এক্সপ্লোর

Parliament News : আজ বাদল অধিবেশনের শেষদিন, সংবিধান সংশোধনী বিল ও SIR ইস্যুতে উত্তাল হতে পারে সংসদ

Constitutional Amendment Bill And SIR Issue In Parliament : সংবিধান সংশোধনী বিল ও SIR, দুই ইস্যুতে আজও উত্তাল হতে পারে সংসদ

নয়াদিল্লি: আজ বাদল অধিবেশনের শেষদিন। সংবিধান সংশোধনী বিল ও SIR, দুই ইস্যুতে আজও উত্তাল হতে পারে সংসদ। সংবিধান সংশোধনী বিল নিয়ে আজও উত্তাল হতে পারে সংসদ। SIR নিয়ে হইচই হতে পারে রাজ্যসভায়। স্বচ্ছ ভোট নিয়ে আশঙ্কা জানিয়ে রাজ্যসভায় নোটিস জমা দিলেন কংগ্রেস সাংসদ অখিলেশ প্রসাদ সিংহ। লোকসভার পর রাজ্যসভাতে আজ অনলাইন গেমিং বিল পাস করাবে সরকার।

আরও পড়ুন, বেহালার বকুলতলায় বৃদ্ধার রহস্যমৃত্যু, বাড়ির বারান্দা থেকে উদ্ধার হল অগ্নিদগ্ধ দেহ !

৫ বছরের শাস্তিযোগ্যো অপরাধে গ্রেফতার হয়ে ৩০ দিন হেফাজতে থাকলেই যাবে মন্ত্রিত্ব। সংবিধান সংশোধনী বিল পেশের পিছনে এজেন্সি দিয়ে বিরোধী মুখ্যমন্ত্রীদের গ্রেফতারির চক্রান্ত দেখছে কংগ্রেস। গুজরাতের মন্ত্রী থাকাকালীন, যখন গ্রেফতার করা হয়েছিল, তখন নৈতিকতা ছিল না? অমিত শাহকে প্রশ্ন কংগ্রেসের। গ্রেফতার হওয়ার আগে আমি নৈতিকতাকে মূল্য দিয়ে ইস্তফা দিয়েছিলাম, জবাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল থেকে মণীশ সিশোদিয়া কিংবা সত্য়েন্দ্র জৈন জেলে বসে মুখ্য়মন্ত্রী কিংবা মন্ত্রীর দায়িত্ব পালনের নজির সাম্প্রতিককালে একাধিকবার মিলেছে!এই আবহেই সংসদে সংবিধান সংশোধনী বিল পেশ করেন অমিত শাহ। এই বিল অনুযায়ী যদি কেন্দ্র বা রাজ্যের কোনও মন্ত্রী, যিনি ৫ বছর বা তার বেশি কারাদণ্ডের শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে গ্রেফাতার হন এবং ৩০ দিন হেফাজতে থাকেন, তাহলে হেফাজতে নেওয়ার ৩১ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তাঁকে তার পদ থেকে অপসারণ করবেন রাষ্ট্রপতি।

যদি ৩১ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর পরামর্শ রাষ্ট্রপতির কাছে না পৌঁছয়, তাহলেও ৩০ দিন পর থেকে তিনি আর মন্ত্রী থাকবেন না। দেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও যদি একই রকম ঘটনা ঘটে, তাহলে এই ধরনের গ্রেফতার এবং হেফাজতের ক্ষেত্রে ৩১তম দিনের মধ্যে তাঁকে পদত্যাগপত্র জমা দিতে হবে। পাশাপাশি, যে কোনও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হবে। 

অপরদিকে, ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘিরে জাতীয় রাজনীতি উত্তাল গত কয়েকদিনে। পশ্চিমবঙ্গেও তোড়জোড় চলছে চরমে। এই আবহে, সোমবার ভোটার তালিকায় বিশেষ সংশোধনে কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। 'ভোট চুরি' বিতর্কে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পাশেও দাঁড়ান তিনি। যা ঘিরে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।  

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget