এক্সপ্লোর

PM Modi : কাটুন দাড়ি, প্রধানমন্ত্রীকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা !

প্রধানমন্ত্রীকে দাড়ি কাটার জন্য ১০০ টাকার মানি অর্ডার পাঠালেন মহারাষ্ট্রের বারামতি এলাকার এক চা বিক্রেতা

নিউ দিল্লি : দীর্ঘদিন প্রধানমন্ত্রীকে বড় দাড়িতে দেখছে দেশবাসী। এবার প্রধানমন্ত্রীর শখের সেই দাড়ি কাটার জন্য ১০০ টাকার মানি অর্ডার পাঠালেন মহারাষ্ট্রের বারামতি এলাকার একজন চা বিক্রেতা। সেই টাকায় প্রধানমন্ত্রীকে দাড়ি কেটে নিতে বলেছেন তিনি।

করোনার কারণে গত দেড় বছরে ভীষণ ক্ষতিগ্রস্ত অসংগঠিত ক্ষেত্র। এনিয়ে চরম হতাশ মহারাষ্ট্রের ওই চা বিক্রেতা অনিল মোড়ে। ইন্দপুর রোডে একটি বেসরকারি হাসপাতালের উল্টো দিকে তাঁর একটি ছোট চায়ের দোকান রয়েছে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের দাড়ি বাড়িয়ে তুলেছেন। কিন্তু, ওঁর যদি কিছু বাড়ানোর হয়, তাহলে তা হচ্ছে দেশের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ। দেশের মানুষের জন্য টিকাকরণ বাড়ানোর চেষ্টা করা উচিত। এছাড়া বর্তমানে চিকিৎসাক্ষেত্রে যেসব সুযোগ সুবিধা রয়েছে তা বাড়ানোর চেষ্টা করা উচিত। গত দুটি লকডাউনের জেরে মানুষের যে দুরবস্থা হয়েছে, তা থেকে সকলে যাতে বেরিয়ে আসতে পারেন তা নিশ্চিত করা উচিত প্রধানমন্ত্রীর। 

তিনি বলেছেন, দেশের প্রধানমন্ত্রীর অবস্থান সর্বোচ্চ। প্রধানমন্ত্রীর প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা রয়েছে। আমি আমার সঞ্চয় থেকে তাঁকে ১০০ টাকা পাঠাচ্ছি যাতে তিনি দাড়ি কাটেন। উনিই সর্বোচ্চ নেতা। তাই ওঁকে আঘাত করার আমার কোনও ইচ্ছা নেই। কিন্তু, অতিমারির কারণে যেভাবে দিনের পর দিন গরিব মানুষের সমস্যা বাড়ছে তাতে এভাবেই তাঁর দৃষ্টি আকর্ষণ করা সম্ভব। 

এর পাশাপাশি চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে মোড়ে আর্জি জানিয়েছেন, কোভিডে যাদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য দিতে। এবং যে সব পরিবারের লকডাউনের কারণে ক্ষতি হয়েছে, তাদের ৩০ হাজার টাকা করে দেওয়া হোক। 

প্রসঙ্গত, দেশের বিভিন্ন রাজ্যে কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে বিধি-নিষেধ আরোপ করা হয়। গতবার লকডাউনের পর এবার বিভিন্ন ক্ষেত্রে নিয়ম-বিধি মেনে চলার কথা বলে সরকার। আর তার জেরে ব্যাপক আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছে অসংগঠিত ক্ষেত্রের মানুষজনকে। অনেকে পরিবার নিয়ে সমস্যায় পড়েছেন।

সেরা শিরোনাম

Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
Sachin Tendulkar : মুম্বইয়ে সচিনের সঙ্গে ফুরফুরে মেজাজে ব্রিটেনের যুবরাজ-যুবরানী, খেললেন গলি-ক্রিকেট, খেলেন স্ট্রিটফুড
মুম্বইয়ে সচিনের সঙ্গে ফুরফুরে মেজাজে ব্রিটেনের যুবরাজ-যুবরানী, খেললেন গলি-ক্রিকেট, খেলেন স্ট্রিটফুড
Kashmir Encounter: কাশ্মীরে বড়সড় সাফল্য সেনার! কুলগামে এনকাউন্টারে নিকেশ লস্কর কমান্ডার, আরও একাধিক জঙ্গি খতম
কাশ্মীরে বড়সড় সাফল্য সেনার! কুলগামে এনকাউন্টারে নিকেশ লস্কর কমান্ডার, আরও একাধিক জঙ্গি খতম

ভিডিও

Democratic TMC X Handle News : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল
Kunal Ghosh : আদালত অবমাননা মামলায় বড় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
ISF News : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, বিকল্প প্রস্তাব ঘিরে রাজনৈতিক তরজা
Weather News: জগদ্ধাত্রী পুজোয় কি হবে ঝমঝমিয়ে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?
Sukanta Majumdar News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget