এক্সপ্লোর

PM Modi Ayodhya Visit: অযোধ্যা সফরে ১৫ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করবেন প্রধানমন্ত্রী, বাংলারও প্রাপ্তিযোগ

Narendra Modi Ayodhya Visit: অযোধ্যা সফরে শনিবার মোট ১৫ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এয়ারপোর্ট, রেল স্টেশনের সঙ্গেই করবেন ৬টি বন্দে ভারত, ২টি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা।

অযোধ্যা : শনিবার রাম মন্দির উদ্বোধনের আগে, আজ অযোধ্যায়  প্রধানমন্ত্রী। অযোধ্যা ধাম জংশন স্টেশন ও মহর্ষি বাল্মিকীর নামাঙ্কিত নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন তিনি। তার আগে অযোধ্যাজুড়ে সাজো সাজো রব। রেলস্টেশন, এয়ারপোর্ট সহ অযোধ্য়ার অলিতে গলিতে তুমুল ব্য়স্ততা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। সূত্রের খবর, অযোধ্যা সফরে শনিবার মোট ১৫ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এয়ারপোর্ট, রেল স্টেশনের সঙ্গেই করবেন ৬টি বন্দে ভারত, ২টি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা। তার মধ্যে  একটি পাবে বাংলাও।  

অযোধ্যায় ৬টি বন্দে ভারত ও ২টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে একটি অমৃত ভারত পেয়েছে বাংলা। মালদা থেকে ব্য়াঙ্গালোর। ৪৩ ঘণ্টায় মালদা টাউন স্টেশন থেকে ব্য়াঙ্গালোর টার্মিনাসে পৌঁছবে ট্রেনটি। 

পাশপাশি, সরযূ ঘাটের সৌন্দর্যায়নের প্রকল্পেরও শিলান্যাস করবেন নরেন্দ্র মোদি। তার আগে অযোধ্যাজুড়ে সাজো সাজো রব। রেলস্টেশন, এয়ারপোর্টের পাশাপাশি, হনুমানগড়িতেও এখন তুমুল ব্য়স্ততা। রাম জন্মভূমিতে শুধুই রামায়ণের থিম। প্রত্য়েকটা বাড়ি সেজে উঠেছে একইরকম রঙে। প্রত্য়েকটা লাইটস্ট্য়ান্ড ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। এয়ারপোর্ট থেকে স্টেশন পর্যন্ত মোদির যাত্রাপথের বিভিন্ন জায়গায় উপস্থিত থাকবেন সাধু সন্তরা। করা হবে পুষ্পবৃষ্টি।

এক নজরে দেখে নিন আজ কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

সকাল ১০.৪৫: অযোধ্যায় প্রধানমন্ত্রীর রোড শো
সকাল ১১.১৫: অযোধ্যা ধাম জংশনের উদ্বোধন
সকাল ১১.৩০: অমৃত ভারত এক্সপ্রেস-সহ বেশ কিছু ট্রেনের সূচনা
দুপুর ১২.১৫: মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন
দুপুর ১: জনসভায় প্রায় ১৫ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস 
দুপুর ২.৪০: দিল্লি থেকে অযোধ্যার উদ্দেশে রওনা প্রথম বিমানের
বিকেল ৪: অযোধ্যার নবনির্মিত বিমানবন্দরে প্রথম বিমান অবতরণ 

আরও পড়ুন :

 শ্রীরাম ও মোদির কাটআউটে সাজল অযোধ্যা, উচ্ছ্বসিত জনতাকে হাত নেড়ে অভিবাদন প্রধানমন্ত্রীর, দেখুন ছবি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Road Accident: ভোররাতে উড়ালপুলের দেওয়ালে সজোরে ধাক্কা সরকারি বাসের, মৃত্যু অন্তত ৩ জনের, আহত বহু
ভোররাতে উড়ালপুলের দেওয়ালে সজোরে ধাক্কা সরকারি বাসের, মৃত্যু অন্তত ৩ জনের, আহত বহু
Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
Weather Update: ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও

ভিডিও

Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget