এক্সপ্লোর

Viral Video: আকাশ ছেড়ে মাটিতে নামতেই বিপত্তি, গলে পার হতে গিয়ে উড়ালপুলে আটকে গেল আস্ত বিমান

Plane Stuck on Road: বিহারের মোতিহারীর পিপ্রাকোঠীর ঘটনা। শুক্রবার সকালে সেখানে, ২৭ নং জাতীয় সড়কের উপর এই ঘটনা ঘটে।

পটনা: আকাশে বিচরণের কথা যার, রাস্তায় নামিয়ে আনা হয়েছিল তাকে। কিন্তু তাতে বিপত্তি ঘটল। সাতসকালে উড়ালপুলের নিচে আটকে গেল পেল্লাই আকারের একটি বিমান। তাতে বিহারে জাতীয় সড়কের উপর যান চলাচল স্তব্ধ হয়ে গেল। পেল্লাই বিমানকে রাস্তা দখল করতে দেখে ভিড় জমে গেল চারিদিকে। কেউ বিমান দেখে সময় কাটালেন, কেউ আবার গলে পেরনোর চেষ্টা করলেন রাস্তা।  মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। (Viral Video)

বিহারের মোতিহারীর পিপ্রাকোঠীর ঘটনা। শুক্রবার সকালে সেখানে, ২৭ নং জাতীয় সড়কের উপর এই ঘটনা ঘটে। উড়ানের যোগ্য নয়, বাতিল হয়ে যাওয়া একটি বিমানকে ট্রেলারে চাপিয়ে মুম্বই থেকে অসম নিয়ে যাওয়া হচ্ছিল। পিপ্রাকোঠীতে জাতীয় সড়কের উপর একটি উড়ালপুলের নিচে দিয়ে গলে বেরোতে যাচ্ছিল ট্রেলারটি। কিন্তু উড়ালপুল গলে বেরনোর, তার নিচের অংশের সঙ্গে আটকে যায় বিমানটি। সেই অবস্থায় একচুলও নড়তে পারেনি ট্রেলারটি। (Plane Stuck on Road)

আচমকা রাস্তার মাঝে বিমান-সহ ট্রেলারটি আটকে যাওয়ায় থমকে যায় যান চলাচল। সচরাচর এমন দৃশ্য চোখে পড়ে না। তাই দলে দলে মানুষজন এসে ভিড় জমাতে শুরু করেন। আগে-পিছে আটকে পড়ে বহু গাড়ি, মোটর সাইকেল। ট্রেলারে চাপানো বিমানের লেজের অংশটুকু ঝুলে ছিল। তার নিচে দিয়ে গলে রাস্তা পারের চেষ্টা করতে দেখা যায় দুই চাকার সওয়ারিদের। চার চাকার গাড়িগুলি যদিও আটকেই পড়ে। 

আরও পড়ুন: Thalapathy Vijay: বিজয়ের দিকে ধেয়ে এল জুতো, বিজয়কান্তকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে 'আজব' কাণ্ড!

এই ঘটনার জবন্য ট্রেলারের চালককেই কাঠগড়া তুলেছে স্থানীয় প্রশাসন। তাদের দাবি, উড়ালপুলের উচ্চতা বুঝতে ভুল হয়েছিল ট্রেলারের চালকের। ভেবেছিলেন, চালিয়ে নিয়ে বেরিয়ে যাবেন। কিন্তু ট্রেলার উড়ালপুলের নিতে ঢুকতেই বিপত্তি বাধে। ট্রেনের উপরের অংশ উড়ালপুলের নিচের অংশে আটকে যায়। ট্রাফিক পুলিশ, স্থানীয় পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা এসে পৌঁছন ঘটনাস্থলে। তার পর বেশ খানিক ক্ষণের চেষ্টায় উড়ালপুলের নিচে থেকে বিমানসমেত ওই ট্রেলারটিকে বের করা সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, এক ঘণ্টারও বেশি সময় ধরে বিমানটি আটকে ছিল। তার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। তার পর সেটিকে বের করতেও অনেক সময় ব্যয় হয়। অনেক ক্ষণ পর পুলিশ এসে পৌঁছয়। বেনজির হলেও, এই প্রথম ঘটনা এই প্রথম নয়। এর আগে, ২০২২ সালের নভেম্বর মাসে অন্ধ্রপ্রদেশের বাপটলা জেলাতেও একই ঘটনা ঘটে। ট্রেলারে চাপিয়ে নিয়ে যাওযার সময় সেতুর নিচে আটকে যায় বিমান। 

সেরা শিরোনাম

Man in Tiger Cage: চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
Delhi Protest: হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর
হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর
Delhi Protest: আজও বন্ধ রাখা হচ্ছে দিল্লির ৬টি মেট্রো স্টেশন, একাধিক রাস্তাতেও রয়েছে 'নো এন্টি'
আজও বন্ধ রাখা হচ্ছে দিল্লির ৬টি মেট্রো স্টেশন, একাধিক রাস্তাতেও রয়েছে 'নো এন্টি'
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget