এক্সপ্লোর

Adhir Attacks Modi: মোদির '৪০০' দাবি, ফুৎকারে ওড়ালেন অধীর

Adhir Modi Lok Sabha Poll: তৃতীয়বার কত আসনে জয়? মোদির ৪০০ দাবি কার্যতই ওড়ালেন, তীব্র কটাক্ষের পর কী নিয়ে সন্দেহ প্রকাশ কংগ্রেস নেতা অধীরের ?

নয়াদিল্লি: তৃতীয়বার কত আসনে জয়? লোকসভা ভোট (Lok Sabha Election 2024) নিয়ে এদিন বড়সড় ভবিষ্যদ্বাণী করেন নরেন্দ্র মোদির (PM Modi)। শুধু হ্যাটট্রিকের দাবিই করলেন না। সেই সঙ্গে NDA কতগুলো আসন পাবে? বিজেপি এককভাবে কতগুলো আসন পাবে? তাও আগাম বলে দিলেন নরেন্দ্র মোদি। বিরোধীদের কার্যত নিশ্চিহ্ন করে বিজেপি ৩৭০টি আসনে জিতবে বলে দাবি প্রধানমন্ত্রীর। যদিও মোদির যাবতীয় দাবি ওড়ালেন অধীর রঞ্জন চৌধুরী।

এদিন মোদি বলেন, 'বিজেপি একাই ৩৭০টি আসনে জিতবে, আর ৪০০ পেরোবে এনডিএ। বিরোধীদের মেরেকেটে ১০০ থেকে ১২৫টি আসন পাবে', সংসদে বাজেট অধিবেশনের জবাবি ভাষণে চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর (PM)। আর এই দাবির পরেই কংগ্রেসের নেতা অধীর চৌধুরী বলেন,' অহঙ্কার মানুষকে কোথায় নিয়ে যায়, অহঙ্কার, অহমিকা, মানুষ কাকে ভোট দেবে তার পরোয়া পর্যন্ত করছেন না। তার মানে এরা জানে, যে এতগুলো সিট আমরা করবই। আমার খুব সন্দেহ হচ্ছে, এবারের ভোটে বড়সড় হেরাফেরি হবে।' 

বিরোধীদের কড়া ভাষায় আক্রমণও করেন প্রধানমন্ত্রী।মোদি বলেন, বিরোধীদের অ্যালাইমেন্ট ঠিক নেই। বিরোধীরা লড়াইয়ের ইচ্ছা হারিয়ে ফেলেছেন। তাঁদের বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, ভোটে লড়ার মনোবল তাঁরা হারিয়ে ফেলেছেন। আপনারা যে ভাবে বহু দশক ধরে এখানে (সরকারে) বসেছিলেন, একই ভাবে আপনারা সেখানে (বিরোধী দলে) বসার সংকল্প করেছেন… জনগণ অবশ্যই আপনাদের আশীর্বাদ করবেন।'

তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, আজকে দাম্ভিকতা এবং অহঙ্কারে পরিপূর্ণ বক্তৃতায় প্রধানমন্ত্রী পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে,তিনি নিজে তাঁর রাজনৈতিক বিদায় ঘণ্টা শুনতে পারছেন। তাই আতঙ্কগ্রস্ত হয়ে তিনি এই ধরনের কথাগুলো বলছেন, শুধু ক্যাডারদের মনে শক্তি জোগানোর জন্য।লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু, তার আগেই কে জিতবে, তা নিয়ে তরজা তুঙ্গে উঠেছে।

আরও পড়ুন, মঙ্গলেও দুর্যোগের সম্ভাবনা ? আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?

বিরোধীদের বিরুদ্ধে দেশকে বিভাজনের অভিযোগও তোলেন মোদি (Modi Slams opposition)। তিনি বলেন, 'কিছু হলেই বিভাজনের কথা বলে, আর কতদিন এভাবে চলবে? যাওয়ার আগে ভাল হত যদি কিছু সদর্থক কিছু করত।' তাঁর কটাক্ষ, 'ভোটের রাস্তা পরিশ্রমের, কিছু নতুন তো ভাবতে পারতেন? আর কত দিন সমাজে বিভাজনের চেষ্টা করবেন?'বিজেপির বিরুদ্ধে INDIA- তৈরি করেছে কংগ্রেস ও অবিজেপি দলগুলি। সেই মঞ্চেও বারবার অন্তর্দ্বন্দ্বের ছবি সামনে এসেছে। একাধিক দল আঙুল তুলেছে কংগ্রেসের বিরুদ্ধে। এদিন জবাবি ভাষণে মোদির (PM Modi Parliament Live) খোঁচা, 'বিরোধীদের বেহাল অবস্থা, কংগ্রেসই এর জন্য দায়ি।'  

সেরা শিরোনাম

Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
Road Accident: গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারালেন গাড়ির চালক, তারপর সরকারি বাসের সঙ্গে ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু ১ শিশু-সহ ৫ যাত্রীর
গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারালেন গাড়ির চালক, তারপর সরকারি বাসের সঙ্গে ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু ১ শিশু-সহ ৫ যাত্রীর
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Chorbagan Stampede Incident: গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget