এক্সপ্লোর

Phaguner Mohona: মামাকে খুঁজতে গিয়ে অনুরাধার অসুস্থ হওয়ার আসল কারণ বের করে রুমঝুম, তারপর?

Bengali Serial Phaguner Mohona: অনুরাধার শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। সে কাউকেই চিনতে পারছে না। পরিস্থিতি দেখে রুমঝুম অম্বরকে বলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে

কলকাতা: ধারাবাহিক 'ফাগুনের মোহনা' (Phaguner Mohona)-তে এখন সমস্যার কেন্দ্রে আয়ুষ, মোহনা ও ঐন্দ্রিলা। নায়ক আয়ুষ ও মোহনার ঘনিষ্ঠ ছবি ঐন্দ্রিলার মোবাইলে পাঠায় অচেনা একটি নম্বর। আয়ুসের বাড়িতে এসে, মোহনার দিকে টাকা ছুঁড়ে দিয়ে তাঁকে বেরিয়ে যেতে বলে ঐন্দ্রিলা। আয়ুস তার এই কাজে রেগে গিয়ে বাড়ি থেকে বের করে দেয় ঐন্দ্রিলাকে। অপমান করে জানায়, সে এই বাড়ির কেউ নয়। ঘটনায় ভীষণ অপমানিত হয় ঐন্দ্রিলা। 

পরের দিনই বিয়ের আমন্ত্রণপত্র নিয়ে আয়ুসের বাড়িতে হাজির হয় ঐন্দ্রিলা। সে জানায়, আয়ুষের সন্তানের মা হতে চলেছে সে, আর তাই, তাকে বিয়ে করতে বাধ্য আয়ুষ। এই কথোপকথন আড়াল থেকে শুনে ফেলে রুমঝুম। অবাক হয় সে। অন্যদিকে রুমঝুমের মামা নিজে মাটির পাত্র তৈরি করে নির্দিষ্ট দোকানে বিক্রি করতে গেলে দোকানদার বলে, সে যে মাটির পাত্র কিনে অভ্যস্থ, সেই ডিজাইন এর থেকে আলাদা। রুমঝুমের মামা জানান, তিনি নয়, মাটির পাত্র বানাত তাঁর ভাগ্নি রুমঝুম। দোকানদার নতুন পাত্র কিনতে নারাজ হয়। রুমঝুমের মামা সিদ্ধান্ত নেন, তিনি নিজেই মাথায় করে মাটির পাত্র বিক্রি করবেন।

অন্যদিকে অনুরাধার শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। সে কাউকেই চিনতে পারছে না। পরিস্থিতি দেখে রুমঝুম অম্বরকে বলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে। চিকিৎসক এসে পরিস্থিতি দেখে বেশ অবাক হয়। রুমঝুম ও আয়ুসকে দায়িত্ব দেওয়া হয় পুরনো কথা মনে করানোর। ওদের সেবায় ও ওষুধে ধীরে ধীরে একটু সুস্থ হয় অনুরাধা, ফের চিনতে পারে আশালতাকে।

মধু সুমন্ত এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। তারা চায়, ফের ইঞ্জেকশন দিয়ে অনুরাধাকে সবকিছু ভুলিয়ে দিতে। কিন্তু একেবারেই সেই সুযোগ পায় না তারা। সবসময়েই অনুরাধার পাশে হাজির থাকে কেউ না কেউ। অন্যদিকে আশালতা মন্দিরে যায় মেয়ের মঙ্গল কামনায়। বাড়ি ফেরার পথে অজান্তেই মাটির পাত্র কেনে রুমঝুমের মামার থেকে। বাড়ি ফিরলে, সেই মাটির পাত্র দেখেই রুমঝুম চিনতে পারে, এ তার মামার হাতের কাজ। আশালতা সেই পাত্র কোথা থেকে কিনেছে জানতে চায় রুমঝুম। আশালতা জানায়, বাড়ির সামনে থেকে কিনেছে। বিক্রেতার চেহারার বিবরণ চাইলে আশালতা রুমঝুমকে জানায়, বাড়ির সিসিটিভি ক্যামেরায় তা রয়েছে। রুমঝুম যেন সিকিওরিটির কাছে গিয়ে ফুটেজ দেখে।

রুমঝুম ফুটেজ দেখতে গেলে, সেই সুযোগে ফের ইঞ্জেকশন দেওয়া হয় অনুরাধাকে। অনুরাধা ফের অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে ক্যামেরায় রুমঝুম দেখে, বাড়িতে লুকিয়ে এসেছে অ্যাসাইলমের চিকিৎসক। সবটা পরিষ্কার হয় যায় রুমঝুমের কাছে। সেই ফুটেজ পেনড্রাইভে করে নিয়ে ফিরে আসে রুমঝুম। জানায়, অনুরাধার অসুস্থতার আসল কারণ সে জানে। রুমঝুম কী পারবে বাড়ির সবাইকে সত্যিটা বিশ্বাস করাতে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।

আরও পড়ুন: Daniel Radcliffe: হ্যারি পটারের জীবনের নতুন ইনিংস, বাবা হলেন ড্যানিয়েল

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget