এক্সপ্লোর

GCAA Flight Ban: ভারত সহ ১৬টি দেশকে এখনই উড়ানে ছাড়পত্র নয় সংযুক্ত আরব আমিশাহীর

ভারত সহ ১৬টি দেশকে এখনই উড়ানে ছাড়পত্র নয় সংযুক্ত আরব আমিশাহীর। জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটি সূত্রের খবর।

নয়া দিল্লি : করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত সহ ১৬টি দেশকে এখনই উড়ানে ছাড়পত্র নয় সংযুক্ত আরব আমিশাহীর। জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটি সূত্রের খবর।  

GCAA-র অ্যাডভাইসরিতে যে ১৬টি দেশের কথা বলা হয়েছে সেগুলি হল- আফগানিস্তান, বাংলাদেশ, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো, ভারত, ইন্দোনেশিয়া, লাইবেরিয়া, নামিবিয়া, নেপাল, নাইজিরিয়া, পাকিস্তান, উগান্ডা, সিয়েরা লিয়ন, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও জাম্বিয়া। 

GCAA-র তরফে ইস্যু করা সার্কুলার উদ্ধৃত করে একটি সংবাদমাধ্য়মে তরফে বলা হয়েছে, করোনার সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে সংযুক্ত আরব আমিরশাহীর তরফে নতুন ফ্লাইট ও যাত্রীদের ক্ষেত্রে বিধি-নিষেধ জারি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী সরকার পুরো বিষয়টির উপর নজর রেখেছে। প্রয়োজন মতো পরবর্তী নির্দেশিকা জারি করা হবে।

এর পাশাপাশি GCAA-র তরফে সংযুক্ত আরব আমিরশাহীর নাগরিকদেরও ওইসব দেশে আপাতত ফ্লাইটে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। তবে, ছাড় দেওয়া হয়েছে কূটনীতিক এবং যাঁদের মেডিক্যাল এমার্জেন্সি রয়েছে তাঁদের ক্ষেত্রে। 

প্রসঙ্গত, ভারতে দৈনিক মৃত্যু নেমেছে ৪০০-র নীচে। ৩০ হাজারে নেমেছে দৈনিক সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৭৪ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৯৩।  দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৪ হাজার ৪৮২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১১ লক্ষ ৭৪ হাজার ৩২২। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৬ হাজার ১৩০। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩ লক্ষ ৫৩ হাজার ৭১০ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৪৫ হাজার ২৫৪।

এদিকে এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক উড়ান পরিষেবার স্বাভাবিকের মুখাপেক্ষী ভারতের অনেকেই। উল্লেখ্য, গত শনিবার ফ্রান্সের তরফে কোভিশিল্ড ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপের মোট ১৬টি দেশে এই ভ্যাকসিন নেওয়ার পর দিব্যি যাওয়া যাবে। তা সে কাজ, পড়াশোনা বা ঘুরতে যাওয়া, যা-ই হোক।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget