানিকাণ্ডের আঁচে উত্তাল গোটা দেশের রাজনীতি। সংসদের ভিতরে এবং বাইরে এই ইস্যুতে, মোদি সরকারকে চেপে ধরার সুযোগ হাতছাড়া করছে না কংগ্রেস-সহ বিজেপি বিরোধী দলগুলি। কিন্তু, এই আবহেই ফের তৃণমূলের অবস্থান ঘিরে তৈরি হল জল্পনা। আদানিকাণ্ডে সুপ্রিম কোর্টের নজরদারিতে অথবা JPC-র তদন্তের দাবিতে কংগ্রেস-সহ বিরোধীরা যখন সংসদের উভয়কক্ষে বিক্ষোভের ঝড় তুলল তখন, সেই পথে হাঁটলেন না তৃণমূলের সাংসদরা। একইভাবে এদিন বিরোধী দলগুলির বৈঠকে দেখা গেল না তৃণমূলকে। তবে আদানি ইস্যুতে LIC ও SBI অফিসের সামনে বিক্ষোভ দেখায় ঘাসফুল শিবির।                     

গতকাল রণকৌশল ঠিক করতে, কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে বিরোধীদের বৈঠকেও গরহাজির রইল তৃণমূল। DMK, NCP, JDU, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, শিবসেনা এবং বাম দলগুলি এই বৈঠকে উপস্থিত থাকলেও, দেখা যায়নি তৃণমূলের কোনও সাংসদকে। তবে পরে আদানি ইস্যুতে JPC অথবা সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবিতে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি গাঁধীমূর্তির সামনে ধর্নায় বসলে সেখানে অংশ নেন তৃণমূল সাংসদ শান্তনু সেন ও মহুয়া মৈত্র। এটা অবশ্য় প্রথমবার নয়। এর আগে, বৃহস্পতিবার কংগ্রেসের ডাকা বৈঠকে উপস্থিত থাকলেও শুক্রবার, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকে তৃণমূল অংশ নেয়নি। সোমবারও সংসদে বিরোধীদের বৈঠক এবং বিক্ষোভে অংশ না নিয়ে, কেবলমাত্র ধর্নায় দেখা গেল তাদের। আদানিকাণ্ডের মতো সাড়া ফেলে দেওয়া ইস্য়ুতেও, এই আছি, এই নেইয়ের ঘটনা পরম্পরাকে হাতিয়ার করে, বিজেপি-তৃণমূল আঁতাঁতের অভিযোগে  সরব হয়েছে কংগ্রেস-সিপিএম।           

আরও পড়ুন: Vessel Services Disrupted: সকাল থেকে ঘন কুয়াশার জের, সাগরে ভেসেল পরিষেবা ব্যাহত

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
Ganga Boat Capsizes : ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget